শামসুল ফয়েজ

  • শূন্য কাচের বাসন

    পোড়া জমিনের ওপরে দাঁড়িয়ে আমি এখন একটা শূন্য কাচের বাসন; কাচের বাসনে নেই বিষ – নেই সুধা কাচের বাসনে নেই স্নায়ু, নেই শিরা। এখন আমার কোনো দুঃখ নেই এখন আমার কোনো শোক নেই যন্ত্রণার কাঁকড়া আমার গা আঁকড়ে নেই আমি ঝুরঝুর করে ভেঙে পড়বো শূন্য কাচের বাসন  ধান ছাড়া – দূর্বা ছাড়া – কাশফুল ছাড়া…

  • লন্ডনের লিসা

    বলবয় থেকে চ্যাম্পিয়ন হওয়ার দুরূহ স্বপ্নের প্ররোচনা আমাকে কেবলই করেছে বিদীর্ণ। আশা ছিল সঠিক আঘাতে বার্ডি পেয়ে যাবো বারবার, কখনো হঠাৎ পাবো সোনালি ঈগল। স্বপ্নের ধূসর ছাইভস্ম মেখে কী অদ্ভুত চেহারা আমার! সোনালি ঈগল পাওয়ার আকাক্সক্ষা সুদূরপরাহত। কাঁটা ঝোপ, পানির পরিখা পার হয়ে বল আমার কেবলই হয় লক্ষচ্যুত বারবার আমার কপালে মিলে বগি, ভুল শুধরে…