জল ও আগুনের সংসারে উদ্বৃত্ত আগুন
গিলে খায় হৃদয়ের হাড়। বিবর্ণ স্মৃতির
বিভ্রান্তিও কম নয়। মৃত ফুলের অপূর্ণতা
বরফের শাদা জলের মতো অস্পষ্ট। মøান
হাওয়ায় ভেসে বেড়ায় দূরবর্তী দেয়ালের
গল্প। শহরের উপকণ্ঠে লোভার্ত রমণীর
হা-মুখ শেকড়সমেত উপড়ে ফেলে মায়া,
সম্পর্কের চাকা। হায়! বুনোফুল রূপকথার
গল্প শোনাতে এসেছিল যে অপরাহ্ণে … তার
কাছে জগৎ সংসার সব ফিকে; গোধূলিলগ্নের
রঙের খেলার মতো! দূরে বহুদূরে
সংস্কৃতির মগডালে বসে যারা তামাক
সেবন করেন তাদের কাছে জীবন
ক্যাসিনোর মত গোলকধাঁধা! প্রশ্নবোধক
বৈপরীত্য বেদনাসঞ্চারী হলেও ঘোরলাগা
সন্ধ্যায় অবিনাশী দ্রোহ দূরত্ব ও নৈঃশব্দ্য
রচনা করে। মাঘের হাওয়ায় শীতের সেই
মুগ্ধতা আর নেই! শহর বদলে যাওয়ার মতো
বিষণ্ন শব্দগুচ্ছ ঝরা পাতার মত স্মৃতিহীন
নিঃসঙ্গ করে তোলে! চোখ, মন ও মস্তিষ্ক
যতটা নিতে পারে ঠিক ততটাই দৃশ্যায়িত
হলে বেঁচে থাকা সম্ভব। অকারণে সময়-ক্ষেপণেরও কোনো মানে নেই! যারা উড়ে
এসে জুড়ে বসে তাদের কর্মশালা থেকে
দূরে থাকা ঢের ভালো! চাঁদের আলোয়
মাত্রাবৃত্তের অপাঠ্য পানশালা উৎসবহীন

Leave a Reply
You must be logged in to post a comment.