জরিনা আখতার
-
কবিতাকাশের গুচ্ছ
১. পান্হপাদপ হতে চেয়েছি – ক্লান্ত বাউলের ছদ্মবেশে যদি আসো তুমি, একতারা থেকে হয়তো সুর ঝরবে না, হয়তো কোনো না-শোনা গান কখনো শোনা হবে না, হয়তো আমাকে চিনতেই পারবে না, ফিরে যাবে – ফিরেও তাকাবে না; তবু যদি আসতে। ২. ধুলোভরা পথ হতে চেয়েছি – তোমার দুপায়ে জড়িয়ে…
-
কথা
কথাদের যে এতটা বিধ্বংসী শক্তি আছে তা জানা ছিল না আগে – আণবিক বোমার চেয়েও ভারী একটি দুটি নয় শত শত হিরোশিমা-নাগাসাকি ধ্বংস করতে সক্ষম, হিরোশিমা-নাগাসাকি তবু বেঁচে উঠেছে – বেঁচে আছে হিরোশিমা-নাগাসাকি আবার জীবনের উত্থান ঘটেছে সেখানে নৈসর্গিক শোভায় শোভিত হয়েছে বন-বনানী ধ্বংসযজ্ঞ উৎপাটিত করে পলিময় হয়েছে মাটি, ধুঁকে ধুঁকে মরতে মরতে বেঁচে উঠেছে…
-
চুরি হয়ে যায় যে-জীবন
ঘুমের ভেতরে আর এক ঘুম এসে চুরি করে নিয়ে যায় দিন যাপনের খেলা – সেই শৈশব আর দেখি না, দেখি না কৈশোর, তারুণ্যের কাল; আর শৈশবের সেই নদীটি – স্রোতে ভাসমান রাজহাঁসগুলো দেখি না পৈতৃক ভিটেয় ফুলে ফুলে ছেয়ে থাকা কামরাঙা গাছটি কোথায় – এভাবেই তবে চুরি হয়ে যায় আমাদের অতীত! এক ঘুমের ভেতরে তবে…
-
কথা
কথাদের যে এতোটা বিধ্বংসী শক্তি আছে তা জানা ছিল না আগে – আণবিক বোমার চেয়েও ভারী একটি-দুটি নয় শত শত হিরোশিমা-নাগাসাকি ধ্বংস করতে সক্ষম, হিরোশিমা-নাগাসাকি তবু বেঁচে উঠেছে – বেঁচে আছে হিরোশিমা-নাগাসাকি আবার জীবনের উত্থান ঘটেছে সেখানে নৈসর্গিক শোভায় শোভিত হয়েছে বন-বনানী ধ্বংসযজ্ঞ উৎপাটিত করে পলিময় হয়েছে মাটি, ধুঁকে ধুঁকে মরতে মরতে বেঁচে উঠেছে প্রকৃতির…
-
ঘুণপোকা, স্মৃতিপোকা
প্রিয় আসবাবপত্র কুরে কুরে খায় ঘুণপোকা বাইরের কাঠামোর আড়ালে ভেতরে ভেতরে নিঃশেষিত হয় শৌখিনতার সমস্ত সৌকর্য – শূন্যতার অভিজ্ঞানকে ধারণ করে এক সময় ভেঙে পড়ে সব আবরণ । স্মৃতিপোকা শুরু করে গল্পের আয়োজন ফিরে আসে অতীতের বর্ণাঢ্য সময় শৈশবের সবুজ মাঠ, স্বচ্ছ জলের পুকুর ঘোমটাপরা বধূর মতো পৌষের কুয়াশাভরা ক্ষেত – স্মৃতিপোকা ঝুড়ি ভরে তুলে…
