প্রবন্ধ
-

বাংলাদেশ : তিমিরবিদারউদার অভ্যুদয়
বিংশ শতাব্দীতে ইতিহাসের এক বিস্ময়কর উপহার এই বাংলাদেশ। বাঙালিকে, পৃথিবীকে। উনিশশো সাতচল্লিশেও দেশভাগ-বিধ্বস্ত বাঙালি অতি দুঃসাহসী স্বপ্নেও প্রার্থনা বা কল্পনা করতে পারেনি যে, তার জন্য এ-রকম একটি গর্বের মুহূর্ত অপেক্ষা করছে। পৃথিবীই কি আদৌ ভাবতে পেরেছিল? এমন নয়, এবং আমরা সবাই জানি যে, রাষ্ট্র বা জাতির ভৌগোলিক সীমানা চিরকাল অনড় আর নিশ্চল থাকে, এক বা…
-

বঙ্গবন্ধু ও বাংলাদেশ
রামায়ণে দেখি রামের অনুপস্থিতিতে রাজার দায়িত্ব পেয়ে ভরত সিংহাসনে দাদার পাদুকা রেখে তাঁর হয়ে অযোধ্যা শাসন করেছিলেন। ঘটনাপ্রবাহে আকস্মিকভাবে রাজ্যভার হাতে পেয়ে অপ্রস্তুত মানুষটির মনে হয়েছিল, এটাই কার্যকর পন্থা হবে। অনুপস্থিত হলেও রামই তাঁর বংশের নেতৃত্ব দেওয়ার যোগ্য ব্যক্তি – তিনি প্রতীক ও প্রেরণা। পরিস্থিতি এবং ব্যক্তির ভূমিকা মিলে ইতিহাসে কেউ কেউ কোনো জাতির বিশেষ…
-

মানবতন্ত্রী গৌরকিশোর ঘোষ
গৌ রকিশোর ঘোষের জন্ম যশোরে ১৯২৩ সালে। বাবার কর্মসূত্রে হাতেখড়ি হয়েছিল সিলেটের চা-বাগানে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক নবদ্বীপে। তারপর কর্মের অন্বেষণে পা বাড়ান নগর কলকাতায়। সাহিত্যিক ও সাংবাদিক হিসেবে সুনাম অর্জন করেছিলেন। কিন্তু সর্বোপরি জনপ্রিয় হয়েছিলেন মানুষ গৌরকিশোর। যে-মানুষ জীবনের প্রতিটি কাজে জড়িয়ে ছিলেন তাঁর মহৎ আকাঙ্ক্ষা নিয়ে। তাঁর জীবনের মন্ত্র ছিল ‘বন্দে মানবম’। তিনি…
-

আমার কাছে মহাত্মা গান্ধী
অনুবাদ : জয়কৃষ্ণ কয়াল [আবুল হাসনাত স্মরণে, আমার জন্যে যিনি বাংলাদেশের দরজা খুলে দিয়েছিলেন] আজ ২রা অক্টোবর, সারাবিশ্বে মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী পালিত হচ্ছে। ভারতে আজ ছুটির দিন। ভারত ও বাংলাদেশের যেসব বন্ধুবান্ধব দেশের বাইরে থাকেন, তারাও স্মরণ করছেন আজ দিনটাকে। আরো চমকপ্রদ সমাপতন হলো আগামীকাল, ৩রা অক্টোবর জার্মানি পালন করবে তার জাতীয় দিবস, তার ঐক্যদিবস।…
-

প্রতিভা বসুর কয়েকটি ও রাজেশ্বরী দত্তের একটি চিঠি
অমিয় দেবকে লেখা (কোনও চিঠির পাঠে কিছু যোগ করে থাকলে আমি তৃতীয় বন্ধনী, [ ], ব্যবহার করেছি।) প্রতিভা বসুর চিঠি কথাসাহিত্যিক প্রতিভা বসুর (একদা কাজী নজরুল, দিলীপকুমার রায় ও সত্যেন্দ্রনাথ বসুর প্রিয়পাত্রী ঢাকার গায়িকা রানু সোম : ১৯১৫-২০০৬) স্নেহ আমি পেয়েছিলাম স্বামী বুদ্ধদেব বসুর ছাত্র হিসেবে। তাঁর প্রথম তিনটি চিঠি নিউ ইয়র্ক থেকে লেখা। ১৯৬১-তে…
-

আবুল হাসনাতের অপ্রকাশিত প্রবন্ধ অনন্য বিদ্যাসাগর
রেনেসাঁসপ্রাণিত ঊনবিংশ শতাব্দীর নবজাগরণ সমাজে শিক্ষা, সমাজচিন্তা ও বাঙালির জীবনসাধনা এবং সংস্কৃতি ক্ষেত্রে যে বিলোড়ন সৃষ্টি করেছিল, পশ্চাতে ফিরে তাকালে এই স্পন্দনকে কত না তাৎপর্যময় বলে মনে হয়। রামমোহনের আবির্ভাব, পৌত্তলিকতার বিরুদ্ধে অবস্থান, সতীদাহ প্রথা বিলোপ ও ডিরোজিওর সঙ্গে যুক্তিনিষ্ঠতা তাঁর প্রমাণবহ। বিদ্যাসাগরের বিধবাবিবাহ প্রবর্তন এবং বহুবিবাহ রোধ ও স্ত্রীশিক্ষার উদ্যোগ গ্রহণ তাঁর জীবনের শ্রেষ্ঠ…
-

সমসাময়িকতার প্রেক্ষিতে সেলিনা হোসেন
দেশভাগের ঠিক মাস দুয়েক আগে মেয়েটির জন্ম অবিভক্ত বাংলার অবিভক্ত রাজশাহী শহরে। মেয়েটি যখন পৃথিবীর প্রথম আলো-বাতাসে হাত-পা মেলে, তখন সেখানকার আকাশ-বাতাস, একদিকে যেমন দেশভাগের তীব্র যন্ত্রণার আশংকায় কুঁকড়ে উঠছে, তেমনি আরেকদিকে কৃষক আন্দোলনের এক সর্বোচ্চ পর্যায়কে বুকে ধারণ করে বাংলা ও বাঙালির ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করছে। পাবনার ভারেঙ্গা ভেঙে হওয়া নতুন ভারেঙ্গা…
-

বাংলার রাজনীতির সমাজতত্ত্ব
অনুবাদ : সুব্রত বড়ুয়া আমাদের রাজনীতিকদের, যাঁদের মধ্যে অন্তর্ভুক্ত করতে হয় রাষ্ট্রের সেই উচ্চপদস্থ কর্মকর্তাদেরও যাঁরা পুরোপুরি তাঁদের মাতৃভূমির প্রতি ভালোবাসার কারণেই বেশ কয়েকবার তাঁদের দেশকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য এগিয়ে এসেছেন, সবচাইতে লক্ষণীয় যোগ্যতা হলো ইতিহাস ও ইতিহাসের শিক্ষার প্রতি বিস্ময়কর অনীহা। একজন নিরাবেগ দর্শকের মনে হবে যে, তাঁরা অতীতের অনুধাবন ও…
-

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে নজরুল
ঢাকা বিশ্ববিদ্যালয় ও কাজী নজরুল ইসলাম যথাক্রমে এই প্রতিষ্ঠান ও ব্যক্তিত্বের ঐতিহাসিকতা যেমন আছে, বাংলাদেশের বাঙালির আবেগও কিন্তু এই দু-ক্ষেত্রে আছে সমমাত্রায়। পূর্ববঙ্গ তথা বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় ১৯২১ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত হয়। এর কয়েক বছর পরেই কাজী নজরুল ইসলাম পশ্চিমবঙ্গ থেকে আসেন পূর্ববঙ্গের এই উচ্চশিক্ষাঙ্গনে। ১৯৭১ খ্রিষ্টাব্দে স্বাধীনতা অর্জনের পরে বাংলাদেশ কাজী নজরুল ইসলামকে…
-

রবীন্দ্রনাথের নাট্যভাবনা ও এই সময়
সাধারণত নাটক রচিত হয় সমকালের দর্শকের সামনে অভিনীত হওয়ার অভিপ্রায় নিয়ে। অভিনয় নয়, কেবল পাঠকের জন্য নাটক খুব কমই রচিত হয়। সমকালকে উপেক্ষা করে, ঘটমান বর্তমানের বাস্তবতা থেকে নিজেকে দূরে সরিয়ে রেখে নাট্যরচনা একদিকে যেমন কঠিন, অন্যদিকে রচনাটির সাফল্যও অনিশ্চিত হয়ে পড়ে। যদিও রবীন্দ্রনাথ বলেছেন, ‘সাহিত্য পাঠ করিবার সময় আমরা সকলেই মনে মনে অভিনয় করিয়া…
-

চাঁদ-কাস্তে ও কাস্তের কবিতা, গান
কাস্তে-হাতুড়ির সমন্বিত প্রতীকে মার্কস-এঙ্গেলসের আর্থ-সামাজিক-রাজনৈতিক দর্শনের লক্ষ্য ছিল শ্রেণিশোষণ ও শ্রেণিবৈষম্যের অবসান ঘটাতে শ্রেণিসংগ্রামী বিপ্লবের মাধ্যমে শ্রমিক-কৃষক-জনতার মুক্তি, সেইসঙ্গে সমাজবদল, সংস্কৃতির চরিত্রবদল ঘটানো। উনিশ শতক (১৮৪৮) থেকে এ-আহ্বান বিশ্ব-সাহিত্য-সংস্কৃতির বুদ্ধিজীবী সমাজে বিশ্বব্যাপী সাড়া জাগায়। ইউরোপ থেকে এশিয়ায়, এবং বিশ শতকে ভারতীয় উপমহাদেশের বঙ্গীয় সাহিত্য-সংস্কৃতির পরিম-লে। তিরিশের দশকে প্রগতি সাহিত্যের সূচনায় মার্কসবাদী দর্শনের নান্দনিক প্রতীকগুলো ক্রমান্বয়ে…
-

সোমেন চন্দের একশ’ বছর
সোমেন চন্দের জন্মের পর একশ’ বছর পার হতে চললো। তাঁর জন্ম ১৯২০ সালে, মৃত্যু ১৯৪২-এ, অর্থাৎ বেঁচেছিলেন মাত্র ২২ বছর। স্বাভাবিক মৃত্যু ঘটে নি, সেটাও অবশ্য ঘটতে পারতো, কারণ কৈশোরে তিনি ক্ষয়রোগে আক্রান্ত হয়েছিলেন, যে-রোগে সুকান্ত ভট্টাচার্য মারা যান, আরও কম বয়সে। মৃত্যুকালে সুকান্তের বয়স ছিল ২১ বছর; সুকান্তের জন্ম ১৯২৬-এ, মৃত্যু ১৯৪৭-এ। সুকান্ত অধিক…
