মিথ্যারও চায় নতুন জামা

সমগ্র পৃথিবী ঝুলিয়ে রেখেছি বুকের বারান্দায়

গোপনে শিখে নিয়েছি শেকড় কাটার কৌশল,

রোদে পোড়া বৃষ্টিতে ভেজা স্বপ্নগুলো

ছুড়ে দিয়েছি কৃষ্ণগহ্বরে

এত সব কর্মকাণ্ডের শেষে জানতে ইচ্ছে করে

‘কেন বাসা বুনে বাবুই পাখিটি’ –

ভাবতে ভাবতে

জোনাকির আলো নিভিয়ে ঘুমোতে গেলাম –

স্বপ্নে যদি কিছু রাজা-উজির মারা যায়,

কাল ভোরে

গল্পের কৃষকের মতো

                    ‘সব ভাত গুড় দিয়ে খাবো’…