April

  • প্রচ্ছদ

    প্রচ্ছদ

    হাশেম খান বাংলাদেশের চিত্রকলার সৃজনধারায় এক সমাজমনস্ক চিত্রকর। তাঁর ক্যানভাসে ধরা আছে বাংলাদেশের সাধারণ মানুষের জীবন-অভিজ্ঞতার নানা রূপ। প্রকৃতি, পরিবেশ ও মানুষ তাঁর চিত্রের মুখ্য বিষয়। ১৯৪১ সালের ১লা জুলাই চাঁদপুরে জন্মগ্রহণ করা এই শিল্পী শৈশব ও কৈশোরে অবলোকন করেন নিরন্ন সাধারণ মানুষের জীবনযাত্রা। এই স্মৃতি তাঁর সৃষ্টিতে প্রভাব ফেলেছে। পাখি ও কাক তাঁর প্রিয়…

  • অসম্পূর্ণ মধুসূদন 

    অসম্পূর্ণ মধুসূদন 

    আশা আর নিরাশার দোলাচলে দোদুল্যমান ছিল মাইকেল মধুসূদন দত্তের জীবন। প্রত্যাশা এবং প্রাপ্তির মধ্যে পার্থক্য ছিল বিস্তর। প্রস্ফুটনের কালে অবিকশিত থেকে গেছে তাঁর অনেক স্বপ্ন।ইংরেজি সাহিত্যের বড় কবি হওয়ার স্বপ্ন ছিল মাইকেল মধুসূদন দত্তের। সে-স্বপ্ন পূরণ হয়নি। হিন্দু কলেজে অধ্যয়নকালীন ইংরেজি কবিতা লিখতে শুরু করেন। কলকাতার কয়েকটি পত্রিকায় তাঁর লেখা ছাপা হতে থাকে। অতঃপর সাধ…

  • কাজী আবদুল ওদুদের ‘সৃষ্টিধর্ম’

    কাজী আবদুল ওদুদের ‘সৃষ্টিধর্ম’

    পাশ্চাত্যে প্রাচ্যদেশীয় সমাজ বিশ্লেষণে একটি মডেল বিদ্যমান। মডেলটি হলো, প্রথাগত বা সনাতন ধর্মব্যবস্থা – পুনর্জাগরণ বা রেনেসাঁস – আধুনিকতা। শাহাদাত এইচ খান তাঁর ‘The Freedom of Intellect Movement (Budhir Mukti Andolan) (1926-1938) in Bengali Muslim Thought’(Ph.D dissertation, University of Toronto, 1997)’ শীর্ষক গবেষণাকর্মে এই চিন্তা ছকেই বাঙালি মুসলমান লেখকদের জীবনজিজ্ঞাসার স্বরূপ আলোচনা করেছেন। তবে এক্ষেত্রে…

  • ‘বুদ্ধির মুক্তি’ আন্দোলনের শতবর্ষে আবদুল কাদির

    ‘বুদ্ধির মুক্তি’ আন্দোলনের শতবর্ষে আবদুল কাদির

    ‘বুদ্ধির মুক্তি’ আন্দোলনের শতবর্ষে আবদুল কাদির উনিশ শতকে নবযুগের নতুন সূর্যের নতুন আলোয় উদ্ভাসিত হয়ে আড়মোড়া ভেঙে জেগে ওঠে মহানগর কলকাতা, সূচিত হয় এক নতুন যুগের, ঐতিহাসিকরা যার নাম দেন বেঙ্গল রেনেসাঁস বা নবজাগৃতি। নতুন যুগের ভোরে রামমোহন, দ্বারকানাথ, দেবেন্দ্রনাথ, কেশব সেন, বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র প্রমুখের মননচর্চার হাত ধরে হিন্দুসমাজের যখন ঘুম ভাঙছে, বাঙালি মুসলমান সমাজে তখন গভীর রাত। এরা তখনো…

  • আবু ইসহাক : গ্রামীণ জীবনের রূপকার 

    আবু ইসহাক : গ্রামীণ জীবনের রূপকার 

    আবু ইসহাকের (১৯২৬-২০০৩) প্রথম উপন্যাস সূর্য-দীঘল বাড়ী প্রকাশিত হয় ১৯৫৫ সালে।তিনি পাঁচ দশকের বেশি সময় সাহিত্যজগতে বিচরণ করলেও তাঁর গ্রন্থের সংখ্যা মাত্র আটটি। এ-লেখকের গ্রন্থসংখ্যা কম হওয়ার একটি প্রধান কারণ পেশাগত জীবনের ব্যস্ততা। আবু ইসহাক যথেষ্ট লিখতে পারেননি বলে তাঁর মধ্যে ‘আক্ষেপ’১ ছিল। উপরন্তু জীবনের শেষ এক যুগেরও বেশি সময় তিনি প্রধানত অভিধান সংকলনের কাজে…

  • রবীন্দ্রনাথের স্মৃতি শিরাতোরি সেইগো 

    রবীন্দ্রনাথের স্মৃতি শিরাতোরি সেইগো 

    জাপানি থেকে বাংলায় ভাবানুবাদ : প্রবীর বিকাশ সরকার তাইশোও যুগে (১৯১২-২৬) দু’বার জাপানে আগমন করা রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিগুলি আজ অনেকটাই দূরের হয়ে গেছে। রবীন্দ্রনাথ যে একজন অসাধারণ কবি এবং দেশপ্রেমিক ছিলেন একথা যথার্থই; কিন্তু তিনি যে এমন একজন ব্যক্তি তা প্রায় পঁয়ত্রিশ বছর ধরে খুব একটা পরিচিত ছিল না। এই মহান কবি বিশ্বে পরিচিত হয়ে…

  • গোলাপ তুমি সুন্দর হয়ে উঠলে… 

    গোলাপ তুমি সুন্দর হয়ে উঠলে… 

    যা কিছু সুন্দর আমি তাদের আরো সুন্দর করে তুলতে চাই। পাহাড়, নদী কিংবা পাতা-ঝরার সিম্ফনি আমার কাছে সুন্দর। বুদ্ধদেব বসু খুব তীব্রভাবে বহুকিছু সুন্দর করে তোলেন। বিস্ময়কর তাঁর, কালিদাস-বিবরণী – বিশেষত মেঘদূত। যা হোক, প্লেটো তাঁর ‘অনুকরণ-তত্ত্ব’, সেটি খুব মজার ও উপভোগ্য বলেই শিরোধার্য। নির্বাসিত কবিদের গালাগালি দিয়েও সর্বোচ্চ সুন্দরের তত্ত্ব তিনিই দিতে পেরেছিলেন। ওতে…

  • কাঁটা

    কাঁটা

    শুক্তি হাতিরপুল বাজার থেকে যে মাছটা এনেছিল, সেটা খেতে গিয়ে দুপুরে কাঁটা ফুটল বাহারুলের গলায়। দিন গেল। রাত গেল। সকালও যায় যায়। কাঁটা যায় না।বাহারুল চা খেতে বসে খকখকিয়ে কাশছেন দেখে শুক্তি অবাক হয়ে বলল, ‘তুমি কী বাবু নাকি? বুড়ো বয়সে খোকাদের মতো মাছ খেয়ে গলায় কাঁটা বেঁধে, আশ্চর্য!’একটু লজ্জার ছায়া পড়ল মানুষটার মুখে।দুই মুহূর্ত…

  • হৃদয়ের জলছবি

    হৃদয়ের জলছবি

    শাবল, গাঁইতি, কোদাল, কুড়াল কোনোটাই বাদ যায়নি। সঙ্গে হাতুড়ি, বাটাল, দা-কাঁচি, কুর্নিসহ দরকারি-অদরকারি এমন কোনো সরঞ্জাম নেই, যা ওদের আয়োজনে যুক্ত হয়নি।লটবহরে ঠাসা লাল পিকআপ। ডাক বিভাগের গাড়ি ওটা। সারা গা ধুলোয় মাখামাখি। রাষ্ট্রীয় ডাক অথচ দেখতে কী কদাকার! জায়গায় জায়গায় রং চটে গেছে। বিভাগের ‘বি’ নেই। ডাকের নেই ‘ক’। বাংলাদেশের ‘একার’ নেই। নেই ‘শ’।…

  • সাদা মেঘ

    সাদা মেঘ

    বাইরে কাচের মতো স্বচ্ছ প্রকৃতি। আকাশে তুলার মতো মেঘ ভাসছে। খাঁচার ময়নাটি শবনমকে দেখেই একটানা বলে যাচ্ছে, সাদা মেঘ, সাদা মেঘ –ময়নাটির কণ্ঠস্বরে শবনম আঙুল বাঁকিয়ে বলে, এই দুষ্ট কী বলছিস? – সাদা মেঘ, সাদা মেঘ। – সাদা মেঘ নয়, বল, ‘ও মেঘ পান করো মানসহ্রদজল, স্বর্ণকমলের প্রসূতি।’মেঘদূত কাব্যের এই লাইনটুকু বলে সহসা নিজের ভেতর…

  • সুলতান মিয়ার ছুরি

    সুলতান মিয়ার ছুরি

    ভূতের গলি এলাকার বাসিন্দারা কমবেশি সবাই সুলতানের নামটির সঙ্গে পরিচিত। সুলতান মিয়া, তার নিজস্ব ভঙ্গিমায় হাতে একগাদা আংটি, বালা, ব্রেসলেট পরে প্রতিদিন বসে থাকে, আর হাতে থাকে একটা সুদৃশ্য ছুরি। কবে থেকে সুলতান প্রথম ভূতের গলিতে এলো বা তখন তার বেশভূষা ইত্যাদি কী ছিল সে-বিষয়ে এলাকার পুরনো বাসিন্দারাও একমত হতে পারেন না। তবে একটা ব্যাপারে…

  • গোলামালির রস-কিচ্ছা 

    গোলামালির রস-কিচ্ছা 

    আশ্বিনের অপেক্ষা শেষে কার্তিক পড়তেই মন চনমনিয়ে ওঠে। মনের মধ্যে দোলা লাগে। সে-দোলায় বাকবাকুম-বাকবাকুম ডাকটা বেশ টের পায় গোলামালি। কার্তিক-অঘ্রানে হালকা শীত-শীত একটা আমেজ শরীর-মনকে ঠান্ডা রাখে। পৌষ, মাঘ, ফাল্গুনে তো শীতের জেরবারে কাহিল দশা। ঋতুর এই চড়কানাচন বড় বিচিত্র। লোকমানপুরের আকাশে ভাতের মাড়ের মতো মেঘ লেপ্টে থাকে। গোলামালি হলদিগাছি-চারঘাট-আড়ানী-পিরিজপুর-নন্দনগাছির দিকের প্রায় সব খেজুরগাছের গাছি।…