ছোট গল্প

  • আমি আসছি ব্রহ্মময়ী

    আমি আসছি ব্রহ্মময়ী

    যন্ত্রণাকাতর স্ত্রীর পাশে শুয়ে গিরিশচন্দ্রও সারারাত ঘুমাতে পারেননি। রাত ত্রিপ্রহর থেকে অস্থির অপেক্ষায় ছিলেন কখন সূর্যের আভাস দেখা যায়। বাইরে কোনোরকমে আলো ফুটে উঠলে তিনি ধুতির ওপর পাতলা নীল ফতুয়া চাপিয়ে পথে বেরিয়ে পড়লেন, বিলম্ব করার কোনো মানে নেই। দু-তিন মিনিট হাঁটতে হাঁটতে দিবালোক আরো স্পষ্ট হয়ে ওঠে। গ্রীষ্মের আলোকোজ্জ্বল প্রভাতে চারিদিকে শালিক, চড়ুই, শ্যামা,…

  • কালো ধোঁয়া

    কালো ধোঁয়া

    বুকের ভেতরটা খাঁ-খাঁ করে উঠল। পস্ন্যাটফর্মে গন্তব্যের ট্রেন। হয়তো এই স্টেশনে আর কোনো দিনও ফিরে আসবে না দীপ। ফাঁকা ট্রেন, চোখ মুছতে মুছতে জানালার দিকে এগিয়ে গেল। আশেপাশে বিক্ষক্ষপ্তভাবে বসে আছে যারা, তারা কেউ বাইরে তাকিয়ে আছে, কেউ রৌদ্রতপ্ত নেতিয়ে-পড়া গুল্মের মতো ঢুলছে। যেন অসহ্য একটা দুপুরে একটা ফাঁকা ট্রেনের বুকের ভেতরে কতগুলো ফাঁকা বুক…

  • বৈভব ও দ্বিতীয় মা

    বৈভব ও দ্বিতীয় মা

    বিষয় হলো বিষ, বুঝলেন অভিষেক? লাঞ্চ আওয়ার, আফসানা বেগমের চেম্বারে বসে আছে অভিষেক আর জুনায়েদ। এজিএম থেকে ডিজিএম হয়েছে আফসানা, লাঞ্চ আওয়ারে ওদের কাচ্চি বিরিয়ানি খেতে ডাক পড়েছে। হ্যাঁ – প্রমোশন হলে খাওয়াতে হয়, এ এক ধরনের বিমল আনন্দ। সব ধরনের আনন্দে একটু খাওয়া-দাওয়া না হলে খুশির প্রকাশ ঠিকমতো ঘটে না। পিয়ন তাহের পেস্নটে সাজিয়ে…

  • মিলের শব্দ আর নিমের গন্ধ

    মিলের শব্দ আর নিমের গন্ধ

    বস্তিতে যা ঘটে পাগলা হাওয়ার মতো এ-মুড়ো থেকে ও-মুড়ো অবধি ছড়িয়ে যায়, এই যে স্যার কাচকলটা আকাশদীপের মতো ফ্ল্যাটবাড়ি হয়ে যাবে, এই খবরটা কেউ একজন একাই তো জনেজনে শুনিয়ে বেড়ায়নি, কিন্তু একদিনেই বস্তির সমস্ত জায়গার লোক জেনে গেল, সবাই ক্ষেপে গেল। বস্তির লোক কি হিংস্র, ভাংচুর করে? অখিল জিজ্ঞেস করল। শান্ত স্যার, ঝুট-ঝামেলায় থাকলে পেটের…

  • বানিয়াশান্তার মেয়ে

    বানিয়াশান্তার মেয়ে

    কেরু অ্যান্ড কোম্পানির ঝাঁঝালো হুইস্কি খেয়ে পাঁড় মাতাল হয়ে তরুণ কবি বলল, বুঝলেন ভাই, ইচ্ছে করে কোনো বেশ্যাকে বিয়ে করে জীবনটা কাটিয়ে দিই। আমি জানতে চাইলাম, কোনো কুমারীকে নয় কেন? কবি বলল, বেশ্যারা পতিভক্ত হয়, স্বামীকে প্রাণপণ ভালোবাসে। সঙ্গে সঙ্গে আমার কল্পচোখে ভেসে উঠল এক বেশ্যার মুখ। কবির কথার দিকে আর আমার খেয়াল থাকে না,…

  • প্রজ্ঞার স্বর

    প্রজ্ঞার স্বর

    ‘The voice of the intellect is a soft one, but it does not rest until it has gained a hearing.’ – Sigmund Freud ১. মিঙ্কোছেতে খোকা বলে উঠেছিল ‘ল ল ল’ সামনে তাকিয়ে দেখি বাসস্ট্যান্ডের দিক থেকে মার্বা আসছে। মার্বা কদিনেই আমাদের বেশ বন্ধু হয়ে উঠেছিল। আমাদের মফস্বল শহর অশোকনগরে পূর্ব পাকিস্তান থেকে আসা ছিন্নমূল…

  • ডানা

    ডানা

    ঝাঁট দিতে দিতে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসতে থাকে রোশনারা। সিঁড়ির প্রতিটি ধাপের কোনায় জমে থাকা ধুলোবালি, ছেঁড়া কাগজের টুকরো, চকলেটের দোমড়ানো মোড়ক, পাউরুটির পোড়া চামড়া, ফুরিয়ে যাওয়া পেনসিলের গোড়া এমন করে জড়ো করতে থাকে দেখলে মনে হয় কাজটার মধ্যে কিছু একটা খুঁজে বেড়ায় মেয়েটা। কোথায় যেন বাড়তি একটা উৎসাহ ওকে এই কাজে নিবিড় করে,…

  • দাগ

    দাগ

    এই বিদেশ-বিভুঁইয়ে হঠাৎ দেখা হয়ে গেল তাদের। পাঁচতারা হোটেলের দীর্ঘ ও প্রশস্ত করিডোর, একপাশে সারিবাঁধা রুম, অন্যপাশটা খোলা। করিডোর না বলে ব্যালকনি বলাই ভালো। সেখানে রেলিংয়ে দুই হাত রেখে দাঁড়িয়ে ছিল সে। দূরে তাকিয়ে ছিল, অনেক দূরে, কী ভাবছিল জানে না কেউই। এই করিডোর ধরেই সিঁড়িতে যেতে হয়, কিংবা লিফটে। শায়লাও যাচ্ছিল। ডিনারের সময় হয়ে…

  • চিল

    চিল

    শিউলি গাছের পানে তাকিয়ে থাকতে থাকতে চোখদুটো হঠাৎই বড়োসড়ো এক লাফ মারলো আকাশে। বহুকাল বাদে আজ ঘটনাটা পুনরায় ঘটলো। তুলো-পেঁজা সাদা সাদা মেঘের বুটি দেওয়া ঝকঝকে নীল আকাশ। তিনটে চিল ডানা কাত করে ঘুরছিল। যেন চাঁদোয়ার তলায় বড় পোকারা ওড়ে। মাঝে মাঝেই নীল রঙের মধ্যে চোখ ধাঁধিয়ে হারিয়ে ফেলছিলাম ওদের দু-একটাকে। আবার খুঁজে পাচ্ছিলাম খানিকবাদে।…

  • এই গৃহ এই সন্ন্যাস

    এই গৃহ এই সন্ন্যাস

    রাত গভীর। নিজ্ঝুম। চিৎ হয়ে শুয়ে আছেন তিনি। তিমিরানন্দ। মহারাজ তিনি। অলকানন্দা মঠের। ভক্তদের কাছে তিনি তিমিরানন্দ পুরী। পূজনীয়। তাঁর সংসারী নাম দেবদুলাল রায়। ভেক নেওয়ার পর তাঁর নাম পালটে যায়। রাত্রির দ্বিতীয় থাম শেষ হতে চলল। তিমিরানন্দ এখনো নিদ্রাবিযুক্ত। এপাশ-ওপাশ করছেন। মনটা কি আজ বিচলিত তাঁর? গুরুদেব বলেছিলেন – মনের চঞ্চলতা দূর করতে চাইলে…

  • এই পথে আলো জ্বেলে

    এই পথে আলো জ্বেলে

    শেখ মুজিব আবদুল মোমিনকে দেখে জড়িয়ে ধরলেন! আহা, কতদিন পর, ১৭ মাস পর, তাঁর নিঃসঙ্গতা ঘুচল! কারাগারে তিনি এখন একজন সঙ্গী পাবেন, যার সঙ্গে তিনি সুখ-দুঃখের কথা বলতে পারবেন। তার কক্ষে আরেকজনকে দেয়া হয়েছে। আওয়ামী লীগের প্রচার সম্পাদক আবদুল মোমিন। রাতের বেলা যখন বাইরে থেকে দরজায় তালা পড়ে, একা থাকলে তখন পৃথিবীর সমস্ত নির্জনতা এসে…

  • একটি নক্ষত্র আসে

    একটি নক্ষত্র আসে

    গত শতাব্দীর ষাটের দশকে আমাদের নোনাজলহাওয়াময় ছোট, তুচ্ছ, মলিন শহরে স্মরণযোগ্য এমন এক আলোড়ন এসেছিল আজো যার গায়ে ধুলো-ময়লা জমেনি। এই ঘটনা নিশ্চিত কালের প্রহার সহে বহু বহু বছর বেঁচে থাকবে। আমরা তখন যারা কিশোর ছিলাম, এখন বয়সী, তাঁদের স্মৃতির প্রতি আঁশে আঁশে ওই অতীত বৃত্তান্তকাল পাড়ি দিয়েও সজীব। আমি বারবার চেষ্টা করেও তেজোপূর্ণ জাগরণের…