কেনই বা এলাম

কেনই বা এলাম এই
দিগন্তবিস্তৃত মাঠে
কি যে নেব আর কীই বা দেব
এই সৃষ্টি বুঝে ওঠার আগেই
সময় ফুরিয়ে এলো
এই দিগন্তবিস্তৃত মাঠ
সবুজে সবুজে ভরা …
সবুজে বিলীন হতেই
বিবর্ণ হলুদ দ্রুত
বিদায় জানাতে আসে।

কেনই বা এলাম এই
দিগন্তবিস্তৃত মাঠে …