কেনই বা এলাম

কেনই বা এলাম এই

দিগন্তবিস্তৃত মাঠে

কি যে নেব আর কীই বা দেব

এই সৃষ্টি বুঝে ওঠার আগেই

সময় ফুরিয়ে এলো

এই দিগন্তবিস্তৃত মাঠ

সবুজে সবুজে ভরা …

সবুজে বিলীন হতেই

বিবর্ণ হলুদ দ্রুত

বিদায় জানাতে আসে।

কেনই বা এলাম এই

দিগন্তবিস্তৃত মাঠে …

Published :