প্রবন্ধ
-
ছিন্নপত্রাবলীর চিঠিতে রবীন্দ্রনাথের সংগীতচিন্তা
দীপা বন্দ্যোপাধ্যায় বিশ্বভারতী গ্রন্থন বিভাগ-প্রকাশিত সংগীতচিন্তা (প্রথম প্রকাশ বৈশাখ ১৩৭৩) গ্রন্থে রবীন্দ্রনাথের সংগীত-ভাবনার ধারাবাহিক এবং পরিপূর্ণ চিন্তার পূর্ণাঙ্গ বিবরণ পাওয়া যায়। জীবনস্মৃতি, ছিন্নপত্র থেকে শুরু করে পত্রসাহিত্য, ভ্রমণসাহিত্য, অন্যান্য প্রবন্ধে প্রকাশিত কবির সংগীত-ভাবনার সন্ধান পাওয়া যায় এই বইয়ে। সংগীতের প্রসঙ্গ, সংগীত-বিষয়ে ভাবনা তাঁর বিভিন্ন রচনায় কতভাবে এসেছে তার পরিচয় দেওয়া সহজ নয়। সংগীত-বিষয়ক নয়, এমন…
-
মঞ্জু সরকারের ছোটগল্প এবং রূপান্তরের গল্পগাথা
আমির মুহম্মদ খসরু গল্পকার মঞ্জু সরকারের প্রথম গল্পগ্রন্থ অবিনাশী আয়োজন পাঠ করার সৌভাগ্য আমার হয়েছিল গত শতকের মধ্য আশির দশকে, যখন আমি সদ্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি। প্রভূত আনন্দের সঙ্গে আমি একথা স্বীকার করি, অবিনাশী আয়োজন পড়ার মধ্য দিয়ে পাঠক হিসেবে আমার বড় একটি উত্তরণ ঘটেছিল। এতে আমার ভেতরে তাঁর সম্পর্কে যেরকম প্রচন্ড আগ্রহ আর কৌতূহলের…
-
দেশভাগের দলিল
বুলবন ওসমান শিরোনাম বেশ দীর্ঘ হয়ে গেল। আসলে ব্যাপারটির গুরুত্ব অনুযায়ী তা হতে বাধ্য। শিল্পকলার ক্ষেত্রে কথাই তো আছে, ‘ফর্ম’ ফলোজ ফাংশান – তেমনি সাহিত্যে আছে ‘কনটেন্ট ফলোজ ফর্ম’। ১৯৪৭ সালের ১৪-১৫ আগস্ট ভারত ত্রিখন্ডিত হয়ে গেল। পূর্ব এবং পশ্চিমের খন্ডদুটি পাকিস্তান, মুসলিমদের দেশ – আর বাকি ভারতবর্ষ হিন্দুস্তান। সঙ্গে সঙ্গে কি দুটি দেশ…
-
জীবজন্তুর গল্পের আশ্চর্য জগৎ ও সুকুমার রায়
মননকুমার মন্ডল সুকুমার রায়ের গল্প বাংলা শিশুসাহিত্যের সম্পদ। যোগীন্দ্রনাথ সরকার, উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর পর সুকুমারের রচনা বাংলা শিশুসাহিত্যকে সাবালক করে তুলেছিল। কিন্তু সুকুমারের গল্প শুধু শিশুদের নয়, বড়দের চেতনাকেও আচ্ছন্ন করে আসছে এতকাল। কথন-বাচনে, দৈনন্দিন জীবনচর্যায় সুকুমারের বিভিন্ন বাক্যবন্ধ ও শব্দাবলি সুভাষিতে রূপান্তরিত। আবোল-তাবোলের জগৎ কিংবা খাই-খাইয়ের জগৎ যেমন বাঙালি-মননে নিখাদ ফ্যান্টাসির রূপময়তাকে তুলে ধরে, তেমনি…
-
জ্যোতিরিন্দ্র নন্দীর গল্পে চেনা স্বর
আশরাফ উদ্দীন আহ্মদ জ্যোতিরিন্দ্র নন্দীর (১৯১২-৮২) জন্ম ব্রাহ্মণবাড়িয়া জেলায়। একই জেলায় আরেক প্রবাদপুরুষ সাহিত্যিক অদ্বৈত মল্লবর্মণ (১৯১৪-৫১) জন্মেছিলেন। মল্লবর্মণের মতো নন্দীও দারিদ্র্য আর অভাব নিয়ে জন্মেছিলেন। ১৯৩৬ সালে মাত্র চবিবশ বছর বয়সে তাঁর ছোটগল্প ‘নদী ও নারী’ পরিচয় পত্রিকায় প্রকাশের পরপরই গাল্পিক হিসেবে নাম ছড়িয়ে পড়ে। তাঁর প্রিয় কবি জীবনানন্দ দাশ আবার কথাসাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের…
-

নজরুলের একটি অজ্ঞাত-অগ্রন্থিত গান
আবুল আহসান চৌধুরী কাজী নজরুল ইসলাম (১৮৯৯-১৯৭৬) কত গান রচনা করেছিলেন তার কোনো লেখাজোখা নেই। এ-বিষয়ে একেকজন একেক ধরনের হিসাব দিয়েছেন। অসুস্থতার আগে নজরুলের যেসব গানের বই বেরিয়েছিল তাতে তাঁর রচিত গানের অল্পই সংকলিত হয়েছে। তাঁর মৃত্যুর পরেই তাঁর গানের একত্র-সংকলন প্রকাশের উদ্যোগ গৃহীত হয় এবং সেই সঙ্গে তাঁর গানের তালিকা প্রস্ত্ততের কাজেও…
-
পলাতকা ছায়া
সনৎকুমার সাহা বইটির কবিতাগুলো নিয়ে কাউকে খুব একটা কথা বলতে শুনি না। তাঁর ‘কাব্যে উপেক্ষিতা’র ভাগ্য বুঝি এদেরও। পেছনে গীতাঞ্জলি-গীতিমাল্য-গীতালির (১৯১০-১৪) এক সুসম্পূর্ণ ও বিশ্বনন্দিত ভুবন; তারপরই সাহসী পালাবদল এগিয়ে-যাওয়া বলাকায় (১৯১৬)। একটু ক্ষান্তি দিয়ে অল্পসময়ের একপশলা বর্ষণ – পলাতকার (১৯১৮) প্রায় এক ধরনের এই কটি কবিতা। মোট সংখ্যা পনেরো। শিশু ভোলানাথ (১৯২২) পড়ার…
-
সভ্যতার সংকট ও রবীন্দ্রনাথ
আনিসুজ্জামান মৃত্যুর মাত্র তিন মাস আগে নিজের আশি বছর পূর্তি উপলক্ষে রবীন্দ্রনাথ যে-অভিভাষণ রচনা করেন, তার নাম দিয়েছিলেন সভ্যতার সংকট। জন্মোৎসবে সেটি পাঠ করে শোনান ক্ষিতিমোহন সেন। এর একটি ইংরেজি অনুবাদ করেছিলেন ক্ষিতীশ রায়, তা পরিমার্জনা করেন কৃষ্ণ কৃপালনী এবং চূড়ান্তভাবে দেখে দেন রবীন্দ্রনাথ। শুনেছি, এর শিরোনাম Crisis of Civilization হবে না Crisis in Civilization,…
-
ব্যতিক্রমী জীবনের কথাশিল্পী সৈয়দ মুস্তাফা সিরাজ
শান্তি সিংহ বাংলা সাহিত্যে সৈয়দ মুস্তাফা সিরাজ নিজেকে ‘বক্তব্যজীবী লেখক’ পরিচয় দিলেও তিনি গভীর জীবনবাদী, রসজ্ঞ কথাশিল্পী। অতীন বন্দ্যোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়, প্রফুল্ল রায়, শ্যামল গঙ্গোপাধ্যায়, শীর্ষেন্দু মুখোপাধ্যায় প্রমুখ ঔপন্যাসিকের তিনি সমকালীন, অথচ স্বতন্ত্র প্রতিভায় উজ্জ্বল। তাঁর জীবনবোধে দক্ষিণ-পূর্ব এশিয়ার ইসলাম ও হিন্দু সংস্কৃতির ভাস্কর্য মেলবন্ধন ঘটেছে। প্রসঙ্গত, আবু সয়ীদ আইয়ুবের কাছে তাঁর প্রথম যৌবনের অভিজ্ঞতার…
-
হামদি বে
আবুল হাসনাত কলকাতায় প্রাজ্ঞজন ও অগ্রজসম বন্ধু সুবীর রায় চৌধুরীর বাড়িতে এক আড্ডায় হামদি বে সম্পর্কে জেনেছিলাম। বড়ই মৃদু ও শ্রদ্ধামিশ্রিত ছিল সে-উচ্চারণ। গড়পড়তা মানুষের বাইরে এবং মনেপ্রাণে সাহিত্য-অন্তপ্রাণ হামদি বে। কিন্তু মূলত ডাকসাইটে এক সাংবাদিক, ইংরেজি সাংবাদিকতায় কত না তাঁর অর্জন! স্বাধীনতা-পরবর্তী ভারতবর্ষের সর্বাধিক খ্যাতিমান ও আলোচিত দুই সংবাদপত্র টাইমস অব ইন্ডিয়া আর দ্য…
