কবিতা
-
শরণার্থী
ওমর কায়সার সড়কে বিছানো কাদা তার সাথে মিশে ছিল খুন তোমার অস্তিত্বজুড়ে তারই ঘ্রাণ ধরো, তুমি নিছক বাতাস এক নদী ঢেউ ভেঙে সীমানা পেরোলে। ভাবো তুমি এক মীনশিশু সমুদ্রের নুনে খেলে খেলে ধরা দিলে ধীবরের জালে সতর্ক প্রহরা দৃষ্টি ম্লান করে তুমি এলে ফড়িয়ার স্বার্থপরতায়। ধরো তোমার বেদনা ছুঁয়ে গেছে আকাশের নীল তুমি পেয়ে গেছো…
-
তোমাকে বিদায়
রাতুল দেববর্মণ আয়নায় ছায়া ফেলে কখন যে চলে গেল হৃদয়ে আকাশ মুদ্রণ করে ফেলে রেখে দীর্ঘশ্বাস বিদায় বিদায় ধীরে বয়ে চলে চাঁদ বাতাসের ধ্বনি নারী একাকিনী ললাটের বিন্যস্ত চুল অনন্ত স্বপ্নে লুটোপুটি খায় বিদায় বিদায় ফিরে যে চলে যায় তার গান শুনি দূরের হাওয়ায় যেভাবে নদীতরঙ্গের কল্লোল ভাটিয়ালি সুরে ভেসে যায় বিদায় বিদায় পাশের জানালায়…
-
বর্ষার কবিতা
কামাল চৌধুরী বর্ষা কবিতা মেশিন বর্ষা কবিতা মেশিন – ভেজা হাত লিখছে পৃথিবী দিস্তা দিস্তা রিম রিম লেখা হচ্ছে ভালোবাসাবাসি দুজনেই কাকভেজা; দুজনেই অসামান্য ঋতু আমরা এভাবে শোন, পদ্য লিখে কবি হতে আসি। তরঙ্গ জানালাজুড়ে; দীর্ঘশ্বাসে কাঁপে বাঁশপাতা বুকের বাঁপাশে আজ। রাত দুটো ঘড়ির কাঁটায় সেকেন্ড মিনিট লুপ্ত; লুপ্ত আজ রাত্রি, ঘুমঘোর পয়ারে ঝাঁপায় বৃষ্টি,…
-
প্রথম পাঠ
মারুফুল ইসলাম শুকনো পাতা মাড়িয়ে আমি পথ চলি অথচ একটা সময়ে আমার পায়ের নিচে মাটি পর্যন্ত ছিল না অবশ্য এটা অভিনব কিছু নয় বর্ষার বৃষ্টিতে চিক্কণ পাতারা আমাকে ডাকে পথ বেশি দূর নয় আর দূরত্ব বলে আদৌ কিছু নেই পৃথিবীর দীর্ঘতম পথটিও প্রকৃত প্রস্তাবে ঘর থেকে শুধু দুপা এই কথা আমাকে প্রথম তুমি বলেছিলে আমাকে…
-
বাঘদিবস
হাবীবুল্লাহ সিরাজী আজ বাঘদিবস, হরিণঘাটায় মহাসমাবেশ। প্রতিরক্ষা মন্ত্রকের জওয়ানেরা ভোরসকালে একুশ তোপে দিন শুরু করলে জাতীয় পতাকা এবং সংগীতের দায়িত্ব পালন করে স্বরাষ্ট্র বিভাগ। মার্চপাস্টে অংশ নিল শিশু-কিশোর অধিদফতর। বিমান ও নৌ-সেনাদের মহড়া শেষে মহিলাদের হস্তশিল্পের প্রদর্শনী এবং তরুণদের বিতর্ক-প্রতিযোগিতা। বেলা বাড়ে তো হল্লা জোর, হল্লায়-হল্লায় ভল্লা শোর বুড়োর দাঁতে চামচিকে, গুঁড়োর গালে চিনেজোঁক বাঘ-বাঘিনীর…
-
টাইম স্কোয়ার
কাইয়ুম চৌধুরী এখানে কোনোদিন নামবে না রাত, কথোপকথনে নিউপোর্ট ব্লুজে সুরের মাতলামো – আলো আর আলো জ্বলছে নিভছে আলোকিত অন্ধকার স্কাইস্ক্রেপার। ঝলসানো দেয়ালে চিত্রময় বিপণন, দীর্ঘ হ্রস্ব নৃত্যছন্দে টাইপোগ্রাফির যত্ত খেলা ছুটছে গাইছে কখনো জড়িয়ে ভোগের মেলা। বিচিত্র পোশাকে তরুণ তরুণী কেমন মানায় – হটপ্যান্ট কিংবা কাঁচুলি নাভিমূলে সুগন্ধ ছড়ায়। আইসক্রিম মিলায় ঠোঁটে খুঁজে ফেরে…
-
খোয়াবনামার কবিতাগুচ্ছ
ইমরুল চৌধুরী এক ছেলেবেলায় আমার যখন গলা সাধবার বয়স সকাল-সন্ধ্যা হারমোনিয়ামের রিড চেপে কত না বেসুরো গলা সেধেছি। কিন্তু গান আমার শেখা হয়নি। সেই থেকে আমি গানের পেছন পেছন ছুটছি রাত জেগে অ্যালকোহলিক টেলিভিশনে প্রিয়শিল্পীর লাইভ শো দেখি কখনো বা সরগম নিয়ে সরাসরি কথা বলি কত না বাদ্যযন্ত্রের ডামাডোলে ফকির আলমগীর কোনো একটা চুরি করা…
-
কোথায় হারালো ধ্রুপদী প্রেম
নাহার ফরিদ খান মনে হয় বোধশূন্য মাথা নিয়ে ঘুরছি আজকাল পাখির গান ছাড়াই যেন শুরু হয় সকাল এলোমেলো ভাবনার আবর্তে ঘূর্ণায়মান জীবন প্রসন্ন সকাল, বিষণœ বিকেল উন্মনা করে না অপার সমুদ্র কাছে ডাকে না হাতছানিতে সবুজ অরণ্য আর ফুলপাখি মুগ্ধ করে না চন্দ্রালোকিত প্রহর স্বপ্নাচ্ছন্ন করে না মন রুপালি বৃষ্টিতে ভেজে না বসন হৃদয়ের নীলাকাশে…
-
ট্রেনে উঠে পড়েছি
ভূমেন্দ্র গুহ টিকিট কাটা হয়ে গেছে, বাক্স-প্যাঁটরা জলের বোতলটা অব্দি গুছিয়ে নিয়ে সিটে ব’সে পড়েছি, আরও কিছুটা সময় অপেক্ষা, নিজেকেও যতটা পারি গুছিয়ে নিচ্ছি, গাড়ির ভোঁ নিয়ে আবেগ-টাবেগের কোনো মানে হয় না। লোকটা তখনই এককাহন রাগ নিয়ে এসে সাতকাহন বকবক করতে শুরু ক’রে দিলো। কাউন্টারের শাটার নামানো : ‘লাঞ্চের সময়’। খুব একটা সুখের অভিজ্ঞতা নয়,…
-
এবারের বৈশাখ : ১৪১৯
হায়াৎ সাইফ এই পুরনো জীর্ণ ও প্রায় বিধ্বস্ত ঘরেও আবার বৈশাখ ফিরে আসে, বিবর্ণ দেরাজে টেবিলে চৌকাঠে অবশ্যম্ভাবী ক্ষয় ও খর্বুট, সময়ের অভিক্ষেপে মানুষের নির্মমতায় প্রকৃতিও বদলে যায় বদলে যেতে থাকে, এবার হয়তো কিছুটা বৃষ্টি ধারা ঝরে নবাঙ্কুর ইক্ষুবন যদিও চোখেই পড়ে না তবু মনে হয় বর্ষ শেষ হয়ে আসে যদিও ঝড়ের উল্লাস নগরে তেমন…
-
বয়সী শিশু
কাজী রোজী নবীন কিংবা প্রবীণ নও, তুমি বয়সী শিশু। হাতে পায়ে বেড়েছো – কিন্তু মেধা ও মননে তুমি বাড়ন্ত। চাল বাড়ন্ত হলে হাটে-বাজারে পাওয়া যায় কিনতে, কিন্তু মেধা মননের হাট-বাজার খুঁজে পাওয়া যায় না। মাটির কলসি ভরে সোনা গয়না মুক্তো হীরে রেখে দেওয়া যায় কাঠ-চৌকির চোরা সিন্দুকে টাকা পয়সা দলিল-দস্তাবেজ রেখে দেওয়া যায় বয়সী শিশু…
