তোমার সঙ্গে একটা সম্পূর্ণ ঋতু নিঃসঙ্গ
কেটে গেল।
এমনটাই কথা ছিল।
একটি নদীর কাছে দিন কী রাত্রি যত শব্দ
আসে পাখি ও প্রাণীর, নদী থেকে আসা
হাওয়ায় গাছের পাতার দোলা, বুকে পায়ে
গুইসাপের সুস্থির হেঁটে যাওয়া সব একটা
ভোরের নানা রঙে পরস্পর মিলে ও মিশে
ছিল। আলাদা করে কিছু দেখার ছিল না।
শোনার ছিল না।
সে নদীর অববাহিকার নিজস্ব ধ্বনি ও
বর্ণে সমাহিত হয়ে আমরা দুজন একটা
সম্পূর্ণ ঋতু নিঃসঙ্গ কাটিয়ে এলাম।

Leave a Reply
You must be logged in to post a comment.