March
-
চিরকাল ঘুমায় এবার
জহুরুল ইসলাম ঝলমলে রৌদ্রের অন্ধকারে, পথের কিনারে, জলে ছেঁড়া ফুল পড়ে থাকে অশ্বত্থের তলে। এই পথে পথিকের আনাগোনা ঢের। তবু চুপিসারে ফেলে অন্ধকারে গিয়েছে যে চলে। তরাসে বাতাসে বুক তার হিম হয়ে আসে। অাঁখি দুটি তার চিরকাল ঘুমায় এবার। আকাশের তারা ঢালিতেছে আলোর ফোয়ারা। তবু চোখে ঘুম, বাহিরে কান্নার ধুম।
-
পাহাড়ের খোঁজে
নওশাদ জামিল শহরে পাহাড় নেই। পাহাড়ের খোঁজে চারদিকে ছড়িয়ে পড়েছি আমি। বিসত্মৃত শহর পার হয়ে যেতে যেতে – তারপর অনেক মাইল হেঁটে গিয়ে মনে হয় – এ-শহরে আমার আপন কেউ নেই। খালা নেই, মামাও নেই। গুহাঘরে প্রতিদিন যারা কাজ করে, সুন্দর সুন্দর জামা-শার্ট তৈরি করে তারাও আপন নয়। দলবেঁধে গুহা থেকে তারা সন্ধ্যায়…
-
পাতা-পোড়ানোর কাল
সেলিম মাহমুদ আমি আমার গভীরে আর দেখি না পাতা-পোড়ানোর কাল হলুদ-বিবর্ণ পাতা সব করে কলরব রাত্রি পোহাইল, কাননে কুসুমকলি সবই ফুটিল! এক প্রহরের সেই যে অর্জন; যাকে দেখি না রুটিনে তবে খাতার পাতায় তার সীমাহীন চলাচল টের পাই ভ্রমরের গুঞ্জরণে আর পাই সুইচোরা নামে ছোট এক পাখির বাসায়।
-
সালতামামি
জাহিদ মুস্তাফা যে গেছে সে ভালোয়-মন্দে মেশা সে দিয়েও গেছে নিয়েও গেছে কিছু মহাকালের মহাজনের অযুতকালের আয়ুরেখার পিছু। বছরশেষের হিসাব-নিকাশ, সে এক অন্বেষা সময়রথের লেনাদেনায় নিত্যকালের নেশা। যে গেছে সে যাক, মনের খোরাক মেপে স্মৃতির ভেতর গতির বোরাক চেপে যাক না সময় চতুর খেলায় জিতে বিস্মৃতি-দূর অবহেলার গভীরতর শীতে। টানাপড়েন হিসাব কষে কষে বেহিসেবের…
-
হারিকেন ১২
সুহিতা সুলতানা আজ এমন দিনে তারে বলা যায় নিষ্পেষিত হাওয়ায় উলঙ্গ আনন্দ নিয়ে কালো বন্যতায় চৌদিক অাঁধার করে রাখে সে কী কখনো কারো ছিল? এত হিংস্রতা ভালো নয় জেনো, দাসত্বের চেয়ে মৃত্যু ঢের শ্রেয় দাহ আর নির্জনতায় কথার ভিন্নতা দীর্ঘ সময়ের ভেতরে ক্রমশ অচেনা শহরের উপকণ্ঠে নিয়ে যায়







