কাজল বন্দ্যোপাধ্যায়
-

সৈয়দ মনজুরুল ইসলাম : এক গভীর অবলোকন
ইংরেজি বিভাগে আমাদের ব্যাচের শিক্ষার্থীরা সৈয়দ মনজুরুল ইসলামকে খুব বেশি সময় শিক্ষক হিসেবে পাননি। দ্রুতই তিনি গবেষণার কাজ নিয়ে সম্ভবত কানাডায় চলে যান। তখন তাঁর চুলে বাবড়ি, সোনালি ফ্রেমের গোল কাচের চশমা। শুধু দেখেছি রশীদ-ঠাকুরতা সেমিনার কক্ষের কাছে নিজের অফিসকক্ষের দরজার তালা খুলে ঢুকছেন কিংবা বন্ধ করছেন। তারপর কোথাও যাচ্ছেন খুব দ্রুতপায়ে। এই দ্রুতগতি আমার…
-

হায়াৎ মামুদ : সদাহাস্য পেলব লেখক
নানা কারণেই নিশ্চয় – হামীম কামরুল হক আমাকে হায়াৎ মামুদ সম্পর্কে তাঁর সর্বাধিক গুরুত্বপূর্ণ বক্তব্যে বললেন যে, হায়াৎ মামুদ ছাত্রছাত্রীকে ব্যতিক্রমহীনভাবে যে-কথাটি বলতেন তা হচ্ছে, বাংলা গদ্য এবং পদ্য শেখার জন্য তারা যেন বঙ্কিম এবং মধুসূদন পড়ে, জানে। সম্প্রতি আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু তুলনামূল্য সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটে অনিয়মিতভাবে দুটো কোর্স পড়াই। সেখানে হামীম কামরুল…
-

রবির ‘ল্যাবরেটরি’তে নারীর ক্ষমতা
গত শতকের শেষ দশকের শেষ দিকটাতে ঢাকার জাতীয় জাদুঘরে ডা. আহম্মদ রফিকের নেতৃত্বাধীন রবীন্দ্র চর্চা কেন্দ্র থেকে আয়োজন করা হয়েছিল দুদিনব্যাপী এক সেমিনার। তাতে উপস্থাপিত আমার প্রবন্ধের শিরোনাম ছিল ‘রবীন্দ্রনাথের দৃষ্টিতে ধর্মীয় মৌলবাদ’। বোধ করি, আমার প্রায়-অকাট্য বিশ্লেষণে অসহিষ্ণু হয়ে পড়েছিলেন একজন আলোচক, তিনি বেশ প্রতিভারও পরিচয় দিলেন, যখন ‘রবীন্দ্র মৌলবাদ’-এর মতো একটি শব্দবন্ধ হাজির…
-
ফড়িংয়ের গান : ফেদেরিকো গার্সিয়া লোরকার পদ্য
ভাষান্তর : কাজল বন্দ্যোপাধ্যায় স্প্যানিশ গৃহযুদ্ধের শহিদ কবি ফেদেরিকো গার্সিয়া লোরকার এক বিস্ময়কর ধারা ছিল লোককাব্যকে শিশুতোষ ছড়ার সঙ্গে যুক্ত করার। আর এসবের তলদেশে থাকতো নিরেট বাস্তব এবং প্রবল জীবন। এখানে ফড়িংয়ের গান সংকলনে পাচ্ছি আমরা কবিতার বই ঠিক নয়, একটি সংকলন। যৌবনে লোরকা সহযোগী ছিলেন গ্রানাডা এলাকার খ্যাতিমান সুরকার ম্যানুয়েল দ ফালা’র। জীবনে সবকিছুর-সকলের…
-
সভ্যতা কার কতো
তোমার মহল তোমার দিকেই নত- কুর্নিশরত। তাতেই সে উন্নত? তারই সুখ্যাতি যতো? পিঁপড়েপ্রতিম যারা, ক্ষুদে আর ছেঁড়াখোড়া, তারা ঠিক মাপকাঠি, প্রবল-বেহুঁশ কল ছেড়ে দিয়ে বেসিনে ভাসাও অহেতুক শত-শত পিঁপড়েকে স্নিগ্ধ বিহানবেলা, তারা ঠিক মাপকাঠি সভ্যতা কার কতো বর্বরতার রূপ! তবে, তারও কি মিলবে পার? হেলাফেলা করে কারও কি মিলেছে ভেলা?
