March
-

এক নৈরাশ্যবাদীর নেপথ্যে
আরো একটি আত্মহত্যার বিবরণ শুনে অফিস ছাড়ার আগে সংকেত মুখার্জির মনে পড়ছিল ট্রেনে তার পকেটমারি হওয়ার কথা। এভাবেই সে যখন এর আগেও অফিস কলিগ বাপ্পার বড়দির একমাত্র মেয়ের আত্মহত্যার বিবরণ শুনেছিল, সেদিনও হাত-পা অবশ হয়ে এসেছিল তার। ভিড়-ট্রেনে দাঁড়াবার জায়গা পাওয়া গেলেও, সেই শনিবার নগদ তিনশো আটান্ন টাকা, ট্রেনের মাসিক টিকিট, এটিএম কার্ড ও বেশ…
-

…দ্বিতীয় প্রত্যাখ্যান আখ্যান
প্রথম দেখায় পছন্দ করার মতো ছেলে নয় আরেফিন। বরং দ্বিতীয়বার ফিরে না তাকানোর মতো যথেষ্ট কারণ আছে। তবে সে যখন কথা বলে, তার কথার বুদ্ধিদীপ্ত ধারে আর সূক্ষ্ম রসিকতার চালে চমকাতে হয়। বেশিরভাগ সময়। কাজেই পরিচয়ের তৃতীয় দিন অফিসে ঢোকার মুখে তাকে দেখে আরেফিন যখন বেশ সিরিয়াস ভঙ্গিতে বলে উঠল, আজকের শাড়িটায় তোমাকে নানির মতো…
-

ইচ্ছেপূরণ নদী
বড় সেকালের মানুষ ছিল ব্রতীনের পিসি। বড় মান্ধাতার। এমন মান্ধাতার যে, নতুন কিছু নিতে গেলে তাঁর যত আপত্তি। অন্ধকারে গল্প করবে, তবু হ্যারিকেন জ্বালবে না। হ্যারিকেন মানবে, তবু দে লাইট মানবে না। সেই পিসির ন্যাওটা বলে নাকি, পুরনো প্রীতি ভাইপোরও কম না। তো পিসিমা, ছোটবেলায় ঘুম পাড়াতে গিয়ে ব্রতীনকে একটা গল্প বলত, কেশবতী কন্যার গল্প।…
-

বিষলক্ষার ছুরি
কুন্তলা পাল নিজের বুকে ছুরি মেরে আত্মহত্যা করেছে – এই খবর শোনামাত্র; আমার গগনবিদারী চিৎকার দেওয়ার কথা, চিৎকার করে বলার কথা – না, না; এটা হতে পারে না, কুন্তলা কেন আত্মহত্যা করবে, কে ছড়াল এই মিথ্যে খবর – এসবের কিছুই হলো না; হলো কী, খবরটা শোনার পর তাৎক্ষণিকভাবে আমার মনে হলো – কুন্তলা নিশ্চয়ই ছুরির…
-

জুলফিকার মতিনের উপন্যাস : নানা পর্বের ব্যঞ্জনা
কবি জুলফিকার মতিন ষাটের দশকে বাংলাদেশের সাহিত্যে অন্যতম প্রতিনিধি। কবি হিসেবে তাঁর অধিক পরিচিতি হলেও একই সঙ্গে কথাসাহিত্য ও মননশীল প্রবন্ধসাহিত্যে তাঁর অবস্থান তাৎপর্যপূর্ণ। তিনি কবিতার পাশাপাশি কথাসাহিত্যে পদচারণা অব্যাহত রেখেছেন। প্রবন্ধের যুক্তি ও মননশীলতা তাঁর কথাসাহিত্যে বুদ্ধির ও দীপ্তির ছাপ রেখেছে। স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় থেকে আজ পর্যন্ত সব রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক আন্দোলনের একজন সচেতন…
-

কায়েস আহমেদের পরাণকথা
কায়েস আহমেদের আত্মহত্যাকে এখন আর ‘অভাবনীয় ও বেদনার বিষয়’ বলে অন্তত আমাদের কাছে মনে হয় না। ছোটগল্পের দুটি সংকলন, দুটি ছোট উপন্যাস, একটি জীবনীগ্রন্থ, একটি গ্রন্থ-সম্পাদনা আর কিছু প্রবন্ধ-নিবন্ধ – এই তো তাঁর রচনাকর্ম। এসবের মধ্য দিয়ে তিনি সাধারণ পাঠকের কাছে যতটা পরিচিতি পেয়েছিলেন, তার চেয়ে বেশি প্রাপ্তি বোধহয় তাঁর জুটেছিল আত্মহত্যার কারণে। দৈনিক-সাপ্তাহিক-পাক্ষক্ষক পত্রিকাগুলোতে…
-

স্মৃতিটুকু থাক
স্মৃতি যাঁকে ঘিরে বারবার নিয়ে যাচ্ছে শান্তিনগরের ‘বাগানবাড়ি’তে – জানলাম-শুনলাম সেই বাড়িটি বিক্রি হয়ে গেছে। নতুন ব্যবস্থাপনায় বাড়িটির নতুন চেহারা দেখার কোনো উদ্যোগ মনের ভেতরে জাগল না। কথা হচ্ছিল আপনার অন্যতম কৃতী সন্তান ইকবাল বাহার চৌধুরীর সঙ্গে। আনোয়ারা বাহার খালা (কখনো ডেকেছি ‘আপা’ বলে) আপনার শতবর্ষ-জন্মদিনে, ১৩ ফেব্রম্নয়ারি ২০১৮, বাংলাদেশ জাতীয় জাদুঘরে (শাহবাগ) সন্ধ্যা ৬টায়…
-

মাটি-মানুষের তন্নিষ্ঠ ও নৈর্ব্যক্তিক
আমাদের কথাসাহিত্যের সামগ্রিক বিচারে মুষ্টিমেয় যে-কজন সৃজনশীল লেখক সৎ সাহিত্য-ভাবনাকে তন্নিষ্ঠ ও নৈর্ব্যক্তিকভাবে প্রকাশে উন্মুখ রয়েছেন, শওকত আলী তাঁদের একজন। শুধু একজন নন, নেতৃস্থানীয়দের মধ্যে একজন। লেখকের দায়ভার নিয়ে আজো তাঁর সৃষ্টি-চিকীর্ষা অব্যাহত রয়েছে। আমাদের এই দুঃখী দেশের গণমানুষের হাসিকান্না, শোকসমত্মাপ, কান্না ও বিলাপ, সুখ ও আনন্দ দিয়ে তিনি তাঁর সাহিত্য-চেতনায় যে ভূখ- গড়ে তুলেছেন,…
-

প্রদোষে প্রাকৃতজন : ধ্রম্নপদী ভাষ্যে দূরবর্তী জীবন
কথাসাহিত্য আবেগতাড়িত মুহূর্তের শিল্প নয়। ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির বিমূর্ত সংকেতনিচয়ের রেখাঙ্কন, এমনকি জীবন ও জগতের স্পর্শযোগ্য নয় এমন কোনো আদর্শ ও মূল্যনিরপেক্ষ শিল্পও উপন্যাস নয়। তাহলে উপন্যাস কী? বাসত্মবিকই কি এর কোনো আদর্শ গড়ন-সংগঠন আছে, যার মাধ্যমে উপন্যাসকে সংজ্ঞায়িত করা যায়? এমন কোনো রীতিনীতি, স্বভাব-বৈশিষ্ট্য কি উপন্যাসে খুঁজে পাওয়া যায়, যার মাধ্যমে এর ব্যাকরণ…
-

শওকত আলীর দক্ষিণায়নের দিন
সময় বিমূর্ত, প্রবহমান। বিমূর্ত সময়ের বস্ত্তগত চেহারা প্রতিবিম্বিত হয় কেবল ব্যক্তিমানুষের ভেতর দিয়েই। ব্যক্তির ওপর দিয়েই সময় বয়ে যায়। অনুকূল বা প্রতিকূল সবরকম পরিস্থিতিকে মোকাবেলা করে ব্যক্তিমানুষ জীবনযাপন করে। সময়ে, চাপে বা তাপে ব্যক্তিমানুষের ক্ষয়, বিকাশ বা বিনাশ ঘটে। সময়ের প্রবহমানতায় ব্যক্তির বিশ্বাস, মূল্যবোধ, চিমত্মা-চেতনারও রূপান্তর হয়। ব্যক্তির বদলে যাওয়া এই স্বরূপের মধ্যে আমরা সময়ের…
-

শওকত আলীর গল্পে স্বপ্ন ও আকাঙক্ষার জীবনবেদ
সৃষ্টির বিচারে কথাসাহিত্যে শওকত আলীর নান্দনিক অর্জন ও প্রভাব উপেক্ষা করা অসম্ভব। বিষয়নিষ্ঠা ও জীবনমুখী প্রবাহ বিবেচনা করলে অবশ্যই স্বীকার করতে হবে তাঁর শিল্পসিদ্ধির সফল সত্মর। অসাড়, পানসে, প্রচল, বহুল পঠনে নিষ্ফলা গল্পের বিপরীতে সমাজবাসত্মবতার গল্প যাঁরা প্রতিষ্ঠিত করেছেন, তাঁদের অন্যতম শওকত আলী। দেশভাগের পর খ–ত, ভেদবুদ্ধির গুণাতীত গল্পের অক্ষরকলা মোকাবেলা করার প্রয়াসে তাঁর শ্রম…
-

শওকত আলী : পথিকৃৎ লেখকের প্রতিকৃতি
জাকির তালুকদার নিজের সাহিত্যিক লক্ষ্য থেকে কখনো বিচ্যুত হননি শওকত আলী। প্রগতিশীল সাহিত্য ও সমাজচিমত্মা তাঁর ভেতরে প্রজ্বালিত রেখেছে পথচলার আলোকশিখা। তাই কখনো পথভ্রষ্ট হননি তিনি। বিভিন্ন সময় কলাকৈবল্যবাদ আক্রমণ শানিয়েছে বাংলাদেশের সাহিত্য-অঙ্গনে। সেই কুহকে বেপথু হয়েছেন অনেকে; কিন্তু নিজের জায়গা থেকে নড়েননি শওকত আলী। নিজের সাহিত্যদর্শনকে বারবার পরীক্ষা-নিরীক্ষা করেছেন। পর্যালোচনা এবং নির্মম আত্মসমালোচনায় কখনো…
