সৈয়দ মনজুরুল ইসলাম
-

বাংলাদেশের সুবর্ণজয়ন্তী এবং উপনিবেশমুক্তির যাত্রা
পঞ্চাশ বছর আগে যখন বাংলাদেশ নামের দেশটির আবির্ভাব ঘটল, বিশ্ব-মানচিত্রে একটা জায়গা করে নিল, একে নিয়ে আমাদের যতটা প্রত্যাশা ছিল, আশাবাদ ছিল, বিশ্বের তা প্রায় ছিলই না। বিশ্ব বলতে আমি মোটা দাগে একটা বিভাজনের কথা বলব, এবং সযত্নে উপনিবেশী চিন্তার প্রথম-দ্বিতীয়-তৃতীয় বিশ্বের প্রকোষ্ঠকরণ থেকে একে সরিয়ে রাখব। এ-বিভাজনের একদিকে ছিল (এবং এখনো আছে) পুঁজিবাদ (এবং…
-

পোড়োজমির ভেতর দিয়ে, ভুবনডাঙার দিকে : মাহমুদ আল জামানের কবিতাসমগ্র
আমাদের দেশে কলম-নামের আড়ালে থাকা কোনো কবি বা লেখকের পরিচিতিটা সামনে বেরিয়ে আসতে সময় লাগে না, যেহেতু কবি-লেখক হিসেবে নিজের নিভৃত ভুবনে তাঁর জীবন কাটিয়ে দেওয়া সম্ভব হয় না। তাঁকে একটা পেশায় স্থিত হতে হয়, তাঁকে সভা-সমিতিতে যোগ দিতে হয়, তাঁর পরিচিতজনের বলয়টাও বড় হতে থাকে। কিন্তু মাহমুদ আল জামান তাঁর বেছে নেওয়া এই নামেই…
-

তিনি সম্পাদকদের সম্পাদক
আমার একটি বইয়ের উৎসর্গ-পাতায় আবুল হাসনাতের পরিচিতি এভাবে তুলে ধরেছিলাম : ‘সম্পাদকদের সম্পাদক’। বইটির পেছনে তাঁর অবদান ছিল সবচেয়ে বেশি। তবে তাঁরই আগ্রহে আমার যে আরেকটি বই বেঙ্গল পাবলিকেশন্স থেকে বেরিয়েছিল, যার বিষয়বস্তু ছিল শিল্পকলা, তার পেছনেও তো তিনিই ছিলেন অনুপ্রেরণা। সেই ১৯৭৫ সালে গণসাহিত্য পত্রিকায় কামরুল হাসানের ওপর একটা লেখা আমাকে দিয়ে না লিখিয়ে…
-

বাংলাদেশ ও বঙ্গবন্ধু : তরুণদের স্বপ্ন
সৈয়দ মনজুরুল ইসলামবাঙালির শত বর্ষপঞ্জিতে অনেকগুলি বছর শাসনের, শোষণের, কিছু মুক্তির, কিছু উদযাপনের। ১৯৭১ সালটি ছিল মুক্তির, ১৯৭৫ কষ্টের, লজ্জার। ২০২০ সালটি উদযাপনের। এই বছর আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্মের শতবর্ষ পালন করব। বছরটির নাম আমরা দিয়েছি মুজিববর্ষ। কিন্তু বর্ষপালন তো শুধু কিছু আনুষ্ঠানিকতা নয় – এক বছর ধরে চলতে থাকলে আনুষ্ঠানিকতা আর আনুষ্ঠানিকতা থাকে…
-

উত্তর-আধুনিকতার বিচার : ‘মালিতে বা মেয়োতে এর অর্থ কী?’
শিরোনামের উদ্ধৃতাংশটি টেরি ঈগলটনের লিটেরারি থিওরি : এন ইন্ট্রোডাকশন গ্রন্থ থেকে নেওয়া। এই গ্রন্থের দ্বিতীয় সংস্করণের (১৯৯৬, ভারতীয় পুনর্মুদ্রণ, ২০০০, নয়াদিল্লি : মায়া ব্ল্যাকওয়েল) ‘পুনশ্চ’ অংশে উত্তর-আধুনিকতা বিষয়ে সংক্ষিপ্ত মূল্যায়নের একপর্যায়ে তিনি প্রশ্ন তুলেছেন, ‘উত্তর-আধুনিকতা কি আমাদের সময়ের যথাযথ দর্শন? অথবা, তা কি একসময়ের পশ্চিমা বিপ্লবী বুদ্ধিজীবীদের একটি বিবর্ণ হয়ে যাওয়া দলের বিশ্ব-দর্শন, যারা তাদের…
-

‘ঘরেরও নয় পারেরও নয়’ : এডওয়ার্ড সাঈদের আউট অফ প্লেস
যারা এডওয়ার্ড সাঈদের ওরিয়েন্টালিজম (১৯৭৮) গ্রন্থটি পড়েছেন এবং যারা তাঁর উত্তর-উপনিবেশী নানা চিন্তা-ভাবনাকে অনুসরণ করেন, প্যালেস্টাইন সম্বন্ধে তাঁর লেখালেখি ও তাঁর মানবতাবাদী বিশ্বাসের সঙ্গে যাদের পরিচয় রয়েছে এবং যারা তাঁর গৃহহীনতার বেদনাকে বুঝতে চান, তাদের জন্য আউট অফ প্লেস অবশ্যপাঠ্য। এ বইটি সাঈদ লিখতে শুরু করেন ১৯৯৪ সাল থেকে – এর মাত্র তিন বছর আগে…
