খুঁজি শব্দ নীরবতার
অযথা তর্জনী
বিভ্রান্তিতে ভরা শূন্য আকাশ।
পার করি নর্দমার দিন
কটুগন্ধ
উৎস যার ভয়াবহ, সাজানো প্রতারণায়।
এখন এই যে এত তামাশা
বুঝি সার্কাস এক বিচিত্র
বিস্ময়ের কিছু নেই, কর্মফল
কী আছে কান্না করার!
তবু স্বপ্নময় চোখ
খুঁজে বাগান সূর্যমুখী
পূর্ণদৈর্ঘ্য সহনশীলতা
হয়তো অনতিদূর
আছে অপেক্ষায়
কাক্সিক্ষত সেই প্রকৃত ভোর!

Leave a Reply
You must be logged in to post a comment.