সংগীত

  • কমল দাশগুপ্ত  ও বাংলা গান

    কমল দাশগুপ্ত ও বাংলা গান

    ভূমিকা বাংলা গানের ইতিহাস বেশ পুরনো। শুরু সেই চর্যাপদ থেকে। এদিক থেকে চর্যাপদাবলী বাংলা সাহিত্যের নয় শুধু, বাংলা গানেরও আদি উৎস। সেদিনের গানের ধারা যেমনই হোক না কেন, পদাবলীকারগণ যে-গান রচনা করেছিলেন তার বৈশিষ্ট্য ও গঠন পদ্ধতির আলোচনা আছে লোচন প–তের রাগতরঙ্গিণী ও শার্ঙ্গদেবের সঙ্গীতরত্নাকর (১২১০-৪৭) গ্রন্থে।১ এ-পদগুলোতে উনিশটি রাগিণীর উলেস্নখ আছে। জয়দেবের গীতগোবিন্দে বারোটি রাগিণীর…

  • পরম্পরার তিন প্রজন্ম  কার্তিকেয়চন্দ্র দ্বিজেন্দ্রলাল দিলীপ রায়

    পরম্পরার তিন প্রজন্ম কার্তিকেয়চন্দ্র দ্বিজেন্দ্রলাল দিলীপ রায়

    তিন প্রজন্মের পরম্পরা যে-কালপটে বিস্তৃত, তার ধারাবাহিক আলোচনায় স্পষ্ট হয়ে ওঠে বাংলার সাংস্কৃতিক ঐতিহ্য। উনিশ শতক-বিশ শতক জোড়া বাংলার সামাজিক-সাংস্কৃতিক আলোড়ন কোন কোন খাতে ঘূর্ণিত হয়েছিল, তার একটা ধারণা তৈরি হয় অনায়াসেই। সাহিত্য-সংস্কৃতির ইতিহাসের আড়ালে থেকে যায় জাতির পরিণতির রূপরেখা। তিন প্রজন্মের একমুখী তথা ভিন্নমুখী চর্চা জাতির ব্যাপ্তিকেই প্রকাশ করে। পারিবারিক ঐতিহ্য সামাজিক ঐতিহ্যে মিশে…

  • রজনীকান্ত সেন : জীবন ও গান

    রজনীকান্ত সেন : জীবন ও গান

    রজনীকান্ত সেন সম্পর্কে বলতে গিয়ে রাজ্যেশ্বর মিত্র দুঃখ করে বলেছিলেন, ‘ইতিহাসের জন্য কোনো প্রচেষ্টা স্বভাবতই আমাদের মনোভাবের মধ্যে নেই, সংগীত সম্বন্ধে ঐতিহাসিক প্রযত্ন যে আরো কম হবে, বলাই বাহুল্য। আজ রজনীকান্তকে স্মরণ করে দুঃখের সঙ্গে এই কথাটাই মনে পড়ছে।’ (বাংলার গীতিকার ও বাংলা গানের নানা দিক, রাজ্যেশ্বর মিত্র, জিজ্ঞাসা) জীবিতাবস্থায় রজনীকান্তের গানের ছটা যেভাবে মোহিত…

  • সংগীতের সমাজতত্ত্ব সিমেল থেকে মার্কস

    মিউজিকোলজি সীমা থেকে অসীমের প্রতি ধাবমান এক শাস্ত্রে পরিণত হয়েছে। পূর্বে বিখ্যাত কম্পোজার, তাঁদের সাধনা, হস্তলিপি থেকে বর্ণ, যৌনতা, জ্যাজ বা রকের উৎপত্তি ও সম্পৃক্ততা নিয়ে আজ ব্যস্ত হয়ে পড়েছে। সংগীতের পদ্ধতিগুলোর মধ্যে পাঠ্য-সমালোচনা, আনুষ্ঠানিক বিশ্লেষণ, প্যালিওগ্রাফি, বর্ণনার ইতিহাস বা আর্কাইভভিত্তিক গবেষণা থেকে বর্তমানে ডিকনস্ট্রাকশন, উত্তর-ঔপনিবেশিক বিশ্লেষণ; অবভাসতত্ত্ব ও পারফরম্যান্স পাঠের বিষয়গুলো চলে এসেছে। অর্থাৎ…

  • অ্যাডর্নোর সংগীতের সমাজতত্ত্ব

    অ্যাডর্নোর সংগীতের সমাজতত্ত্ব

    অ্যাডর্নো সংগীতবিদ্বেষী নন, বরং গভীরভাবে সংগীতপ্রেমিক

  • গানে তাঁর ইন্দ্রধনু

    স্বপন সোম গত শতকের পঞ্চাশের দশক। অগ্রদূত গোষ্ঠীর পরিচালনায় অগ্নিপরীক্ষা ছবির কাজ চলছে। ছবির একটি গান – ‘গানে মোর কোন ইন্দ্রধনু’র সুরটা ঠিক পছন্দ হচ্ছিল না অগ্রদূত গোষ্ঠীর বিভূতি লাহার। ইউনিটের অন্য কেউ কেউও আপত্তি তুললেন যে, গানটি সিচুয়েশনের সঙ্গে ঠিক খাপ খাচ্ছে না। বিভূতি লাহা ছবির সুরকারকে ডেকে জানালেন সে-কথা। সুরকার একদিন সময় চাইলেন…

  • বাংলা সংগীতজগতের ত্রয়ী প্রতিভা

    শান্তি সিংহ রবীন্দ্র-প্রতিভার দীপ্তি সহস্রাংশুর কিরণমালা। তাঁর সমকালীন কিছু অনুজ কবি রবীন্দ্র-অনুরাগী। যথা – করুণানিধান বন্দ্যোপাধ্যায় (১৮৭৭-১৯৫৫), সত্যেন্দ্রনাথ দত্ত (১৮৮২-১৯২২), যতীন্দ্রমোহন বাগচী (১৮৭৮-১৯৪৮), কুমুদরঞ্জন মলিস্নক (১৮৮২-১৯৭১) প্রমুখ। কবি দ্বিজেন্দ্রলাল রায় (১৮৬৩-১৯১৩) একদা শ্রদ্ধান্বিতচিত্তে তাঁর বিরহ প্রহসনটি (১৮৯৭) রবীন্দ্রনাথকে উৎসর্গ করেন। বইটিতে কবি উলেস্নখ করেন, ‘সব বিষয়ের দুটি দিক আছে। একটি সজীব, অপরটি লঘু। বিরহেও তাহা…

  • ভারতবর্ষের সংগীতজগতে বাঙালির অবদান

    সারোয়ার জামীল ভারতবর্ষে সংগীত ও সংস্কৃতির ক্ষেত্রে বাঙালির অবদান সুবিদিত। দর্শন, সাহিত্য, শিল্পকলা এসব বিষয়ে বাংলা (বর্তমান বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ) সব সময়েই অগ্রগামী ছিল। ইউরোপীয় ঔপনিবেশিক শক্তিগুলো সর্বপ্রথম এই অঞ্চল দিয়ে ভারতবর্ষে অনুপ্রবেশের ফলে পাশ্চাত্যের শিক্ষা, শিল্প ও সংস্কৃতির প্রভাবে এই অগ্রগতি আরো ত্বরান্বিত হয়। এ-কারণেই বোধহয় ভারতের প্রবীণ রাজনীতিবিদ গোখলে বলেছিলেন, ‘বাংলা আজ…

  • কাঙাল হরিনাথ বাউলগানের অনুষঙ্গে

    আবুল আহসান চৌধুরী উনিশ শতকে বাঙালি সমাজ যে আত্মপ্রতিষ্ঠা ও বিকাশের সুযোগ লাভ করে তার তাৎপর্য ছিল অপরিসীম। যদিও এই নতুন চেতনার পরিধি ছিল মূলত নাগরিক-জীবনে সীমাবদ্ধ, তবু কিছু বিলম্বে হলেও ইংরেজি শিক্ষা ও প্রতীচ্য জ্ঞান-বিজ্ঞানচর্চা, স্বাজাত্যবোধ ও স্বদেশচিন্তা, সমাজ-সংস্কার ও সমাজ-উন্নয়ন প্রচেষ্টা, সাহিত্য-সংস্কৃতির চর্চা এবং সংবাদ-সাময়িকপত্রের প্রকাশনা – নবচেতনার এসব চিন্তা ও কর্মের হাওয়া…

  • বেঙ্গল ক্লাসিক্যাল মিউজিক ফেস্টিভাল

    একজন মুগ্ধ শ্রোতার অনুভূতি সুরাইয়া বেগম দেশে উচ্চাঙ্গসংগীতের চর্চা এবং প্রচার ও প্রসারের উদ্দেশ্যে ২৭ নভেম্বর থেকে ১ ডিসেম্বর ২০১৫ অর্থাৎ পাঁচদিন ধরে ঢাকার আর্মি স্টেডিয়ামে চতুর্থবারের মতো মহাসংগীতযজ্ঞের আয়োজন করে বেঙ্গল ফাউন্ডেশন। ভরতনাট্যম দিয়ে অনুষ্ঠানের শুরু এবং শেষ হয় বিখ্যাত ওস্তাদ হরিপ্রসাদ চৌরাসিয়ার প্রাণস্পর্শী বাঁশির সুরের সম্মোহনের মধ্য দিয়ে। মাঝে বেজেছে তরঙ্গ তোলা তবলার…

  • আবুবকর সিদ্দিক ও গণমানুষের গান

    ১৯৪২ সালে চীন বিপ্লব চলাকালীন ইউনানের মুক্তাঞ্চলে মাও সে তুং শিল্প-সাহিত্য প্রসঙ্গে একটি বিখ্যাত রচনা পাঠ করেছিলেন| সেখানে তিনি বিপ্লবের বিজয়ের জন্য দুই ফ্রন্টে লড়াইয়ের গুরুত্ব তুলে ধরেন| একটি হলো সামরিক ফ্রন্ট, আরেকটি সাংস্কৃতিক ফ্রন্ট| মাও সে তুংয়ের ভাষায়, বন্দুকের যুদ্ধ এবং কলমের যুদ্ধ| বিপ্লবের মহানায়ক মাও সে তুং নিজেই যখনসাংস্কৃতিক ফ্রন্ট বা কলম-যুদ্ধের তাৎপর্য…

  • বেঙ্গল সংগীত উৎসব রেনেসাঁসের পদধ্বনি

    গোলাম মুস্তাফা এবারের বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসব চললো পাঁচ রাত ধরে, ২৭ নভেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত, গত দুবারের মতোই বনানীর সেনা স্টেডিয়ামে। অনুষ্ঠানের সবকিছু সুচারুরূপেই সম্পন্ন হয়েছে। তবু এই উৎসবের মধ্যেও বিষাদ ঘনিয়ে এসেছিল শিল্পী কাইয়ুম চৌধুরীর মৃত্যুতে। চতুর্থ রজনীর আনুষ্ঠানিক উদ্বোধনের অনুষ্ঠানে মঞ্চের ওপরই আকস্মিকভাবে লুটিয়ে পড়লেন সংগীতরসিক এই শিল্পী। কিন্তু এই শোকাবহ ঘটনার…