কবিতা
-
ঘুমের পিপাসা
শিউল মনজুর ভাল্ লাগছে না। ভাল্ লাগছে না। করপোরেট ভুবনে উড়ছে উদ্বাস্ত্ত ধূলি। প্লিজ হাত বাড়াও। মেঘের ভিতর জন্ম নিচ্ছে ঘুমের পিপাসা। সারিগাঙে উঁকি দিচ্ছে মাছরাঙা মাছের ঘর। ভাল্ লাগছে না। একদম না। দিঘির বাগানবাড়ি, একা একা ঘুরছে প্রজাপতি। বেলাশেষে চলে গেছে সমুদ্রজলের ধীবর। ভাল্ লাগছে না। ভাল্ লাগছে না। প্লিজ হাত বাড়াও। জলের…
-
বলিনি লিখবো না
আহসান হামিদ লিখিনি ব’লে লিখবো না কিছু – তা তো বলিনি। বলেছি শ্রাবণ মেঘের দিনে ফিরে আসবো একা-একা তোমার নিকনো উঠোনে। তুমুল বৃষ্টিতে নৃত্যরতা তোমাকে নেবো বুকে টেনে। এ তৃষিত ঠোঁট ছোঁয়াবো আশ্লেষে ওই দুটি ভেজা ওষ্ঠচূড়ে। তখনই লেখা হ’য়ে যাবে ঠিক চিরকালের অবিনাশী এক যুগল কবিতা। লিখিনি ব’লে লিখবো না – বলিনি…
-
জীবনানন্দ
সরকার মাসুদ চিল নয় জীবনানন্দ উড়ে যাচ্ছে সাঁকো পার হয়ে সাঁকোর তলপেটে শ্যাওলাফাটল! আমি রেটিনার অন্ধকারে আয়না মেলে ধরি বাতাসের ঝিলমিল ঢেউয়ে জীবনানন্দ ভাসে শূন্য নীল বহুরূপী সুদূর আকাশে ব্রিজের দৃশ্যের দিকে খোলা জানালাটি বন্ধ হলে পড়ন্ত আলোর শোভা শুষে নেয় মাটি! উঠের পিঠের মতো সাঁকো মনে রাখে মানুষের ভাঙাচোরা মুখ ভেতরের চোখ গভীর…
-
তোমাকে ঘিরেই
দুলাল সরকার তোমাকে ঘিরেই যত স্বপ্ন জীব অগ্নি ঘুম, ক্লান্তিহীন পথহাঁটা তোমাকে ঘিরেই এতো জীবনের প্রতি নিবিড় আকর্ষণ, যত মেধাবী মনের ফোটা – সোহাগী রোদের গান, চাদর-জড়ানো ওম যত ঝর্ণার স্বর, পাহাড়ি পাখির উদ্দাম ওড়াউড়ি তোমাকে ঘিরেই যত হরিণীর চিত্রল বনচর অর্জিত সফলতা, যত পাল তোলা নায়ের বাদাম যত স্বপ্ন দেখা, যত তারা ফোটা…
-
একদিন যাবো
মৃণাল বসুচৌধুরী ইতিহাসে অবিশ্বাসী নতুন প্রজন্ম এসে ডেকে গেল আবিরখেলায় পাখিদের অসম উড়াল ঋতুচক্রে অন্তহীন নিঃসঙ্গ ভ্রমণ অভিজ্ঞান পরিদের মায়াময় হাসির মুগ্ধতা শরীরের আদিম সৌরভ ঘুমের ওষুধ কিংবা সামুদ্রিক লোভ সমস্ত সরিয়ে রেখে যাবো বলে পা বাড়াতেই ছুটে আসে কলাবতী সাপ বেজে ওঠে সুরেলা নূপুর যাবো অলৌকিক নৃত্যকলা উন্মুখ সাঁতার অসমাপ্ত কান্না আর স্বপ্নের…
-
বাংলাদেশ
শামস আল মমীন যদি তুমি কুমিরের সাথে বসে নাওয়া-খাওয়া করো, সাবধান! শেষে তার খাবার না হয়ে যাও। এই ভয়ে, মোহে ও সংশয়ে ডুবে আছো তুমি; হাতে সমৃদ্ধির হাতকড়া। মুনাফার ভারে কুঁজো বহুজাতিক সংস্থার মনভোলা বিজ্ঞাপন, ঘাম ও সংগ্রাম রঙিন প্রচ্ছদে লোভনীয় আরো… বিলবোর্ডে পারদের মতো পিচ্ছিল অক্ষরগুলো, জ্বলে-নেভে কখনো নীলাভ তার আলো কখনো শঙ্কিত লাল…
-
অবাক! অবাক!!
অরুণাভ সরকার পৃথিবী বিস্ময়ে ভরা ব্যাবিলনের বাগান আর মস্কোর ঘণ্টা মিশরের পিরামিড মমি করা সুন্দরীর দেহ সবই খুব বিস্ময় জাগায় বিস্ময় জাগায় নদী সাগর, পাহাড়, বনভূমি সমস্ত পৃথিবী ভরা এরকম অপার বিস্ময় তবু প্রশ্ন উঠেছিল, আপনার বিস্ময়ে কীসে? যুধিষ্ঠির বলেছিলেন, মরণশীল মানুষও নিজের মৃত্যুর কথা ভাবে না কখনো। অনেকেই ভাবে না, সত্য কিন্তু কেউ কেউ…
-
নিঃসঙ্গতার টিলা
অসীমকুমার বসু নিঃসঙ্গতার সঙ্গে প্রায়ই মিশে থাকে অভিমান ও অহংকার, সে কারণেই নির্জন টিলাটির উদাসী সৌন্দর্য আমাকে টানে। বৈশাখে মনে হয় রুদ্র তাপস বর্ষায় ভিজে যাওয়া ত্যক্ত পুরুষ নির্জনতার লোভে জঙ্গল নদীতীর থেকে এতো দূরে একা আকাশের নিচে মেখে নিচ্ছে রোদ্দুর, ভোরের বাতাস। কোথাও যাওয়ার নেই, ব্যস্ততা নেই কোনো কেবল নিজস্ব ভাবনা নিয়ে, অহংকার নিয়ে…
-
কোথায় থাকি আমি
আহমেদ মুনির সকলে যখন ফিরে আসে কাজ শেষে দিনের তাঁবু থেকে রাতের তাঁবুতে যায় বউকে জড়িয়ে ধরে ঠান্ডা হয় বেলের শরবত কিংবা চা খায় রাতের সংবাদ শোনে তখন কোথায় থাকি আমি? বউকে জড়িয়ে ধরা লোকজনের ভিড়ে শরবতের দোকানে, চায়ের আড্ডায় কিংবা টেলিভিশনের সামনে সর্বত্রই লোকে আমাকে দেখেছে আমিও দেখেছি তাদের ভাত খেতে বসে…
-
তিনটি কবিতা
মোস্তাক আহমাদ দীন নৈরাজ্য শিঙের বিকার দেখে বালক বিস্মিত আর, আড়ালে, মাথা নত হয়েছে আমার বনবালিকারা দেখে-বুঝে নেয় চর্যা ছাড়াই আমি কোন ধর্মে বনপালয়িতা কারো পোড়া ঠোঁটে আর কোনোদিন বাজবে না বাঁশি হরিণের পাল ধায় – কেন ধায়? – সেই বাঘ-পথরেখা ধরে শিঙের তাৎপর্যে আজ পাতা-ঢাকা, লতা-ঢাকা, বর্ম-ঢাকা হয়েছে হৃদয় বিলগাছ …
-
প্রতিপক্ষ
শঙ্খশুভ্র দেববর্মণ অস্তিত্ব জুড়ে শুধু অসময়ের বৃষ্টি রুপোলি পর্দায় স্বস্তির নীল পাহাড় অবেলা মেঘ বইল কত বেলা পাখালি বুকে অলিখিত রোদ্দুর দীর্ঘ ছায়ায় হাতছানি দেয় তবু সন্ধ্যা উত্তাপ ভরা মসৃণ মোমদেহ আসঙ্গ কামনায় ক্রমে নির্মোহ মন ভিড় থেকে সরে যায় মুখ মুখোশ মানসে দলিত জনপদ তারপর একদিন সুদূর বক্ররেখা পরাভূত চোখে তখন স্বপ্নের…
-
অমিতের জন্যে
সৌভিক রেজা পাতাঝরা বয়স; এই বালক-বয়সেই হারিয়েছে সে পরনের হাফ-প্যান্ট; চাঁদ থেকে পাওয়া স্ক্রু-ড্রাইভার – হারিয়েছে তা-ও; ভাঙা ক্যালকুলেটরে বয়সের কোনো হিসাব কি পাওয়া যায়, যায় নাকি? তার দুহাতে চুম্বক – এই যে এতসব মানুষকে একই জায়গায় টেনে নিয়ে আসা – সোজা কথা! কে কোথায় এখন… নিজের-নিজের নির্বাসনে… দেখি, একটু দাঁড়ান তো! ধরিত্রীর নীবিবন্ধে…
