কবিতা

  • কালো অক্ষরের কবিতা

    রাহুল পুরকায়স্থ শূন্যের দিকে ছুটে চলেছে যে লোকটা তাকে তুমি জানো? তার ছেঁড়া পোশাক, রুক্ষ চুল, খড়ি-ওঠা ত্বক, সাতবাসি দাড়ি রচনা করেছে যে তামাশা, বিদ্রূপ করেছে যে সম্পর্ক, জানো?   প্রিয় গ্রন্থ, প্রিয় নারী, প্রিয় বন্ধু, প্রিয় সংগীত, প্রিয় গন্ধ, প্রিয় বর্ণ তাকে তাড়িয়ে বেড়াচ্ছে কত দিন, কত রাত! সে ছুটছে, পালাচ্ছে, অস্বীকার করছে, ছুড়ে…

  • অক্ষমতা ঢাকতে

    প্রবালকুমার বসু নিজের অজান্তেই মানুষ আবিষ্কার করেছিল মুখোশ বেঁচে থাকার জন্য প্রয়োজনমতো যাতে নিজেকে আড়াল করতে পারে – মানুষের প্রতিটি সম্পর্কই সেই থেকে মুখোশের সঙ্গে আড়ালে কী আছে আমরা জানি না   যে-মেয়েটির ঠোঁটে কিছুক্ষণ আগে চুমু খেলাম সে-ও কি মুখোশ পরে ছিল? মুখোশ কেন মানুষকেই পরতে হয় শুধু   অ্যাকোয়ারিয়ামে দুটো গোল্ড ফিশ ঠোঁটে…

  • নদীই উপাত্ত যখন

    হারিসুল হক   ক. কী ছন্দে তুলি তাল টুং টাং নবাবি ঘরানা   ভিতরে যে ঝড় বয় ভাঙে এ কোন তারানা   খ. এ  আমার ক’টাকে  ভাঙি ষোলবার আছড়ালেও টোপর পড়ে না তাই ঝাঁকাই   গ. নদীই উপাত্ত যদি মেঘ কার শিখ-ী বাহন ঘুমচোখে চেয়ে দেখি সজারুর যাপিত জীবন   ঘ. উল্টাও উল্টাতে উল্টাতে  তুমি…

  • হে শহিদ

    মোহাম্মদ রফিক   শত্রুপক্ষ প্রেমের, মানব-মানবীর রাষ্ট্র, দুষ্ট-রাজনীতি, সরকার-কাঠামো, ক্ষমতার দম্ভ, লোভ, কামার্ত লালসা,   ইতিহাস, দীর্ঘ সিঁড়ি বেয়ে তৈরি সব সুরম্য প্রাসাদ, অত্যাচারী, শাসক-শোষক, ফড়ে, বেনিয়া, বাইদ্যার দলবল, অনুচর, ছুরি-কাঁচি হননের, নরমেধযজ্ঞ অতঃপর   অনুভব, অনুভূতি, উষ্ণ আবেগের টান, স্বার্থ-পরিপন্থী, সুতরাং ধ্বংস করো, যেখানেই পাও, এভাবেই চলবে, চলে যদি না আমূল পালটে যায়, বা…

  • শহীদ কাদরীর তিনটি কবিতা

    মানুষ, নতুন শতকে   আজ আবার উদ্যত ছুরি মানুষের হাতে, ওর পায়ের নিচে পিষ্ট হচ্ছে নারী, শিশুরা নিহত হচ্ছে চতুর্দিকে!   কবি, তোমার বর্মগুলো বের করে নাও। তোমার কবিতাই শ্রেষ্ঠ বর্ম আজ!   মধ্যযুগের অন্ধকার ছিঁড়ে আবার উদ্যত ছুরি মানুষের হাতে। আমাদের চেনা নগরগুলো থেকে উঠছে ক্রন্দনধ্বনি কবি, ওকে প্রতিহত করো। কবি তুমি জানো আমাদের…

  • একা পাখি

    নীরেন্দ্রনাথ চক্রবর্তী   জামরুল গাছের পত্রপুঞ্জের আড়ালে ছুঁচোলো ঠোঁটের সেই ছোট্ট পাখিটিকে আমি একবার দেখেছি আজও, শুনতেও পেয়েছি তার ডাক : চিড়িক, চিড়িক। ওটি যে টুনটুনি পাখি, তা-ই বা কে না জানে। কিন্তু ঠিক এই মাঘ মাসের শীতে ওদের কি এখানে দেখা যায়?   বর্ষার দাপট শেষ হবার বেলায় ওরা আসে। কখনও দু-চার জোড়া, আবার…

  • এই নিয়ে রাত দুপুরে গ্লাস-ভাঙা

    কে কাকে মধ্যে রেখে না ঘুরে যায় কী না ঘোরে, ঘোরে সবকিছু, আমি ও তুমি মানুষ পতঙ্গ জন্তু-জীব পাখি জলকণা, ঘোরে গ্রহতারা, কবে থেকে কেন ঘোরে আখড়ার উঠানে বসে বৃদ্ধ বাউল দিশাহারা। দেখি সূর্য ঘোরে, পৃথিবী নিশ্চল শনি মঙ্গল বুধ সমুদ্রে অস্ত যায় প্রতি সন্ধ্যায়, অথচ মূলকথা পৃথিবী সূর্যের বলয়ে ঘোরে তবু আজো কারো কারো…

  • শরীর কোথায়?

    খালেদ হোসাইন   অনেকদিন কবিতা লেখা হয়নি দেশের যা অবস্থা আমরা মনে হয় পরস্পরকে ভুলেই গিয়েছি।   তোমাকে বললাম।   কবিতা লেখার সমস্যা কম নয়। কেউ ভাবে বোকা-সোকা, শোধ-বোধ কম কেউ ভাবে চতুর লম্পট। তারা তো তাদের মতোই ভাববে, নাকি?   কবিদের মাথায় রাখতে হয় নানারকম ধারা রক্ষা করতে হয় স্ত্রীর মন আত্মীয়স্বজনের সম্মান। কবি…

  • কৃষ্ণচূড়া

    রীপা রায়   চারিদিকে এত বেগানা বাতাস কৃষ্ণচূড়ার খোলা চুলে লালটিপ অগোছালো অগোছালো লাগে।   ওর কি হায়া আছে? মেঘ ডাকলে তাকে ডেকে যায় বৃষ্টি এসে ওকেই ভেজায়।   অসময়ে ছড়িয়ে দেয় আধপনা ঠোঁটে আকুলে-বিকুলে একা লাগা রূপ প্রগাঢ় ভোরে খুব বেহায়া হয়ে ফুলে আর ফাগুনে ধুলো মেখে নিশ্চুপ।   ওর প্রতি কি ছায়া আছে,…

  • অঙ্গে আসা অঙ্গে যাওয়া

    মুহম্মদ নূরুল হুদা তুমি আমার ওড়ার সঙ্গী, নামার সঙ্গী নও তুমি আমার চলার সঙ্গী, থামার সঙ্গী নও। উড়তে উড়তে কোথায় এলে কোন সে তেপান্তর – হাট পেরিয়ে ঘাট পেরিয়ে ঘর পেরিয়ে চর? চরের দেখা পেলেই কিন্তু যায় না থেমে দাঁড়, সতী যখন পাহারাদার ভেলায় পতির হাড়। আকাশগাঙে উড়ছে ভেলা মাটির শেকড় ছেড়ে আয় দেখি আয়…

  • জীবন

    জুননু রাইন প্রতিদিন চলে যায় একটি দিন একটি দিনের অপেক্ষায় সূর্য একটি দিনের অপেক্ষায় চাঁদ একটি দিনের অপেক্ষায় অন্ধকার …কিশোরের দুরমত্ম মাঠ ফুলের মুকুল জেলের নৌকো ফসলের হাট পুকুরে সন্ধ্যার ঘাট …প্রেমিকার চোখের কাজল নিয়ে নদীর হাহাকার ছুঁয়ে সমুদ্রের বৃহৎ শূন্যতা নিয়ে চলে যায় চলে যায় মানুষের প্রতিদিনের একটি দিন।

  • তোমার বাড়িয়ে দেওয়া হাত

    অর্পিতা বন্দ্যোপাধ্যায় তোমার বাড়িয়ে দেওয়া হাত ছুঁয়ে দিতে চাইনি কখনো শুধু বুঝে নিতে চেয়েছি প্রতিরোধগুলো, যে-রোদ স্তব্ধ করে লেবুফুলের একা নির্জনতা সে-রোদে পুড়ে তামাটে হয়েছে হাত ও-হাতের আড়াল ভেঙে ডিঙোবে না নির্জন দুপুর ও-হাত জানে নির্জনতা মানে কিছু অলীক সংলাপ ও-হাত জানে অন্ধকার লেখা আছে হাতের তালুতে, ওই প্রসারিত হাতে মূল্যহীন কিছু অমূল্য দায়, হাতটা…