হেমন্তের শূন্যভাঁড়ারে শস্যকাটা হয় না তবু
বৈনাশিক ঝড় আর্তনাদ করে!
ভেসে যায় এলোমেলো ভাসান জলে –
আধকাটা শস্যের ভাঁড়ার পূর্ণ হবার
আগেই থমকে থাকে জলের কিনারে!
হাহাকারে শোকার্ত চাঁদ কান্নার
প্লাবনে অবসাদ রেখে যায় শেষ
বিকেলে! – এরকম অজস্র গন্ধবহ
ছাতিম শিরিষ নিঃস্বস্বরে ঝরে পড়ে
বনের আড়ালে!
পাণ্ডুর কথাকলি ফিসফিস জানায়
শোক – কতকাল এভাবেই স্বর্ণালী
জন্মক্ষণ জলে ভাসে – বসে থাকে
মহান মৃতের শিয়রে ॥

Leave a Reply
You must be logged in to post a comment.