প্রবন্ধ
-

অধ্যাপক আব্দুর রাজ্জাকের ইতিহাস-চেতনা
এক ‘দেশ মানে দেশের মানুষ। মানুষ হইল গিয়া দেশের আসল শক্তি। দেশের মানুষগরে আপনারা ডেড ওয়েট কইরা থুইছেন। আমাগ দেশের মানুষের একটা বিশেষ যোগ্যতা যা দিয়ে ইন্টারন্যাশনালি যে কোন দেশের মানুষের লগে তারা কমপিট করবার পারে।’ অধ্যাপক আব্দুর রাজ্জাক অধ্যাপক আব্দুর রাজ্জাক মূলত রাষ্ট্রবিজ্ঞানের মানুষ। কিন্তু রাষ্ট্র আর বিজ্ঞানকে তিনি পাঠ করেছেন ইতিহাসের মানদ–। স্যারের…
-

সৈয়দ ওয়ালীউল্লাহ্র অনুবাদ-নিবন্ধ : উজবেকিস্তানের লেখক
পূর্বলেখা : ভূঁইয়া ইকবাল সাজ্জাদ শরিফ-সম্পাদিত অগ্রন্থিত রচনা, সৈয়দ আকরম হোসেন-সম্পাদিত সৈয়দ ওয়ালীউল্লাহ্-রচনাবলী (২ খ-) কিংবা সৈয়দ আবুল মকসুদের সৈয়দ ওয়ালীউল্লাহ্/ জীবন ও সাহিত্যকর্মে (২ খ-) ওয়ালীউল্লাহ্র ইংরেজি থেকে বাংলায় অনূদিত কোনো রচনা সংগ্রথিত হয়নি। ওয়ালীউল্লাহ্র একটি অনুবাদ-নিবন্ধ পাওয়া গেছে। ইন্টারন্যাশনাল লিটারেচার পত্রিকায় প্রকাশিত (অষ্টম সংখ্যা ১৯৪৩) রুশ লেখিকা লিডি[দ]য়া বাতোভার একটি নিবন্ধ ইংরেজি থেকে…
-

শিল্পকলা : সাহিত্যাকাশে এক কণা আলো
স্বাধীন বাংলাদেশের ইতিহাসে গত শতকের ছয়ের দশক, সাধারণত যাকে ষাটের দশক বলা হয় – এর গুরুত্ব অপরিসীম; রাজনৈতিক দিকে থেকে যেমন, সাহিত্য-সংস্কৃতির দিক দিয়েও। বলা চলে, ষাটের দশকের গর্ভেই নবীন রাষ্ট্র বাংলাদেশের অভ্যুদয়পূর্ব অবস্থান ছিল। ষাটের কবিদের মনে রাজনৈতিকভাবে স্বায়ত্তশাসন থেকে স্বাধীনতা; সাংস্কৃতিকভাবে কথিত সমন্বয়বাদী চেতনা থেকে স্বাতন্ত্র্যকামী চেতনায় নিশ্চিতি প্রবল হয়ে উঠেছিল এবং পরে…
-
আমার পড়া এক সেরা উপন্যাস মৌর্য
তাপস যখন আমার কাছে এসে জানাল যে, মেŠর্য উপন্যাসের প্রকাশনা উৎসব হবে, আমাকে আসতে হবে, কথা বলতে হবে, তখন আমার তাৎক্ষণিক প্রতিক্রিয়া ছিল, আমি যেতে পারব না। এখন চোখে দেখি না, কানে শুনি না, মাথায় কিছু ঢোকে না এবং মনে কিছু থাকে না। এতবড় বিশাল একটি উপন্যাসগ্রন্থ পড়তে হবে, তারপরে এখানে এসে সুধীজনের সামনে দাঁড়াতে…
-

নারীর মুক্তির স্বপ্ন ও সাহসের সৌন্দর্য
সমাজের ভ্রূকুটি এখনো বন্ধ হয়নি। ধর্ম, ঐতিহ্য ও সংস্কৃতি, এমনকি সামাজিক নিরাপত্তার প্রশ্ন তুলে নারীর জন্য বন্ধ ঘরের অন্ধকারই অনিবার্য বিধান বলে প্রচারের প্রচেষ্টাও অব্যাহত। কিন্তু নিগ্রহ, অপমন, সংশয়, সন্দেহ ও সহিংসতাকে উপেক্ষা করে নারী আজ অমত্মঃপুরের অবগুণ্ঠন ছেড়ে বাইরের জগতে পা রেখেছে। সেটা ঘটেছে জীবন ও জীবিকার প্রয়োজনে যেমন, তেমনি মন ও মননে শিক্ষা…
-

জীবননন্দ দাশ, অন্যরকম বিস্ময়
এক শাহাদুজ্জামানকে ধন্যবাদ, তাঁর একজন কমলালেবু গ্রন্থটি (প্রথমা, ঢাকা ২০১৭) পড়ার পর বাংলা ভাষার সবচেয়ে জটিল ও অগম্য এক কবির কবিতার অনেক দূরায়ত গ্রন্থিগুলো খুলে গেল। এই গ্রন্থি-উন্মোচনের সূত্র যত না তাঁর কবিতার অমত্মঃসলিল কাব্যধারার অর্থোদ্ধার, তারচেয়ে অনেক বেশি এই নির্জন ও একাকী মানুষটির জীবনের ভেতর-পর্দা খুলে দেখা। ঠিক এই কাজটিই করেছেন শাহাদুজ্জামান। জীবনানন্দ দাশ…
-

ও, এবার বুঝি আমি বাংলাদেশি?
জিয়া হায়দার রহমান অনুবাদ : আশফাক স্বপন [যে-জনগোষ্ঠী অন্যরকম, সংখ্যাগরিষ্ঠ সমাজ থেকে ভিন্ন, তার বিরুদ্ধে বিষোদ্গার সারাবিশ্বে রাজনৈতিক পরিম-লকে ভয়াবহ সংকটে ঠেলে দিচ্ছে। এই হিংস্র ভেদবুদ্ধিতে ভর করে মার্কিন দেশে ট্রাম্প, বিলেতে ব্রেক্সিটপন্থিরা, পূর্ব ইউরোপে নানান দেশের ক্ষমতাসীন স্বৈরাচারী ডানপন্থীরা এবং পশ্চিম ইউরোপে বর্ণবাদীরা মাথাচাড়া দিয়ে উঠেছে। ভিন্ন বর্ণের অভিবাসীর জ্বালা যে কী বিষময়, সেটা…
-

রিজিয়া রহমানের ঐতিহাসিক ও নৃতাত্ত্বিক উপন্যাস
আফরোজা পারভীন রিজিয়া রহমান একজন ব্যতিক্রমী কথাসাহিত্যিক। আড়ালে থেকে অনেকটাই নিভৃতচারী জীবনযাপন করেন তিনি। সাহিত্যের কোনো আসর বা কোনো বক্তৃতামঞ্চে তাঁকে তেমনভাবে দেখা যায় না। তিনি বিশ্বাস করেন, লেখকের কাজ লেখা। আপনমনে তিনি লিখে গেছেন একের পর এক অনন্য বৈশিষ্ট্যপূর্ণ ভিন্নধর্মী লেখা। তাঁর প্রতিটি লেখাই আলাদা। নির্মাণভঙ্গি এবং বিষয়বৈচিত্র্য স্বতন্ত্র। এই কীর্তিমান লেখককে নিয়ে আজ…
-

মাহমুদুল হকের অনুর পাঠশালা : কুয়াশাধূসর সকালের কাব্য
আবু নোমান মাহমুদুল হকের সমাজ-সংস্কৃতি বৈষম্যের মনস্তাত্ত্বিক গল্পের উপন্যাস অনুর পাঠশালা। কেউ বলেন কাব্যধর্মী, কেউ কাব্যাক্রান্ত। মাহমুদুল হকের প্রথম প্রকাশিত উপন্যাস এটি। এর মধ্যে পঞ্চমবারের মতো প্রকাশিত হয়েছে বইটি। প্রথম প্রকাশের সাল ১৯৭৩। তখন এর নাম ছিল যেখানে খঞ্জনা পাখী। অবশ্য বইটি লেখা হয়েছে এরও অনেক আগে। ১৯৬৭ সালের জুলাইয়ে। বাবাকে উৎসর্গ করা হয়েছে উপন্যাসটি।…
-

সবুজপত্র : শতবর্ষ পরে উত্তরাধিকারের পর্যালোচনা চিরঞ্জীব শূর প্রমথ চৌধুরীর জন্মের ১৫০ বৎসর অতিক্রান্ত আর সবুজপত্রর ১০০ বৎসর। প্রকৃতপক্ষে লেখক-সম্পাদক-সমালোচক প্রমথ চৌধুরীকে বাংলা সাহিত্য পেয়েছে মূলত সবুজপত্রের মাধ্যমে। কাজেই তাঁর লেখক-জন্মেরও ১০০ বছর ধরতে পারি সবুজপত্রের সঙ্গে সঙ্গেই। পর্যালোচনার জন্য ১০০ বছর যথেষ্ট সময়। কিন্তু কোন মানদ– হবে পর্যালোচনা শুরুতেই তার উল্লেখ থাকা উচিত। আর…
-

আরজ আলী মাতুববর এবং অধ্যাপক কাজী গোলাম কাদির
কাজী গোলাম নাসির এক তখন কতই বা বয়স, ষষ্ঠ বা সপ্তম শ্রেণিতে পড়ি। স্কুল ছুটির কোনো একদিনে দুপুরের দিকে আমি যখন সাইকেলের টিউব কাটা এক জোড়া নতুন রাবারের ফিতা জোগাড় করে গুলতিবাসটি নতুন করে বাঁধছি তখন একজন আমাদের বাসায় এলেন। খুব শুকনো একজন, ভালো বাংলায় যাকে বলে শালপ্রাংশু দেহ, মুখে একটু দাড়ি, আমাদের বারান্দায় উঠে…
-

কে নজরুল, কেন নজরুল
কে নজরুল? আর কেনই-বা নজরুল? সচেতন কোনো বাঙালির পক্ষে এ-প্রশ্নের উত্তর দেওয়া খুব কঠিন বলে মনে হয় না। তবু এই প্রশ্ন উত্থাপনের পেছনে আছে নজরুলকে নতুন করে বোঝার আকাঙ্ক্ষা, আছে নজরুলের প্রাসঙ্গিকতা অনুধাবনের বাসনা। কে নজরুল? সহজ উত্তর – হাজার বছরের বাঙালির ঋদ্ধ ইতিহাসের ধারায় অন্যতম শ্রেষ্ঠ এক বাঙালির নাম কাজী নজরুল ইসলাম। একজন স্রষ্টা…
