ছোট গল্প
-

পিঁপড়া-কাসেম
ডান বাহুর কনুইয়ের ওপর একটা পিঁপড়া হাঁটছিল। আমি সেটা একদম খেয়াল করিনি। খেয়াল করার মতো অবস্থায় নেই আমি। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের এজলাস চলাকালীন সময় এটি। এ-সময়ে কে কার দিকে দৃষ্টি রাখে। সবার মনোযোগ বিচারকের বিচারিক কর্মের দিকে নিবদ্ধ থাকে। এমনিতে পুলিশি ধরপাকড় করায় সদর ম্যাজিস্ট্রেট কোর্টে আসামি সোপর্দ হয় বেশি, তার ওপর আজ সরকারি কর্মদিবসের…
-

অন্ধকারের খোসায় স্বপ্নের বীজ
আচমকা কার ডাকে চটকা ঘুম ভাঙতে অজয়ের খরচ হয়ে গেল অনেকটা দুপুর। চোখ কুঁচকে কচি করে তাকাতেই – গাছপালা এক আকাশ রোদ্দুর হুড়মুড় করে ঢুকে পড়ল দুচোখে। দৃষ্টির আড়মোড়া ছাড়াতে নিল একটু সময়। তারপর আসেত্ম আসেত্ম নজরের পাট ভাঙতে ভাঙতে ওপর দিকে তাকাতে লক্ষ শিশু-মেঘ কোলে নিয়ে অপেক্ষায় এক বিশাল জননী-আকাশ। অক্টোপাস ডালপালা বিছিয়ে সেই…
-

অপারেশন গোপালপুর থানা
আসসালামু আলাইকুম …। – ওয়ালাইকুম আসসালাম। আপনি কে হে ভাই? আমার এই পর্ণকুটিরে …! – আমি আজরাইল …। – আজরাইল! তা, আমার বাড়িতে কী মনে করে, জনাব …? – মহান আলস্নvহতায়ালার হুকুম হয়েছে, আপনাকে এখন যেতে হবে। আমি আপনাকে নিতে এসেছি। স্ত্রী-পুত্র-পরিজন – কাউকে কিছু বলতে চাইলে ঝটপট বলে ফেলুন। আমার হাতে সময় কম …।…
-

ফকরের বলি
জবা আমার বয়সী হইবো। আমার মার লেগা দাওয়াই আনবার গেছিলাম আজিমপুর ডাক্তরখানায়। জবারে আমি চিনবার পারি নাই। দেখি একটা মাইয়া দাওয়াইআলার হাত-পাও ধরতাছে, বাকিতে নেশার সুই দিবার কয়। কান্দন শুরু করলো। চাইরো দিকের মানুষ দেখতাছে আর হাসি-মশকরা করতাছে। কেউ আঁচল ধইরা টানে, কেউ পানির ছিটা দেয়। মাইয়াটা যেই না ঘুরছে, দেইখা আমি তো থম মাইরা…
-

আমি আসছি ব্রহ্মময়ী
যন্ত্রণাকাতর স্ত্রীর পাশে শুয়ে গিরিশচন্দ্রও সারারাত ঘুমাতে পারেননি। রাত ত্রিপ্রহর থেকে অস্থির অপেক্ষায় ছিলেন কখন সূর্যের আভাস দেখা যায়। বাইরে কোনোরকমে আলো ফুটে উঠলে তিনি ধুতির ওপর পাতলা নীল ফতুয়া চাপিয়ে পথে বেরিয়ে পড়লেন, বিলম্ব করার কোনো মানে নেই। দু-তিন মিনিট হাঁটতে হাঁটতে দিবালোক আরো স্পষ্ট হয়ে ওঠে। গ্রীষ্মের আলোকোজ্জ্বল প্রভাতে চারিদিকে শালিক, চড়ুই, শ্যামা,…
-

কালো ধোঁয়া
বুকের ভেতরটা খাঁ-খাঁ করে উঠল। পস্ন্যাটফর্মে গন্তব্যের ট্রেন। হয়তো এই স্টেশনে আর কোনো দিনও ফিরে আসবে না দীপ। ফাঁকা ট্রেন, চোখ মুছতে মুছতে জানালার দিকে এগিয়ে গেল। আশেপাশে বিক্ষক্ষপ্তভাবে বসে আছে যারা, তারা কেউ বাইরে তাকিয়ে আছে, কেউ রৌদ্রতপ্ত নেতিয়ে-পড়া গুল্মের মতো ঢুলছে। যেন অসহ্য একটা দুপুরে একটা ফাঁকা ট্রেনের বুকের ভেতরে কতগুলো ফাঁকা বুক…
-

বৈভব ও দ্বিতীয় মা
বিষয় হলো বিষ, বুঝলেন অভিষেক? লাঞ্চ আওয়ার, আফসানা বেগমের চেম্বারে বসে আছে অভিষেক আর জুনায়েদ। এজিএম থেকে ডিজিএম হয়েছে আফসানা, লাঞ্চ আওয়ারে ওদের কাচ্চি বিরিয়ানি খেতে ডাক পড়েছে। হ্যাঁ – প্রমোশন হলে খাওয়াতে হয়, এ এক ধরনের বিমল আনন্দ। সব ধরনের আনন্দে একটু খাওয়া-দাওয়া না হলে খুশির প্রকাশ ঠিকমতো ঘটে না। পিয়ন তাহের পেস্নটে সাজিয়ে…
-

মিলের শব্দ আর নিমের গন্ধ
বস্তিতে যা ঘটে পাগলা হাওয়ার মতো এ-মুড়ো থেকে ও-মুড়ো অবধি ছড়িয়ে যায়, এই যে স্যার কাচকলটা আকাশদীপের মতো ফ্ল্যাটবাড়ি হয়ে যাবে, এই খবরটা কেউ একজন একাই তো জনেজনে শুনিয়ে বেড়ায়নি, কিন্তু একদিনেই বস্তির সমস্ত জায়গার লোক জেনে গেল, সবাই ক্ষেপে গেল। বস্তির লোক কি হিংস্র, ভাংচুর করে? অখিল জিজ্ঞেস করল। শান্ত স্যার, ঝুট-ঝামেলায় থাকলে পেটের…
-

বানিয়াশান্তার মেয়ে
কেরু অ্যান্ড কোম্পানির ঝাঁঝালো হুইস্কি খেয়ে পাঁড় মাতাল হয়ে তরুণ কবি বলল, বুঝলেন ভাই, ইচ্ছে করে কোনো বেশ্যাকে বিয়ে করে জীবনটা কাটিয়ে দিই। আমি জানতে চাইলাম, কোনো কুমারীকে নয় কেন? কবি বলল, বেশ্যারা পতিভক্ত হয়, স্বামীকে প্রাণপণ ভালোবাসে। সঙ্গে সঙ্গে আমার কল্পচোখে ভেসে উঠল এক বেশ্যার মুখ। কবির কথার দিকে আর আমার খেয়াল থাকে না,…
-

প্রজ্ঞার স্বর
‘The voice of the intellect is a soft one, but it does not rest until it has gained a hearing.’ – Sigmund Freud ১. মিঙ্কোছেতে খোকা বলে উঠেছিল ‘ল ল ল’ সামনে তাকিয়ে দেখি বাসস্ট্যান্ডের দিক থেকে মার্বা আসছে। মার্বা কদিনেই আমাদের বেশ বন্ধু হয়ে উঠেছিল। আমাদের মফস্বল শহর অশোকনগরে পূর্ব পাকিস্তান থেকে আসা ছিন্নমূল…
-

ডানা
ঝাঁট দিতে দিতে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসতে থাকে রোশনারা। সিঁড়ির প্রতিটি ধাপের কোনায় জমে থাকা ধুলোবালি, ছেঁড়া কাগজের টুকরো, চকলেটের দোমড়ানো মোড়ক, পাউরুটির পোড়া চামড়া, ফুরিয়ে যাওয়া পেনসিলের গোড়া এমন করে জড়ো করতে থাকে দেখলে মনে হয় কাজটার মধ্যে কিছু একটা খুঁজে বেড়ায় মেয়েটা। কোথায় যেন বাড়তি একটা উৎসাহ ওকে এই কাজে নিবিড় করে,…
-

দাগ
এই বিদেশ-বিভুঁইয়ে হঠাৎ দেখা হয়ে গেল তাদের। পাঁচতারা হোটেলের দীর্ঘ ও প্রশস্ত করিডোর, একপাশে সারিবাঁধা রুম, অন্যপাশটা খোলা। করিডোর না বলে ব্যালকনি বলাই ভালো। সেখানে রেলিংয়ে দুই হাত রেখে দাঁড়িয়ে ছিল সে। দূরে তাকিয়ে ছিল, অনেক দূরে, কী ভাবছিল জানে না কেউই। এই করিডোর ধরেই সিঁড়িতে যেতে হয়, কিংবা লিফটে। শায়লাও যাচ্ছিল। ডিনারের সময় হয়ে…
