আপন নিউক্লিয়াস মধ্যমণি, নিজ বৃত্তপথ ঘোরাঘুরি
বাতাস ভারি আত্মরতির রোলে
চোখ অন্ধগলি, দেখে না পড়শি বটপাতাদের রংবদল
স্থির নদ, ঢেউ তোলে না পাশে দাঁড়ানো ‘মরিয়মে’র নোনা জল
মাথা রাখে না কেউ কারুর কোলে
আমার বন্ধ্যা কবিতার খাতায় শুধু শূন্য-শূন্যের লুকোচুরি

Leave a Reply
You must be logged in to post a comment.