প্রবন্ধ

  • রবীন্দ্র-কবিতার ভাষান্তর  মার্টিন কেম্পশেন

    রবীন্দ্র-কবিতার ভাষান্তর মার্টিন কেম্পশেন

    রবীন্দ্রনাথের রচনার জার্মান অনুবাদ শুরু হয়েছিল ইংরেজি অনুবাদের প্রায় সঙ্গে সঙ্গেই।

  • বাংলাদেশের ছোটগল্পে মুক্তিযুদ্ধ

    বাংলাদেশের ছোটগল্পে মুক্তিযুদ্ধ

    স্বাধীনতা-উত্তর সময়ে বাংলাদেশের আর্থ-সামাজিক ক্ষক্ষত্রে যেমন পরিবর্তন সূচিত হয়েছে তেমনি শিল্প-সাহিত্যও হয়েছে সমৃদ্ধতর। বাংলা ভাষা-সাহিত্যের গতিপথ বাঁকবদল করে অসাম্প্রদায়িক চেতনাকে করেছে ধারণ। বাংলা সাহিত্যের বিভিন্ন শাখায় মুক্তিযুদ্ধের অবিমিশ্র গৌরবগাথা চিত্রিত হয়েছে বহুমাত্রিক ব্যঞ্জনায়। বিষয় ও ভাবনার দিক থেকে বাংলা সাহিত্যে যেমন মুক্তিযুদ্ধের প্রভাব পড়েছে, তেমনি আঙ্গিক-প্রকরণ ও পরিচর্যায়ও মুক্তিযুদ্ধের প্রভাব সুস্পষ্ট। মুক্তিযুদ্ধ-উত্তরকালে বাংলাদেশের সর্বক্ষক্ষত্রের মতো…

  • জুলফিকার মতিনের উপন্যাস : নানা পর্বের ব্যঞ্জনা

    জুলফিকার মতিনের উপন্যাস : নানা পর্বের ব্যঞ্জনা

    কবি জুলফিকার মতিন ষাটের দশকে বাংলাদেশের সাহিত্যে অন্যতম প্রতিনিধি। কবি হিসেবে তাঁর অধিক পরিচিতি হলেও একই সঙ্গে কথাসাহিত্য ও মননশীল প্রবন্ধসাহিত্যে তাঁর অবস্থান তাৎপর্যপূর্ণ। তিনি কবিতার পাশাপাশি কথাসাহিত্যে পদচারণা অব্যাহত রেখেছেন। প্রবন্ধের যুক্তি ও মননশীলতা তাঁর কথাসাহিত্যে বুদ্ধির ও দীপ্তির ছাপ রেখেছে। স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় থেকে আজ পর্যন্ত সব রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক আন্দোলনের একজন সচেতন…

  • শওকত ওসমানের কথাসাহিত্যে রীতির জগৎ

    শওকত ওসমানের কথাসাহিত্যে রীতির জগৎ

    প্রত্যেক মানুষ এক একটি স্বতন্ত্র অসিত্মত্ব। মানুষের এই স্বাতন্ত্র্যের দুটি দিক আছে। এর একটি হলো তার বাহ্যিক গড়ন এবং অন্যটি হলো তার জীবনাচরণ। […]

  • পল গগ্যাঁর তাহিতি জার্নাল নোয়া নোয়া : নিজস্ব পাঠ

    পল গগ্যাঁর তাহিতি জার্নাল নোয়া নোয়া : নিজস্ব পাঠ

    আনন্দময়ী মজুমদার একশ বছরেরও আগে লেখা বই – পল গগ্যাঁর তাহিতি জার্নাল। যে-তাহিতিবাসের অভিজ্ঞতা তাঁর শিল্পী-জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল বলা যায়। সেই বইটি – অর্থাৎ নোয়া নোয়া – শিল্প-নিরক্ষর সাহিত্যপ্রেমী পাঠকের কাছেও অনবদ্য পাঠ-অভিজ্ঞতা। তাহিতির ভাষায় এই শব্দগুচ্ছের অর্থ ‘সুরভি সুরভি’। আমার সামনে খোলা কাঠখোদাইয়ে সচিত্র সেই বইয়ের ও.এফ. থিসের করা অনুবাদ, যা ১৯১৯ সালে…

  • বুদ্ধদেব বসুর কয়েকটি চিঠি অমিয় দেবকে লেখা

    বুদ্ধদেব বসুর কয়েকটি চিঠি অমিয় দেবকে লেখা

    যে-কয়েকজন ছাত্রকে নিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুলনামূলক সাহিত্য বিভাগ শুরু করেছিলেন বুদ্ধদেব বসু, তাদের একজন আমি। পাশ করার পর তাঁর অধীনে পড়াবার কাজ পাই। ধীরে ধীরে তাঁর স্নেহেও বৃত হই। এই চিঠিগুলি সেই স্নেহেরই স্বাক্ষর। তারা বিবিধ পর্বে লেখা। ১৯৬১-তে তিনি রবীন্দ্রশতবর্ষ উপলক্ষে নানা দেশ থেকে বক্তৃতার আমন্ত্রণ পান। সেইসঙ্গে নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ে কিছুদিন পড়াবারও আমন্ত্রণ। প্রথমে…

  • ঋত্বিক ঘটকের দলিল নাটকে উদ্বাস্ত্ত বিপন্নতার চিত্র

    ঋত্বিক ঘটকের দলিল নাটকে উদ্বাস্ত্ত বিপন্নতার চিত্র

    অমিতাভ বিশ্বাস ‘রিফিউজি’ শব্দটির দুটি বাংলা প্রতিশব্দ আছে। একটা হলো ‘শরণার্থী’, যার আক্ষরিক অর্থ হলো এমন কোনো ব্যক্তি যিনি কোনো ঊর্ধ্বতন শক্তির শরণ নিয়েছেন অর্থাৎ আশ্রয় এবং নিরাপত্তা প্রার্থনা করেছেন। এই শরণার্থী সম্পর্কে ১৯৫১ সালে জাতিসংঘ-কর্তৃক শরণার্থী মর্যাদাবিষয়ক সম্মেলনে অনুচ্ছেদ ১-এ সংক্ষিপ্ত আকারে ‘শরণার্থী’র সংজ্ঞা তুলে ধরা হয়। একজন ব্যক্তি যদি গভীরভাবে উপলব্ধি করেন ও…

  • শোভা সেনকে স্মরণ

    শোভা সেনকে স্মরণ

    মলয়চন্দন মুখোপাধ্যায় শোভা সেন : শতবর্ষের মানচিত্রে ১৩.৮.২০১৩-তে শিল্পী শোভা সেনের ৯৩ বছর বয়সে জীবনাবসান আক্ষরিক অর্থেই বাংলা চলচ্চিত্র-নাটক-যাত্রাশিল্পের একটি ধারার অবলুপ্তির স্বাতন্ত্র্যচিহ্নিত হয়ে থাকবে। তিনি ছিলেন বাংলা চলচ্চিত্রের মধ্যবয়স থেকে সে-শিল্পের সঙ্গে যুক্ত, বাংলা নাটকের আধুনিক যুগ তাঁর প্রসন্ন প্রশ্রয় পেয়েছে, আর সেসঙ্গে যাত্রাশিল্পের সঙ্গেও তাঁর সম্পৃক্তি ছিল সম্ভ্রান্ত ও তাৎপর্যময়। তাঁর সুদীর্ঘ জীবন…

  • লেখকের চোখে দেখাঃসেলিনা হোসেন

    লেখকের চোখে দেখাঃসেলিনা হোসেন

    সৃজনশীল লেখক প্রবন্ধ না লিখলে নিজের মানসকে পাঠকের সামনে খুলে দিতে পারেন না

  • সিগনেট প্রেসের রূপসী বাংলা বনাম জীবনানন্দ দাশের পান্ড‍ুলিপি

    ফয়জুল লতিফ চৌধুরী আমাদের মনঃপূত হোক বা না-হোক, রূপসী বাংলা কবি জীবনানন্দ দাশের জনপ্রিয়তম কাব্যগ্রন্থ। এটি প্রকাশিত হয়েছিল জীবনানন্দ দাশের মৃত্যুর পর – ১৯৫৭ খ্রিষ্টাব্দে, প্রকাশক কলকাতার সিগনেট প্রেস। ভারত ও বাংলাদেশের বাজারে রূপসী বাংলার অনেক সংস্করণ লভ্য। কার্যত সবই ১৯৫৭ খ্রিষ্টাব্দে  প্রকাশিত  সিগনেট সংস্করণকে অনুসরণ করেছে। আদৌ অস্বাভাবিক নয় যে, সিগনেট সংস্করণের ভুলভ্রান্তিগুলো পরবর্তী…

  • মেজর করনেইলির বঙ্গদর্শন

    মেজর করনেইলির বঙ্গদর্শন

    সৈয়দ মোহাম্মদ শাহেদ মেজর জন করনেইলি রবার্ট ক্লাইভের বাহিনীর সৈনিক হিসেবে অংশ নিয়েছিলেন পলাশীর যুদ্ধে। বাবাকে লেখা তাঁর একগুচ্ছ জার্নাল বা দিনপঞ্জি পাওয়া গিয়েছিল প্যারিসে গত শতকের মাঝামাঝি। সুইস বংশোদ্ভূত বাবাও ব্রিটিশ সেনাবাহিনীর মেজর ছিলেন। লন্ডনের ফোলিও সোসাইটি ১৯৬৬ সালে জার্নালগুলো গ্রন্থাকারে প্রকাশ করে। আশ্চর্যের বিষয়, দেশে-বিদেশের কোনো ইতিহাসবিদ পলাশীর যুদ্ধ, নবাব সিরাজউদ্দৌলার জীবন বা…

  • তিনটি স্মৃতিকথা ও দেশভাগ

    তিনটি স্মৃতিকথা ও দেশভাগ

    গৌতম রায় দেশভাগ-বিষয়ক তিনটি স্মৃতিকথা নিয়ে আলোচনার উদ্দেশ্যে এই নিবন্ধ। স্মৃতিকথাগুলো বহু বছর আগেই বই আকারে প্রকাশিত হয়েছে এবং সমাদৃতও। এগুলো হলো – মিহির সেনগুপ্তের বিষাদবৃক্ষ, সুনন্দা শিকদারের দয়াময়ীর কথা এবং সীমা দাশের দ্যাশ থেকে দেশে। প্রসঙ্গত, এর মধ্যে সীমা দাশের বইটি প্রকাশিত হয়েছে সবচেয়ে শেষে – বইয়ে লিখিত সময়কাল হলো ২০১০ সাল। আবার মিহির…