প্রবন্ধ
-

বাঁশরি ও রণতূর্য
আচার্য নন্দলাল গাছের মধ্যে শক্তির প্রকাশ | দেখতে পেতেন। একে বলা যায় উত্থানের শক্তি—মাটি ফুঁড়ে গগনস্পর্ধী প্রকাশ। তাঁর শিল্পীজীবনের প্রায় পুরোটাই কেটেছে শান্তিনিকেতনে, যেখানে দীর্ঘকাণ্ড উন্নতশির শালের ছড়াছড়ি। তিনি প্রচুর এঁকেছেন শালগাছ, প্রচলিত নিয়মে উপর থেকে নিচের দিকে না টেনে কাণ্ডের রেখা টানতেন উল্টো, নিচের থেকে ওপরের দিকে। তাতে আচার্য নন্দলালের মতে, গাছের upward thrust…
-

যখন অগ্নি-গিরি গিরি-মল্লিকার ফুলে ফুলে ছেয়ে গিয়েছিল
নজরুল ইসলামের প্রথম বিদ্রোহ-পর্বের কবিতার সঙ্গে তাঁর সায়ন্তন (জীবনের নয় – সাহিত্যের) জমিন-আসমান ব্যবধান ঘটে গেছে। ‘জমিন-আসমান’ শব্দবন্ধ সতর্কভাবেই বসিয়েছি। প্রথম পর্যায়ের নজরুলের কবিতায় – রবীন্দ্রনাথের ভাষায় – ছিল ‘জমি-দারী’ আর শেষ পর্যায়ের কবিতায় ছিল ‘আসমান-দারী’। এরকম বিচারেও দুয়েকটি কথা মাননীয়। – এক. আদ্যন্ত কোনো-এক নজরুল প্রবাহিত। দুই. এসবের বাইরেও শাখানদী-উপনদী স্রোত-প্রতিস্রোত রয়ে গেছে ঢের।…
