কবিতা
-
কৃষ্ণবিবর
অপরূপ তুমি নও, ছিলে না কখনও, তবু ছিল রূপ এখন ভেতর থেকে বেরিয়ে এসেছে কঙ্কাল স্যাঁতসেঁতে অন্ধকার উগরে দিচ্ছে আধিভৌতিক ভীতি দেখ, ধরিত্রী তাকিয়ে আছে তার সন্ততির দিকে শূন্যমেঘ আকাশের নির্জনতা বড় বেশি বাক্সময় সময় স্তব্ধ নয়, তবু স্তব্ধতার কাছে নতজানু জলার ওপার থেকে মৃত্যু ভেসে আসে ফড়িঙের ডানায় কালাকাল জেগে থাকে – আলো খোঁজে,…
-
ঘরপোড়া
পুড়ে গেছে বাড়িঘর, উড়ে গেছে মেঘের পালক ফেনা ফেনা লোনাজলে ডোবে ভাসে রাত জাগা খেয়া কখনো কি মনে পড়ে গুঁজে রাখা ময়ূর ঝালর কীভাবে সামলে থাকা দারুণ হিসেবি দেয়ানেয়া হিসেবের খাতা জুড়ে বেশ কিছু বেহিসেবি দিন শুকনো ফলের মতো মায়াময় কালো, পচা লাশ সহজে যায় না ফেলা, ক্রমাগত বেড়ে চলে ঋণ উঁচু মাথা নিচু হয়,…
-
হিসেব
বহুবার অন্ধকার পেরিয়েছো তুমি কিন্তু আলোর দিকে যে সেতুটা গড়ার কথা ছিল, তার কী হলো? এই প্রশ্নটার ওপরেই এক দীর্ঘ ছলাকলার বিমূর্ত শিল্প দাঁড়িয়ে গেলো অনেক বছর; অনেক বছর জুড়ে শুধু ঘাম, রক্ত আর অপেক্ষার ক্লান্তি বেয়ে নামে নোনা জল; তারপর দেখো এক হ্রদ, ওপরে ঝুলন্তসেতু তীরে বিনোদনকেন্দ্র; কত পর্যটক এখন আমাদের খবর নেয়, সংবাদ…
-
সাহস
তুমি লিখেছ গোলাপ আর ভালোবাসার আখ্যান মৃত আর অনন্ত-প্রাণতার গল্প তুমি বেছে নিয়েছ ঠিক মধ্যাহ্ন, যেন রূপকথা; অথচ তখনো এ-নগরে ঈষৎ শীত, দেয়ালে প্রজাপতি জলাশয়ের ওপরে জমাট কুয়াশা ঘাসে নিবিড় শিশির তখনো রাতগুলোই সবচেয়ে বিভ্রান্তিকর, রহস্যময় এবং মধুর আমাকে চমকে দিয়েছে তোমার সাহস যা দুর্লভ আর তারচেয়ে বেশি আতঙ্ক-সঞ্চারক কিন্তু এ তো আমার জানাই ছিল…
-
হাসপাতালে লেখা
একটা ফড়িং উড়তে উড়তে বসল এসে শেষে গোরস্তানের সবুজ ঘাসের ডগায় রুপোর শিশির কাঁপতে কাঁপতে গড়িয়ে পড়ে পাতা থেকে পাতায় ঝরল যখন পচা গলা লাশের চোখের গর্ত ঘেঁষে মাথার ঝড়ের ভিতর থেকে বেরিয়ে এসে একটা স্বপ্ন তখন ঘুরে বেড়াচ্ছিল একা বগলে ক্রাচ দিয়ে হাসপাতালের বেডে বেডে বন্ধ কেবিনে ঘড়ির কাঁটা ঘুরতে ঘুরতে পেরিয়ে গেল শীতের…
-
দরখাস্তের কী হবে বয়ান
লেখো, কবে জন্ম হয়েছিলো, লেখো তুমি কোন্খানে জন্ম নিয়েছিলে; লিঙ্গের উল্লেখ করো, বলো তুমি জন্মসূত্রে সে-কোন্ দেশের; মুক্তির দশকে তুমি কোন্খানে ছিলে – রাস্তায়, জঙ্গলে, নাকি গূঢ় ভূমিতলে, নাকি মুচলেকা দিয়ে ফুর্তি ক’রে বাইরেই ছিলে; সম্ভাব্য মৃত্যুর দিন লেখার অবশ্য কোনো প্রয়োজন নেই আপাতত যদি-বা আদপে তুমি না-ই জানো সত্যি জন্ম নিয়েছিলে কি না…
-
পাড়া
কুকুরেরা হল্লা করে গলিজুড়ে মানুষের মতো। দুইপাশে দুই রিকশ দাঁড়িয়ে রয়েছে মুখোমুখি, কাউকে ছাড়ছে না পথ। মানুষ অপেক্ষা করে আছে পথ চলবে বলে। ধীরে ক্ষোভ জমে উঠছে ক্রমশ। আশা কমছে ধীরে ধীরে। মানুষ হচ্ছে আশাহত। এরই মধ্যে মাঝখানে ঢুকে গিয়ে মোটর গাড়িও আটকে দিচ্ছে রিকশ’র সারিবদ্ধ বিশাল মিছিল; এইভাবে এইপাড়া মাঝেমাঝে স্তব্ধ হয়ে পড়ে। মানুষ…
-
সোনার নূপুর বেজে যায়
এখন তো বৃষ্টিতে ভেজার বয়স আমার নেই, সাহসও তো নেই – আষাঢ় মাসের এসময়ে অঝোর ধারায় শুনি সোনার নূপুর বেজে যায়, বাজে – অনাদি ঘুঙুর; আনন্দে আপ্লুত গাছগাছালির পল্লব-পত্রালি আন্দোলিত হতে দেখি – যেন পুনঃ কালিদাস-কাল সমাগত! – পত্রেপুষ্পে সুশোভিত প্রিয় বৃক্ষরাজি অপার আহ্লাদে ভিজছে – শুনি ফুল্ল আনন্দ-ভৈরবী! বাঙ্গালার নরনারীগণ বুঝি সুখে…
-
গ্রাস
যে-কোনো পথেই চলি সেসবই তোমার গ্রাস, জানি। যে-কোনো মধুর শব্দ তোমার চর্বণধ্বনি শুধু। সমস্ত রক্তের ধারা সব হাহাকার সে তোমার হাঁ-ভূমিতে জাগানো বিকট বিশ্বরূপ। তারই মধ্যে ঘূর্ণিঝড়ে পাক খেতে খেতে নির্বাক কুণ্ডলী হতে হতে এই পরিক্রমাশেষে আবার পৌঁছতে থাকি নতুন ভ্রƒণের দিকে আরো এক গ্রাস প্রতীক্ষায় কেননা তোমার পিণ্ড থেকে আমার কোনোই ত্রাণ নেই।
-
রক্তগোলাপের মতো প্রস্ফুটিত
কী-যে হলো, কিছুদিন থেকে আমার পড়ার ঘরে আজগুবি সব দৃশ্য জন্ম নেয় চারদেয়ালে এবং বইয়ের শেল্ফে, এলোমেলো, প্রিয় লেখার টেবিলে। কতবার গোছাই টেবিল সযত্নে, অথচ ফের কেন যেন হিজিবিজি অক্ষরের মতো কেমন বেঢপ রূপ হয়ে আমাকে সোৎসাহে ভ্যাঙচায় লেখার সময়। ওরা কি আমার রচনার পরিণাম বিষয়ে নিশ্চিত হয়ে কলম থামাতে চায় এই অধমের?…
-
বিষ্ণদের অপ্রকাশিত কবিতা
[শিরোনামহীন] অপরাজিতা! পাপড়ি যদি ঝরেই আজ পড়ে সহুরে ধোঁয়া-ওড়ানো ফুল-দোলানো হিমঝড়ে মরণ যদি গলির মোড়ে হাতছানিতে ডাকে তোমার চোখ যদিই কভু বাঁকাও আর কাকে তবুও আছে উদাবধি, সন্ধ্যাকাশে রঙ্গ নিথর বৈকালি বা মেঘেরই মৃদঙ্গ মরুভূমির পাণ্ডুদাহে আছে তমালতাল জীবন জানি হোমশিখায়, হৃদয় জেনো তবু প্রেমের গানে উদ্দীপিত গথিক ক্যাথিড্রাল। ছুটি তো ফুরাবে কালিম্পঙে বা দার্জিলিঙে…
-
কালঘুম
এতোদিন আমাকে নিয়ে কারো কোনো উদ্বেগ-ই ছিল না। পরিবারের একটা প্রায়ান্ধ মানুষ কোথায় কীভাবে আছে এ-নিয়ে কেউ ভাবতো না। কারণ ছেলে-মেয়েদের ধারণা ছিল আব্বা ঘরের যেখানেই থাকুন বই নিয়েই আছেন সজাগ। কেবল আহার-বিহারের সময় স্ত্রী একটু তাগাদা দিতেন বলতেন ওঠ… যেন একটা পাথরকে ঠেলে গড়িয়ে নাইতে নিয়ে যাচ্ছেন। আমার খাওয়া হয়ে গেলে এ-বাড়ির…
