আসলে মেঘ বলে কিছুই নেই, সব দৃষ্টির ক্ষীণতা;
খোলা চোখে আমরা দেখি মোটে এক দেড় কিংবা দুই মাইল –
বাকিটা রহস্যের গোলক অথবা গূঢ় দূর-দর্শন।
আসলে মেঘ ঊন-দর্শন, চক্ষুমধ্যে ছানির দেয়াল;
ছানির জন্যে প্রথমে চশমা চাই, তারপর অস্ত্রোপচার।
মেঘ বলে কিছু নেই, সব অপার ও নিঃসীম শূন্যতা;
কখনও-কখনও ভয় পেলে নিকটে নেমে আসে শূন্যতা –
দাঁড়ায় প্রাচীরের ধরনে; তখন অস্থির হয়ে সংজ্ঞা
খুঁজি, যদিও বিজ্ঞানীগণ চোখ রাখেন বাইনোকুলারে।
০১/০১/২০০৫

Leave a Reply
You must be logged in to post a comment.