ফল বেশি দরকার

ওরা আনন্দিত কণ্ঠে বললো –

কবি আপনি আমাদের এখানে এলে

আমরা আপনার জন্যে গুচ্ছ গুচ্ছ ফুল নিয়ে দাঁড়িয়ে থাকবো!

আমি বিষণ্ন স্বরে বললাম –

গুচ্ছ গুচ্ছ ফুল নয় গো! ছোট্ট একটি ফল নিয়ে দাঁড়িয়ে থেকো!

আমি ভীষণ অসুস্থ! এখন আমার ফুলের চেয়ে ফল বেশি দরকার!