প্রবন্ধ
-
রফিক আজাদের কবিতায় ‘গোলাপ’
মুনীর সিরাজ রফিক আজাদের প্রথম কাব্যগ্রন্থ অসম্ভবের পায়ে প্রকাশিত হয় ১৯৭৩ সালে। ১৯৯৬ সালে রফিক আজাদের কবিতাসমগ্র প্রকাশিত হয়। কাব্যগ্রন্থটি পাঠ করলে একজন কবি রফিক আজাদের মন ও মানসিকতার দিক সম্বন্ধে একটি সুস্পষ্ট ধারণা করে নেওয়া যায়। এ-কাব্যগ্রন্থে তাঁর মানসিক ও মানবিক দিক, ব্যক্তিস্বাতন্ত্র্য, ইতিহাসচেতনা, কবির মনোভূমি, মনোজগৎ ইত্যাদি বিভিন্ন বিষয়ের এক সচিত্র প্রতিবেদন খুঁজে…
-
জগদীশ গুপ্তের সাহসী সত্তা
অভিজিৎ দাশগুপ্ত গড়িয়ার কাছে রামগড় কলোনির আজকের চেহারা দেখলে সেই সময়ের কোনো হদিস পাওয়া মুশকিল। আশির দশকের গোড়ায় রামগড় কলোনিতে তখনো পায়ে চলা মেঠোপথ, ফাঁকা ফাঁকা মাঠ, চারচালা-আটচালার আটপৌরে বসতি। আমি তখন নেহাতই ছোকরা, তরুণ সাংবাদিক। একটা অ্যাসাইনমেন্ট পেয়ে মহাউৎসাহে খুঁজে বের করেছিলাম প্রয়াত জগদীশ গুপ্তের বাসা। খোঁজখবর নিয়ে জেনেছিলাম, জগদীশ গুপ্তের স্ত্রী চারুবালা দেবী…
-
খোয়াবনামায় ম্যাজিক রিয়েলিজম
শুভায়ু বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যে জ্ঞানত বা অজ্ঞানত অনেকেই ম্যাজিক রিয়েলিজমের উপস্থাপনা করেছেন। লাতিন আমেরিকার যে-সাহিত্যধারা ম্যাজিক রিয়েলিজম নামে পরিচিত, যা আমাদের সবসময় এক প্রশ্নের মুখে ঠেলে দেয় বা আমাদের সর্বদা বিভ্রান্ত করে, সেই ম্যাজিক রিয়েলিজমের কিন্তু কোনো সর্বজনগ্রাহ্য সংজ্ঞা গড়ে উঠতে পারেনি। পৃথিবীর বিভিন্ন সাহিত্যিকের সাহিত্য থেকে বা গবেষণাবিদের গবেষণা থেকে যে-ধারণায় আমরা উপনীত হতে…
-
পোয়েটিশিয়ান ইয়েভতুশেঙ্কো
আন্দালিব রাশদী নিঃসন্দেহে পাবলো নেরুদা বিংশ শতকের সর্বাধিক পঠিত কবি; কিন্তু কবিকণ্ঠে সর্বাধিক শ্রুত কবি নিশ্চয়ই (যদি বব ডিলানের কাব্যধারাকে দূরে রাখা যায়) ইয়েভগেনি ইয়েভতুশেঙ্কো। ইয়েভতুশেঙ্কোর জন্ম সোভিয়েত ইউনিয়নভুক্ত সাইবেরিয়ার ছোট শহর জিমা জংশনে, জুলাই ১৯৩৩-তে। ‘জিমা জংশন’ নামের একটি কবিতায় ইয়েভতুশেঙ্কো স্মরণীয় করে রেখেছেন তাঁর জন্মভূমিকে। তাঁর জন্মকালীন নাম ইয়েভগেনি আলেকসান্দ্রোভিচ গ্যাংনাস। তাঁর বয়স…
-
মুনীর চৌধুরীর নাটক ও উত্তরপ্রজন্ম
মোহাম্মদ জয়নুদ্দীন বাংলাদেশ, বাঙালি ও বাংলাভাষা, সাহিত্য,সংস্কৃতির সমৃদ্ধিসাধন এবং জাগরণ-ইতিহাসে সাহিত্যিক-বুদ্ধিজীবী শহিদ মুনীর চৌধুরীর কীর্তি সুবিদিত। তাঁর সৃজনশীল ও মননধর্মী সাহিত্যনির্মাণ এবং জীবনঘনিষ্ঠ শিল্পমানস গঠনে সক্রিয় ছিল পারিবারিক, প্রাতিষ্ঠানিক, আর্থসামাজিক, রাষ্ট্রিক ও বৈশ্বিক স্তরবহুল ঘটনাপ্রবাহ। সমকাল, ইতিহাস, ঐতিহ্য, পুরাণ ও মিথাশ্রয়ী জীবনভাবনা তাঁকে করেছে অসাম্প্রদায়িক, উদার মানবিক ও বস্ত্তবাদী শিল্পস্রষ্টা। তীক্ষন মননের সঙ্গে সম্পৃক্ত ছিল…
-
আধুনিক কবিতা ও বিষ্ণু দে
মামুনুর রহমান বিষ্ণু দে আধুনিক বাঙালি কবি, গদ্যলেখক, অনুবাদক, আধুনিকতা, উত্তর-আধুনিকতা যুগ অ্যাকাডেমিক এবং শিল্প-সমালোচক। তিনি আধুনিক বাঙালি কবিদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ কবি ও চিমত্মাশীল ব্যক্তিত্ব। তিরিশের আধুনিক বাঙালি কবিদের অন্যতম। বিষ্ণু দে-র কবিতায় পাওয়া যায় মনীষা ও আবেগের সহজ সমন্বয়জাত দেশজ ঐতিহ্য ও বিশ্বসাহিত্যের বিচিত্র ভাবনার ঐতিহ্যকে, যা তিনি আত্মস্থ করেছেন নিজের গভীর ভাবনাবোধ…
-
পোয়েট্রি পত্রিকায় রবীন্দ্রনাথ প্রসঙ্গ
সুব্রতকুমার দাস আমেরিকার শিকাগো শহর থেকে প্রকাশিত মাসিক কবিতা পত্রিকা পোয়েট্রির সঙ্গে বাঙালি সাহিত্যিকদের যোগাযোগের ইতিহাস একশ বছর পুরনো। ১৯১২ সালের ডিসেম্বর সংখ্যায় সেই যোগাযোগের সূত্রপাত। কবি এজরা পাউন্ডের (১৮৮৫-১৯৭২) পাঠানো রবীন্দ্রনাথ-রচিত ও অনূদিত ছয়টি কবিতা ছাপা হয়েছিল পত্রিকাটিতে। একই সংখ্যায় পাউন্ডের নিজেরও একটা ছোট লেখা ছাপা হয়েছিল রবীন্দ্রনাথ-বিষয়ে। ১৯৫৯ সালের জানুয়ারি মাসে পত্রিকাটির একটি…
-
পরবাসীর আত্মকথন
মার্টিন কেম্পশেন প্রায় সারাটা জীবন আমি পরবাসীই থেকে গেলাম। ষোলো বছর বয়সে আমার জন্মভূমি জার্মানি ছেড়ে এক বছরের জন্য পড়াশোনা করতে গিয়েছিলাম মার্কিন মুলুকে। ফিরে এসে স্নাতক শ্রেণির পাঠ (Abituar Degree) শেষ করার জন্য একটা বছর দেশে থাকলাম। তারপর বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য আবার বাইরে, এবার ভিয়েনায়। সেখানে কাটল জার্মান সাহিত্যে পিএইচ-ডি করা পর্যমত্ম। মাঝে এক…
-
বঙ্কিম-শ্রীরামকৃষ্ণ বিসংবাদ
আশীষ লাহিড়ী অরবিন্দ পোদ্দার বঙ্কিম-মানসের বিকাশকে তিন ভাগে ভাগ করেছিলেন। প্রথম পর্বে তাঁর ‘অপরিমেয় প্রাণপ্রাচুর্য ও আনন্দবেগের’ পরিচয় মেলে। দ্বিতীয় পর্বে তাঁর সঙ্গে যুক্ত হয় ‘নিগূঢ় বৈজ্ঞানিক যুক্তিবাদ এবং নিরপেক্ষ বিশেস্নষণ ক্ষমতা।’ কিন্তু ওই দ্বিতীয় পর্বেরই শেষভাগে ‘অতীত আকর্ষণ’ এবং ‘সম্মুখ-দৃষ্টি’র একটা সমন্বয় গড়ে উঠতে থাকে। তৃতীয় পর্বে, যার সূত্রপাত মোটামুটি ১৮৮০ সালে, সেই সমন্বয়…
-
স্বদেশ ও সংগীত : রবীন্দ্রনাথ
সনৎকুমার সাহা গীতবিতানের প্রবেশিকায় প্রথমেই চোখে পড়ে রবীন্দ্রনাথের দেওয়া ‘বিজ্ঞাপন’। নিজেই তিনি এভাবে জানানো প্রয়োজন মনে করেছেন। এতে পড়ি, ‘…এই সংস্করণে ভাবের অনুষঙ্গ রক্ষা করে গানগুলি সাজানো হয়েছে। এই উপায়ে, সুরের সহযোগিতা না পেলেও, পাঠকেরা গীতিকাব্যরূপে এই গানগুলির অনুসরণ করতে পারবেন।’ তাঁর নির্দেশনার ওপর ভরসা করেই এখানে আমার কিছু বলার সাহস করা। গানের সুর-তাল-লয়, এসবে…
-
সাহিত্যের দায়
সিরাজুল ইসলাম চৌধুরী অন্য সবকিছুর মতো সাহিত্যেরও প্রতিপক্ষ আছে, থাকতেই হবে। সাহিত্য তার প্রতিপক্ষকে চেনে, এবং দায় নেয় তার মোকাবিলা করবার। একালে সে-প্রতিপক্ষ মনে হচ্ছে প্রযুক্তি। প্রযুক্তি নিজে নয়, তার ব্যবহার। প্রযুক্তির কারণে সাহিত্য বুঝি কিছুটা বিপদেই পড়েছে। বিশ্বজুড়েই তার বিপদ, বিপদ আমাদের বাংলাদেশেও। বিপদটা আসছে প্রযুক্তির শ্বাসরম্নদ্ধকর প্রাচুর্য ও ব্যবহার থেকে। প্রযুক্তি আগেও ছিল;…
-
সমর সেনের মনন ও কবিতাকৃতি
বেগম আকতার কামাল উপনিবেশের বাবুসংস্কৃতির উত্তরাধিকার বহনে কবি সমর সেন ছিলেন ক্লান্ত, আত্মগ্লানিজর্জরিত, নিজের প্রতি বিদ্বিষ্ট এবং জীবন সম্পর্কে সংশয়াপন্ন। ঔপনিবেশিক নগর কলকাতায় বসবাসরত যুবকের যৌবনদ্বন্দ্ব ও কূটাভাসে, নিঃসঙ্গ পরিপার্শ্বে অতিবাহিত হয় তাঁর দিনরাত। তাই ‘আমি রোমান্টিক নই, মার্কসিস্ট’ – এই ঘোষণা দিয়ে সমর সেন নিজের দ্বান্দ্বিক চরিত্রবলকে প্রকাশ করেছিলেন কবিতায়, আর লিখনক্রিয়া থেকে ঝরিয়ে…
