কবিতা

  • নির্ভার

    রজতকান্তি সিংহচৌধুরী   নিজের দুঃখের   স্কন্ধে ভর করে বটের পীত পাতা          ঝরে যায় তেমনি নির্ভার   মানুষ ঝরে যাবে জীবনবৃত্তের   কিনারায়? স্তব্ধ গোধূলিতে   গাছেরা প্রশ্বাস রুদ্ধ করে কোন   ইশারায় সেভাবে ভূমিজল   প্রাণকে ফিরে নেবে শ্মশানযাত্রা কি জানাজায়?

  • উঁকি দিচ্ছে আলোর অ্যান্টেনা

    শামসুল ফয়েজ অনেকদিন তো ছিলাম প্রগাঢ় অন্ধকারের জিম্মি। পাঁজর ফাটিয়ে ফুটছে আলোর কমল পাপড়ি তার অমলিন-নিদাগ-অমল। বুকের চাতালে নাচছে যেন ‘আন’ সিনেমার নৃত্যপরা নিম্মী।   খুলির ভিতরে তিমির কর্দমে উঁকি দিচ্ছে আলোর অ্যান্টেনা। করোটির আঙিনায় ভরা পূর্ণিমায় ফুটছে সুগন্ধি ল্যান্টানা।

  • দুটি কবিতা

    কাজল বন্দ্যোপাধ্যায় অরণ্য : অহমের   হিংস্রতায় ভরা ছিল বনের জীবন, আতঙ্কে ভরা, এক-চুলের জন্যে রক্ষা হওয়ার প্রাণ ছিল তার; মানুষ কোথায় গেল?   এভাবে সে হলো। তবে এভাবে হওয়া জন্ম দেয় হওয়ার প্রকান্ড বোধের। আর এই তার হওয়া, না-হওয়াও : দ্বি-ধার অহম শাঁখের করাত হয়ে দুদিকে গেল, চতুর্দিকে, যা অরণ্যের চেহারার নয় আর, তবু…

  • ছন্দবিষয়ক

    মাহমুদ কামাল ভেঙে পড়ে নাকি ভাঙে কৌশল স্থিতাবস্থাকে সার্বভৌম ছন্দ তবু দ্রুত আপনাকে অধিকারে আনে সকল মহিমা ঘুচিয়ে দ্বন্দ্ব পারক্যবোধে চলনে-বলনে নিপুণ ছন্দ ভরা নদী দ্রুত বয়ে চলে তার স্রোতের টানে ঢেউ এর ছন্দ তথাকথিতরা কতটুকু জানে ছন্দকে আমি শাসন করেছি প্রবল প্রভাবে যতই বন্দি ছন্দহীনতা যাদের স্বভাবে মিথুন মুদ্রা মুগ্ধনিচয়ে মুগ্ধচিত্তে তোমার শেকড় আষ্টেপৃষ্ঠে…

  • আমার নতুন বিয়ে

    হাফিজ রশিদ খান   সরে যাচ্ছে কবিতা আমার দুয়ারের ছায়া ঘেঁষে-ঘেঁষে পা থেকে নীলাভ নখরঞ্জনীর মৃদু ছটা এসে আমাকে আবার বিয়ে দিচ্ছে কাঁদতে-কাঁদতে শোনাচ্ছে দূরের ভালো জীবনের কিচ্ছে   তার সম্ভাব্য গমনপথে দৃষ্টি রেখেছি বিছিয়ে যেন তাকে না-আনে পিছিয়ে –   এই দৈবদুর্বিপাকের বসতে আমার মতন হাড়কিপ্টে অসতে…

  • হাততালি সংক্রান্ত

    প্রবালকুমার বসু হাততালিতে বিশ্বাস রাখুন একজন প্রকৃত বন্ধুর মতো হাততালি বারবার আপনাকে আশ্বস্ত করবে সকল উত্তেজনা থেকে বিরত থাকতে   ঘুম থেকে উঠে একবার; স্নানের আগে ও পরে একবার করে আর অবশ্যই বদহজম হলে ঘুমের ব্যাঘাত ঘটলে অথবা ভিতরে প্রতিশোধস্পৃহা জেগে উঠলে নিয়ম করে হাততালি দিন দিনে সাড়ে চারবার, সপ্তাহে আড়াই দিন   ভাবছেন এটা…

  • আমার স্বপ্ন এখন

    উত্তম দাশ   আমি স্বপ্ন ছাড়া বাঁচতে পারি না। রাতভোর এখন স্বপ্ন দেখি বিলুপ্ত সভ্যতার সাত হাজার বছরের পুরনো দেয়ালে রক্তের দাগ ঠিক চিনতে পারি, আক্রান্ত নগরে নারীদের আর্তনাদ, ধর্ষণের পর সমস্ত শরীর নিয়ে আমরা জয় করে এসেছি, সভ্যতা শব্দটি খুব অস্ফুটে উচ্চারিত হয়।   আমি স্বপ্ন দেখি পরিত্যক্ত গ্রামের কিশোর বয়সেই মেয়েগুলো বিক্রি হয়ে…

  • খুকিরা ঘুমায়

    শিহাব সরকার   খুকিরা ছায়া দেখেনি কোনোদিন ছায়া কী তারা জানে না।   আজন্ম কারাগার থেকে বেরিয়ে খোলা মাঠে দেখেছে নিজেদের ছায়া, ভীতত্রস্ত পড়িমরি ছোটে খুকিরা সামনে দৌড়ায় তাদেরই তাদেরই ছায়া।   উলটো দৌড়ালে ছায়া আসে পিছু-পিছু তেপান্তরে কে শোনে বালিকাদের কান্না, কে বোঝাবে ওদের ছায়ার রহস্য ছায়া শুধু ছায়া নয়, অতিরিক্ত কিছু যে!  …

  • নদী যার মাতা

    মুহম্মদ নূরুল হুদা   নদী যার মাতা জাতিভূমি সেই বাংলাদেশে নদীগুলি ক্রমেই ছড়িয়ে পড়ছে তার জলে-স্থলে-অন্তরীক্ষে, ঘাট ছেড়ে খাত ছেড়ে চর ছেড়ে ধারা ছেড়ে ঢেউ ছেড়ে কেউ কেউ উঠে এসেছে এমনকি রাষ্ট্রীয় প্রয়োজনে, নানা প্রশাসনিক ভবনে; আজ জয়পুরহাটের এই সার্কিট হাউসেও দেখি ধরা পড়েছে গোটা আটেক নদী, পদ্মা, যমুনা, মেঘনা, কপোতাক্ষ, করতোয়া, তিস্তা, তুলসীগঙ্গা, কর্ণফুলী…

  • চশমার উত্তরাধিকার

    হারিসুল হক আমার চশমাটা নিয়ে আয় হারু, খুব সাবধান পড়ে না যেন… আববার আয়েশি ফরমান। ইজি চেয়ারে শোয়া পিতা হাতে ধরা খবরের কাগজ স্বচ্ছ কাচের ভেতর নেচে ওঠা সংবাদমাছ – থেকে থেকে গম্ভীর হয়ে ওঠা।   এখন আমার বিকেল বাইফোকাল লেন্সে সেঁটে থাকা সমুদয় দেখা। দিগরাল রেখা বেয়ে উঠে আসা দুর্বার লতানো জিভ কানের পেছন…

  • কেউ কেউ যখন চলে যায়

    ইকবাল আজিজ কেউ কেউ যখন চলে যায়, মিথ্যেবাদীদের জগৎ তখন আলস্যে ঘুমায় অবিকল চারিদিক আচ্ছন্ন করে বৃষ্টি নামে এ-শহরে বংশাল রোডে সদরঘাটে ফরাশগঞ্জে গেন্ডারিয়ায় ঝিরিঝিরি বৃষ্টি কিংবা বজ্র-বিদ্যুৎসহ বৃষ্টি মহাখালী উত্তরায় কেউ কেউ চলে যায়, কেউ পথ হাঁটে অবিকল আগের মতো এ-জীবনে জয়ী কে? পরাজিত কারা? কারা স্বপ্নাচ্ছন্ন?   বহুকাল ধরে পথগুলি যেন পথের মতো…

  • অপার্থিব সেই রাত

    মারুফ রায়হান   নদীতীর বারান্দায় মধ্যরাত চুম্বনে চুম্বনে আশ্চর্য বিহবল – চাঁদ নেই তবু জোছনা অপার রচিত হয়েছে এইখানে অভিনব অভিসার দুটি নরনারী জানে এই রাত স্বপ্নমূল্যে পাওয়া হয়তোবা ভোরে এ-সৌন্দর্য মিলাবে ধুলায়, তবু যতক্ষণ জীবন্ত এ-রাত ততক্ষণই স্বর্গসুখ ওঁৎ পেতে থাকে যদি দোজখ তো থাক – অধরের অনিঃশেষ তৃষ্ণা নিয়ে অন্ধকার আরো ঘন হোক…