মাহবুব রেজা

  • মুর্তজা বশীর, কাফে লাততে আর একজন ট্যাডি বয়ের গল্প

    মুর্তজা বশীর, কাফে লাততে আর একজন ট্যাডি বয়ের গল্প

    মুর্তজা বশীরের সঙ্গে আমার পরিচয় ২০১০ সালে গ্রিন রোডের এক হাসপাতালে। ভেতরে ডাক্তারদের চেম্বার। বাইরে রোগীদের বসার জন্য বিশাল ফ্লোরে সারিবদ্ধ লাল-সবুজ রঙের প্লাস্টিকের চেয়ার। দেওয়ালে টেলিভিশন ঝুলছে। রোগী আর রিপোর্ট দেখাতে আসা অপেক্ষমাণ মানুষ ঝোলানো টিভিতে তখন অ্যানিম্যাল প্ল্যানেটের জীবজন্তুদের বিচিত্র জীবন দেখছে। আমিও সেসব দেখছি। হঠাৎ সামনের সারিতে আমার চোখ গিয়ে পড়ল তাঁর…

  • মিলু কত্তা

    মিলু কত্তা

    ঝলমলে রোদটা ফিকে হতে হতে কপাল হয়ে নাক পর্যন্ত এসে থমকে দাঁড়াল। রোদটাকে অসহ্য লাগছিল মিলুর। কেমন তেরছা হয়ে রোদটা বুনো মোষের মতো তার পিঠে লাফিয়ে পড়ছিল। ঘামে মিলুর শার্ট ভিজে একসা। মিলু যখন মায়ের সঙ্গে রাগ করে বাড়ি থেকে বেরিয়েছে তখন মধ্যদুপুর। আনোয়ারা বেগম রান্নাঘরেই ছিলেন। বাড়িতে সবসময় কাছের-দূরের আত্মীয়স্বজন লেগেই থাকে। রান্নাবান্নার চাপটাও…

  • দানাপানির গল্প

    দানাপানির গল্প

    তুমার হালার পাছা ফুইলা পাউরুটি হইছে! উলফতের মাথায় ঢোকে না, পাছা ফুলে কীভাবে পাউরুটি হয়? তাও আবার তার নিজের! উলফতের মেজাজটা খিচড়ে গেলেও সে বুঝতে সময় নিয়ে মাসুদকে বলল, হউরের পো, কথাবার্তি সাবধানে কইছ – – তর লগে আবার কিয়ের সাবধানে কথা কমু? – মাসুইদ্যা, কথা সাবধানে কইছ – – সাবধানে না কইলে কি চুল…

  • সাপ

    সাপ

    বৈশাখ মাসে যে বর্ষাকালের মতো বৃষ্টি হতে পারে সেটা বাদলার আগে জানা ছিল না। বৃষ্টি আর বৃষ্টি – সে কী বৃষ্টি। ছিচকাঁদুনে মেয়ে হয়ে আকাশ যেন রাতদিন কেঁদে-কেটে একসা। ঘর থেকে বেরোনো যায় না। ইচ্ছেমতো ঘুরে বেড়ানো যায় না। মাঠে বল খেলার নাম করে গঞ্জেও যাওয়া যায় না। দিনের বেশিরভাগ সময় শুধু ঘরে শুয়ে-বসে থাকা।…

  • একটি কাঙ্ক্ষিত শোক সংবাদ

    একটি কাঙ্ক্ষিত শোক সংবাদ

    আমাদের বাড়ির সামনের রাস্তাটা এলোমেলো চক্কর দিয়ে গিয়ে উঠেছে দয়াগঞ্জ বাজারের মুখে। তখন বিকেলের শেষ ভাগ, মা আমাকে টুকটাক সদাইপাতি আনার জন্য বাজার করতে পাঠিয়েছিলেন। আধা সের লম্বা কালো বেগুন, শিম, আলু আর এক হালি ডিম কিনে আমি যখন দয়াগঞ্জ থেকে বাড়ির দিকে এগোচ্ছিলাম তখন আমার সামনে বারবার মায়ের ছবি ভেসে উঠছিল। দুপুরের পর আমি…

  • এইসব দুঃখকষ্ট, এইসব হাসিকান্না

    এইসব দুঃখকষ্ট, এইসব হাসিকান্না

    আকন্দ সাহেব মন খারাপ করে বাড়ি ফিরলেন। রাহেলা দরজা খুলে দিলো। অন্যান্য দিন আকন্দ সাহেব ঘরে ঢোকার সময় রাহেলাকে কিছু না কিছু একটা বলেন। কথা না বললেও রাহেলার দিকে তাকান, তাকিয়ে একটু হাসেন। আজ তিনি ওসবের কিছুই করলেন না। রাহেলা তার বাবার দিকে তাকিয়ে থাকল। সে-ও তার বাবার মতো চুপচাপ থাকে। আকন্দ সাহেবের মন কি…

  • হরিপদর দোকানে বিকেল নামার সময়

    হরিপদর দোকানে বিকেল নামার সময়

    বহু পুরনো জংধরা টিনের বাক্সে বাঁশ কিংবা গজারি কাঠের চেলা দিয়ে বাড়ি মারলে যেরকম  পুরনো আমলের মতো একটা আওয়াজ চারদিকে ছড়িয়ে পড়ে, ফইজুলের গলার স্বরটাও অবিকল সেরকম। ফইজুল যখন অপরিচিত জায়গায় গিয়ে কথা বলে তখন সবাই ওর দিকে যতটা না আগ্রহ নিয়ে তাকায় তারচেয়ে বেশি মনোযোগ দিয়ে শোনে তার কথা। ফইজুলের এই কথা বলার ধরন-ধারণের…

  • বেল্লিসসিমো

    বেল্লিসসিমো

    তিন নম্বর বিয়ারটা শেষ করে বুলু বেশ ভালো করে উপলব্ধি করলো যে, সে ঝুলবারান্দায় চিৎপাত হয়ে শুয়ে আছে। শুয়ে থেকে বুলু টের পায় জল বিয়োগের তীব্র চাপ তার তলপেটে দলা পাকিয়ে উঠছে, ব্যথায় শরীর কুঁকড়ে যাচ্ছে। তারপরও বুলু চেপে রাখে ব্যথাটা। ওর নিজের কাছে এক রুমের বাড়ির সবচেয়ে পছন্দের জায়গা হলো এই বারান্দা। রোজা যেদিন…