ধারাবাহিক উপন্যাস
-

কিস্সা বলেন শেহ্রজাদে
রবিশংকর বল \ ১৩ \ এ-শহরের পুরনো মানুষরা বলেন, কফিন-গলি। তবে সেরকম মানুষ আর অবশিষ্ট নেই। যাও-বা দু-একজন আছেন, তাঁরা এক লুপ্তপ্রায় প্রজাতির শেষ প্রতিনিধি। রাস্তাটার নাম ব্রাইট স্ট্রিট। মধ্য কলকাতার বউবাজার অঞ্চলে। এখানেই কফিন ও কাস্কেট তৈরির কয়েকটি দোকান টিকে আছে। যেমন ব্রাইট কফিন শপ, রাজা কফিন শপ, একশ বছরের স্মৃতির ধুলো গায়ে মেখে।…
-

স্মৃতির ছায়াপাত
শাহীন আখতার \ ১০ \ দুর্ভিক্ষির সন্তান পরিবারের সোনালি ইতিহাসের আইডিয়াটা মনে হয় হাওয়াই দ্বীপে সফরের সুবাদে প্রাপ্ত। সপরিবারে ওখানে বেড়াতে গেলে মেজোভাইয়ের ওপর পার্ল হারবারের তাসির পড়ে। নিদেন তাঁর আবেগমাখা বলার ভঙ্গি ও কথনে তো সেই নিশানা। দিনটা ছিল ৭ ডিসেম্বর, ১৯৪১। এখনো নিজের দেশের মৃত সৈনিকের প্রতি আমেরিকানদের যে-ভালোবাসা আর শ্রদ্ধা জানানোর কায়দাকানুন,…
-

কিস্সা বলেন শেহ্রজাদে
রবিশংকর বল \ ১১ \ শেহ্রজাদে একটা গল্প বলেছিল। সিমন ম্যাগাসের গল্প। খ্রিষ্টীয় দ্বিতীয় শতাব্দীতে তার পরিচয় জাদুকর সিমন হিসেবে। খ্রিষ্টান অর্থোডক্স ধর্মগ্রন্থেও তাকে জাদুকর বলা হয়েছে। আইন ভাঙার দায়ে সে অভিযুক্ত; ঈশ্বর ও ঈশ্বরপুত্রের বিরোধিতাই তার লক্ষ্য। সে না কি নিজের ইচ্ছামতো উড়তে পারত। নাজারেথের যিশুর মৃত্যু ও পুনরুত্থানের সতেরো বছর পর সামারিয়াতে…
-

স্মৃতির ছায়াপাত
শাহীন আখতার \ ৮ \ পরিবারের সোনালি ইতিহাস সেই সফরের কিছুই মনে নেই নীহার বানুর। এর কারণ হয়তো এটি সাবিনার গল্প। সাবিনা বলেও সে-কথা। কিন্তু নীহার বানু তা মানতে নারাজ। একই দিনে দু-দুটি বিষয় মন থেকে লোপাট হয়ে গেল! কবিতা মানুষ ভুলে যেতে পারে, তা বলে নিজের জীবনের ঘটনাও! এমন নয় যে, তিনি তখন…
-

স্মৃতির ছায়াপাত
শাহীন আখতার \ ৬ \ নোটবই ১ সুলেখা কালি, ঝরনা কলম। জন্মমৃত্যু-বৃত্তান্ত, কিছু প্রচলিত নীতিকথা, প্রবাদ-প্রবচন, উপদেশ, আর কিছু অলিখিত পাতা – সবই বিবর্ণ। জায়গায়-জায়গায় কালি লেপ্টে গেছে। হরফগুলি পড়া যায় না। বাংলায় অনার্স বলে কথা, সময়টাও কলিকাল। বন্দনাগীতের স্থলে মামি হাসনা বেগম নোটবইয়ের দুর্দশা বর্ণনা করে এর অনুলিপি শুরু করেছেন। কিন্তু কার…
-

কিস্সা বলেন শেহ্রজাদে
রবিশংকর বল \ ৯ \ ধ্ব ংসসত্মূপ-প্রায় একটা বাড়ি। উইয়ে-ধরা কাঠের ছোট গেট খুলে ঢুকতে হয়। সামনে ছোট একফালি বাগান ছিল একদা, এখন জংলা গাছ আর কাঁটাঝোপে ভরা। একটা গিরগিটি অনেকক্ষণ রঘুপতির চোখের দিকে তাকিয়ে স্থির বসেছিল; তারপর ঝোপের ভেতরে হারিয়ে গেল। বাড়িটার পস্নাস্টার উঠে গিয়ে পোকা-ধরা, ক্ষয়ে-যাওয়া দাঁতের মতো ইট বেরিয়ে আছে।…
-
কিস্সা বলেন শেহ্রজাদে
রবিশংকর বল \ ৮ \ ম ধ্যরাতে ঘুম ভেঙে গেল রঘুপতির। অন্ধকারে পাশের ঘর থেকে মৃত্তিকার গভীর শ্বাসপ্রশ্বাসের শব্দ ভেসে আসছে। সিঙ্গম কোথায় কে জানে! সারারাত সে শহরের আকাশে উড়ে বেড়ায়। আলো জ্বেলে একটা বই খুঁজে বার করল রঘুপতি। পুরনো একটা গল্প পড়তে শুরু করল : অত ঘণ্টা ধরে হাঁটছি, সারা পথটায় কোথাও কোনো…
-
স্মৃতির ছায়াপাত
শাহীন আখতার \ ৫ \ অনিতা সেনের স্মৃতিকথা সিলেটে এসে দেখি সাজসাজ রব। পার্টি সর্বশক্তি দিয়ে জাপানি আক্রমণ ঠেকাতে ব্যস্ত। চট্টগ্রামে বোমা পড়ায় অনেকেরই ধারণা – জাপানিরা আকিয়াব হয়ে চট্টগ্রামে ঢুকবে। ঘুম থেকে উঠেই চক-আউট হচ্ছে – আজ কে কোথায়। আমি ভাবলাম, চট্টগ্রাম-বর্মা বর্ডারই বুঝি আমার ডেসটিনি। ওখানে জাপানিদের বিরুদ্ধে অস্ত্র ধরলে সোভিয়েত যদি…
-
কিস্সা বলেন শেহ্রজাদে
রবিশংকর বল \ ৭ \ বামন লোকটিকে এই এলাকায় আগে কখনো দেখা যায়নি। পাঁচ-ছদিন হলো রঘুপতি তাকে দেখছে। সামনের পার্কের এক বেঞ্চে আস্তানা গেড়েছে, সঙ্গে নানারকম কাপড়ের তালিমারা একটা ব্যাগ, কত কী যে আছে তার মধ্যে, কে জানে, পোস্টাপিসের পেট-মোটা বস্তার মত। ভোরবেলা সে একাই প্রভাতফেরিতে বেরোয়, হেঁড়ে জড়ানো গলায় গান করে… রাই জাগো,…


