April 2018

  • ব্রিটিশ-বাংলাদেশি কবিতাগুচ্ছ

    নির্ঝর নৈঃশব্দ্য গ্রন্থটির শিরোনাম ব্রিটিশ-বাংলাদেশি পোয়েট্রি। এটি একটি ইংরেজি কবিতা-সংকলন। বিলেতে বসবাসরত ও বিলেতে জন্ম নেওয়া বাংলাদেশি বংশোদ্ভূত চোদ্দজন কবির ইংরেজি কবিতা ও কয়েকজনের বাংলা কবিতার ইংরেজি অনুবাদ। সম্পাদনা করেছেন শামীম আজাদ ও স্টিভেন ওয়াটস। ঠিক এ-ধরনের সংকলন প্রথম হলেও এটি অনেকটা নিভৃতেই ফেব্রুয়ারি ২০১৭-তে ঢাকা থেকে প্রকাশিত হয়ে এখন অবধি আছে। আগামী প্রকাশনী বইটি…

  • সুরসৈনিকের যুদ্ধকাহিনি

    আবসার জামিল আলতাফ মাহমুদ – প্রখ্যাত সুরকার, গায়ক। বাঙালির প্রাণের সুর বাজে যাঁর সুরারোপিত গানে। আবদুল গাফফার চৌধুরীর কথা ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানের দ্বিতীয় সুরকার তিনি। গানটির প্রথম সুরকার ছিলেন প্রখ্যাত সুরকার ও সংগীত রচয়িতা আবদুল লতিফ। কিন্তু আলতাফ মাহমুদের সুর শুনে তিনি সেই সুরকেই গানটির জন্য যথার্থ বলেছেন। শুধু গায়ক-সুরকার নন,…

  • সিনেমা নিয়ে এক ধ্রুপদী অবলোকন

    সুশীল সাহা নান্দনিকতার বিচারে সিনেমা-শিল্পের গুরুত্ব অপরিসীম। শিল্পমাধ্যম হিসেবে এর চেয়ে শক্তিশালী আর কিছু নেই যে! মহামতী লেনিন-কথিত এই আপ্তবাক্যটি শতবর্ষ অতিক্রান্ত করতে চলল। বস্তুত সারা পৃথিবীতে সিনেমা নিয়ে প্রতিনিয়ত চলছে পরীক্ষা-নিরীক্ষা। কেবল বিনোদনের উপাদান হিসেবে নয়, শিল্প হিসেবে এর জনপ্রিয়তা দিন দিন ক্রমবর্ধমান। পৃথিবীর প্রতিটি দেশে এখন সিনেমার জয়জয়কার। নির্মাণে তো বটেই। নানা মাধ্যমে…

  • ভুবনযাত্রীর পায়ে পায়ে

    মাহবুবা রহমান নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে কোনো ভ্রমণকারীর ভ্রমণ হয়ে ওঠে পর্যটন। অনেকেই দূর-দূরান্তে যান, অনেক কিছু দেখেন কিন্তু সে-দেখা কেবল ‘চোখের দেখা’ হয়ে থাকে। ‘দেখার চোখ’ না থাকলে কোনো ভ্রমণ ভ্রমণও হয়ে ওঠে না, পর্যটন তো দূরের কথা। সে কেবল ঘুরে বেড়ানো মাত্র। সে-কাহিনি সাধারণত কেউ লেখেও না। কারণ কিছুই তো দেখা হয়নি আসলে, অন্যকে…

  • কৈশোর থেকে সামনের সদর দরোজার দিকে

    সৌভিক রেজা কথাসাহিত্যিক দেবেশ রায়ের মতে, ‘যে-কোনো ব্যক্তিই তো ভাবতে পারেন তিনি যে-জীবনটা কাটিয়ে এলেন সেই কথাটা একটু বলে যাবেন। মানুষের অমরতার আকাঙ্ক্ষা অনন্ত। মৃত্যুর নিশ্চয়তা মানুষকে সেই অমরতা থেকে সরিয়ে আনে। যে-কোনো ব্যক্তির আত্মজীবনীই মৃত্যুকে অস্বীকার করার চেষ্টা আর সেই ব্যক্তির অমরতার আকাঙ্ক্ষার মানবিক উচ্চারণ। বেশিরভাগ আত্মজীবনী বা স্মৃতিকথাই তাই বেশি বয়সের রচনা –…

  • কিংবদন্তি কমলার বিচ্ছেদি আর্তস্বর

    কিংবদন্তি কমলার বিচ্ছেদি আর্তস্বর

    ঢাকার সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল মঞ্চে সম্প্রতি প্রদর্শিত হলো কমলা সুন্দরীর কিসসা। গ্রামীণ জীবনে অত্যন্ত জনপ্রিয় এ-পালাটি নতুন দৃষ্টিভঙ্গিতে উপস্থাপন করেছে চট্টগ্রামের গণায়ন নাট্যদল। পুরুষের স্বেচ্ছাচারিতায় নারীর করুণ পরিণতি – এমন ভাববস্তু প্রকাশ পেয়েছে এ-নাটকে। চট্টগ্রামের নাট্যচর্চা ঢাকার নাট্যচর্চার চেয়ে কোনো অংশে কম নয়, তা আরেকবার উপলব্ধ হলো গণায়নের প্রযোজনা দেখে। বাংলাদেশের নেত্রকোনা অঞ্চলের প্রচলিত…

  • ইতিহাসনিষ্ঠ কানাডীয় লেখক শার্লট গ্রের কথা

    ইতিহাসনিষ্ঠ কানাডীয় লেখক শার্লট গ্রের কথা

    ১৯১৫ সালে সারা কানাডায় গাড়ির সংখ্যা ছিল এক লাখের কাছাকাছি। ট্রাফিক সিগন্যালগুলোতে বাতি ছিল না। কানাডায় কোনো কোনো প্রদেশে তখনো ব্রিটিশ নিয়মে রাস্তার বাঁদিক দিয়ে গাড়ি চালানো হতো। কোনো কোনো প্রদেশে আমেরিকান নিয়মে গাড়ি চলত ডানদিক দিয়ে। এসব বিষয় মূর্তরূপে পাওয়া যায় ২০১৪ সালে টরন্টো থেকে প্রকাশিত গ্রন্থ The Massey Murder-এ। শার্লট গ্রে (জন্ম ১৯৪৮…

  • অ্যামেলিয়া

    অ্যামেলিয়া

    । ১ ।   ১৫ আগস্ট,…          পাতা ঝরে, পাতারা জন্মায় মঙ্গলবার                 আমিও ফের জন্মেছি হাওয়ায়।   আরো এক পাতাঝরা মরশুম এলো। পৃথিবী ঘুরল আরো এক পাক। যদিও আমি হিসাব রাখিনি আর। কতকাল শুয়ে আছি। ঘুমোইনি। অপেক্ষায় আছি। অপেক্ষা নির্মম। অপেক্ষা সুন্দর। আমার ঘরের পাশে বুনো গোলাপের ঝাড়ে থোকায় থোকায় ফুল। তার পাশে এক লতাঝোপ। ছোট্ট…

  • সব্যসাচীর  চিত্র-দিব্যরথ

    সব্যসাচীর চিত্র-দিব্যরথ

    না-ফেরার দেশে চলে যাওয়ার পর অবশেষে সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের একক চিত্রপ্রদর্শনী সম্প্রতি হয়ে গেল ঢাকার কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ে ডেইলি স্টার-বেঙ্গল আর্টস প্রিসিঙ্কট গ্যালারিতে। প্রদর্শনীর শিরোনাম – ‘চিত্রের দিব্যরথ’। বেঁচে থাকতেই চেয়েছিলেন নিজের শিল্পকর্ম নিয়ে একটি প্রদর্শনী করতে। সেটি হয়নি বটে, তবে অগণন ভক্তের চোখের সামনে চলে এলো তাঁর শিল্পসৃজনসমূহ। কাগজে রেখাঙ্কন, স্কেচ,…

  • শাহাবুদ্দিনের অগ্নিতৃষ্ণা

    শাহাবুদ্দিনের অগ্নিতৃষ্ণা

    ‘এ  দেশ কি ভুলে গেছে দুঃস্বপ্নের রাত…’ – রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর ‘বাতাসে লাশের গন্ধ পাই’ কবিতাটি শাহাবুদ্দিনের বধ্যভূমি’ ছবিটির সামনে দাঁড়ালেই মনে পড়ে। এ-প্রদর্শনীর সবকটি ছবির সামনে দাঁড়ালে একেকটি কবিতার কথা মনে পড়বে। এবারের প্রদর্শনীর কাজে সেই চিরচেনা শাহাবুদ্দিনকে নতুন করে খুঁজে পাওয়া যায়। তেলরং মাধ্যমে শাহাবুদ্দিনের দক্ষতা ও শক্তি সত্তরের দশকের শুরুতেই প্রতিভাত হয়।…

  • উদার শিক্ষা ছাড়া গণতন্ত্র হয় না

    উদার শিক্ষা ছাড়া গণতন্ত্র হয় না

    পরিচিতি : ক্রিস্টোফার চার্লস বেনিনজার, যিনি শুধু ক্রিস্টোফার বেনিনজার নামেই পরিচিত। তিনি ১৯৪২ সালে যুক্তরাষ্ট্রের ওহাইওতে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা ছিলেন ইউনিভার্সিটি অব ফ্লোরিডার অধ্যাপক। তিনি ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজিতে (এমআইটি) নগর পরিকল্পনা ও হার্ভার্ডের গ্র্যাজুয়েট স্কুল অব ডিজাইনে স্থাপত্যবিদ্যা পড়েছেন। ক্রিস্টোফার বেনিনজার অনেক খ্যাতনামা ব্যক্তির সঙ্গে কাজ করেছেন। ১৯৭১ সালে বি ভি দোশির আমন্ত্রণে…

  • মৃত্যুই অনিবার্য সত্য

    শাহাজাদা বসুনিয়া   বুড়িয়ে যাওয়া যদি নিশ্চিত সত্য হয়, তাহলে তোমার পাকা কেশ ছিল অনিবার্য সত্য। তোমার রূপ ছিল ফুলেল চন্দন আগর, বিচিত্র বেণী ছিল অপূর্ব শোভিত, আসমুদ্র মুকুলিত কেশসম্ভারে তুমি ছিলে দীর্ঘ কেশী কৃশাঙ্গী আপাদ লম্বিত কেশের শোভায় তোমার বিনোদীয় বেণী ছিল আখ্যানকাব্য। নির্মল শ্যামল অঙ্গচরণে প্রণয় সম্ভারসম তোমার কেশ যেন বাহুতে ঘন ফুলফলা…