March

  • আবদুশ শাকুর একজন বহুমাত্রিক শিল্পকলাবিদ সৌন্দর্যপিয়াসী পন্ডিত

    লেখক পণ্ডিত সংগীতবিশারদ আবদুশ শাকুরকে কী নামে কী অভিধায় এককভাবে চিহ্নিতকরণ অতি দুরূহ কর্ম; এ-কথা তাঁর নিকটজন, সুহৃদ-সতীর্থ, সহকর্মী মোহিত-পাঠককুলসহ আমার মতো তাঁর অনুজপ্রতিম সুদৃষ্টিপ্রাপ্ত অনেকেই স্বীকার করবেন। মূলত একজন গল্পকাররূপে তাঁর প্রারম্ভকালীন সাহিত্যচর্চার যৌবনে আমরা তাঁকে প্রত্যক্ষ করলেও কলাবিষযক আবদুশ শাকুরের অনন্যঅসাধারণ পাণ্ডিত্যশৈলী প্রকাশিত হতে থাকে ক্রমশ তাঁর চল্লিশ-উত্তীর্ণ বয়সকালে। কথাবার্তায় অতিপরিশীলত অথচ চটুল-রসিকতায়…

  • প্রচ্ছদ-পরিচিতি

    মুক্তিযোদ্ধা বাংলাদেশের চিত্রকলা-আন্দোলনে কামরুল হাসান অন্যতম প্রধান ব্যক্তিত্ব। জয়নুল, সফিউদ্দীনের সহযাত্রী। ঢাকা আর্ট ইনস্টিটিউট প্রতিষ্ঠার আন্দোলনেরও বিশিষ্ট কর্মী। তাঁর সৃষ্টির অজস্রতা ও বিপুল বৈচিত্র্য এদেশের চিত্রকলাকে সমৃদ্ধ করেছে। বাংলাদেশের মানুষের স্বপ্ন, আশা, হতাশা ও প্রতিবাদ তাঁর সৃষ্টিতে আশ্চর্য কুশলতায় প্রতিফলিত হয়েছে। তাঁর অবলোকনে এদেশের মানুষ বহু বর্ণে ও বহু রূপে প্রতিফলিত হয়েছে। তাঁর সৃষ্টির বিপুল…

  • সূ চি প ত্র

    প্র ব ন্ধ ২১ দেবেশ রায়ের উপন্যাসচিন্তা – চন্দন আনোয়ার ২৬ বাংলাদেশের ছড়ায় গণচেতনা – বিশ্বজিৎ ঘোষ ৩৬ উত্তর-ঔপনিবেশিকতার আলোকে উইলিয়াম শেক্সপিয়রের দ্য টেম্পেস্ট – কামালউদ্দিন নীলু ছো ট গ ল্প ৬৫ একজন নির্গুণ মানুষের গল্প – আহমদ বুলবুল ইসলাম ৭০ জলভাজা উপাখ্যান – শ্যামল ভট্টাচার্য ৭৬ বেড়া – মোহাম্মদ ইরফান ৮৩ অলিম্পিকের পথে –…

  • বহির্বিশ্বের অজানা রবীন্দ্রনাথ

    প্রবীর বিকাশ সরকার রবীন্দ্রনাথ : কম-জানা, অজানা সুব্রত কুমার দাস গদ্যপদ্য ঢাকা, ২০১১ ১৫০ টাকা একজন মানুষের কতখানি ধৈর্য, প্রেম এবং অভিনিবেশ থাকলে পরে এমন একটি গ্রন্থ রচনা করা যায় রবীন্দ্রনাথ : কম-জানা, অজানা পাঠ না করলে অনুধাবনে সমর্থ হতাম না। গ্রন্থটির কলেবর একশ চার পৃষ্ঠা মাত্র; কিন্তু মনে হয় একটি বিশাল পৃথিবীকে ধারণ করে…

  • বাঙালি ও বাংলা ভাষার প্রসঙ্গ অনুষঙ্গ

    অনুপম হাসান সত্তার ভূত-ভবিষ্যৎ অনুপম সেন অবসর ঢাকা, ২০১১ ১০০ টাকা সমাজ-রাষ্ট্র-অর্থনীতি-রাজনীতি নিয়ে বিস্তর লিখেছেন সুলেখক অনুপম সেন। বিশেষত সমাজ-রাষ্ট্র নিয়ে লেখক অনুপম সেনের স্বতন্ত্র তীক্ষ্ণ যুক্তিপূর্ণ পর্যবেক্ষণ বিশ্লেষণ ইতিমধ্যে সুধীমহলে বিশেষ আসনে তাঁকে উন্নীত করেছে। বর্তমান গ্রন্থ আদি-অন্ত বাঙালি : বাঙালি সত্তার ভূত-ভবিষ্যৎ অনুপম সেনের রচিত অন্যান্য গ্রন্থের প্রথাগত বিষয় ও ধারার চেয়ে স্বতন্ত্র।…

  • ঢাকার স্মৃতি-সত্তা ভবিষ্যতের বয়ান

    হামিদ কায়সার ঢাকা পুরাণ মীজানুর রহমান প্রথমা প্রকাশন ঢাকা, ২০১১ ৩০০ টাকা ‘একদিন এখানে একটা নদী ছিল। নাম ছিল তার বুড়িগঙ্গা। সে নদীতে থাকত বড় বড় সব জাহাজ। সদরঘাট টার্মিনালে নোঙর করা থাকত সারি বেঁধে। জাহাজের ভেঁপু, যাত্রী, মাঝি, কুলিদের তোলপাড় তোড়জোড়ে মুখর হয়ে থাকত জায়গাটা সবসময়। আর নদীটা প্রস্তে ছিল এতটাই প্রশস্ত, এপার থেকে…

  • আত্মজীবনীর একাংশ

    আমিনুর রহমান সুলতান উঁকি দিয়ে দিগন্ত হাসান আজিজুল হক ইত্যাদি ঢাকা, ২০১২ ২৪০ টাকা হাসান আজিজুল হকের উঁকি দিয়ে দিগন্ত আত্মজীবনীমূলক গ্রন্থের ফ্ল্যাপে যথার্থই বলা হয়েছে যে, বাংলা ভাষাভাষী পাঠকগোষ্ঠীর কাছে হাসান আজিজুল হককে পরিচিত করানো, অন্তত এ-সময়ে, বালখিল্যের নামান্তর হবে, এ-কথা না বললেও চলে। তাঁর অর্ধশতাব্দীব্যাপী সাহিত্যসৃষ্টির শীর্ষে রয়েছে গল্পাবলি ও তারপরই উপন্যাস। তাঁর…

  • একটি কুকুর ও যুধিষ্ঠির

    উৎপলকুমার দত্ত রাত যখন নিশুতি হয় তখন আকাশের তারারা কেমন মিটিমিটি কাঁপে। ছাতুবাবু লেনের জরাজীর্ণ মেসবাড়িটার হাতায় অযত্নে বেড়ে ওঠা সবেধন নীলমণি পেয়ারা গাছটার সবুজ পাতায় জ্যোৎস্নার আলো চিকচিক করে। আর সন্ধের মুখে জ্বালানো ধূপের কাঠিটা অনেকক্ষণ আগেই নিভে গিয়েও একটা হালকা সুগন্ধ ধরে রাখে দেয়াল আর মশারির চালে। তখনই, এসব সময়েই, যুধিষ্ঠিরের মনটা যে…

  • চার খুঁটির শামিয়ানা

    পারভীন সুলতানা সুনসান দুপুর ভালো নীরবতা ধারণ করে ছিল এতক্ষণ। শুধু হাওয়া লেগে কবরের ওপর লটকানো জরির রঙিন ঝালর আর মালাগুলোয় একটা নরম কচকচে শব্দ তৈরি হচ্ছে। বাতাসের আদরে বুড়ির দুচোখের পাপড়িতে ঘুম জমে উঠেও জুত করতে পারছে না। সবেমাত্র থিতু হওয়া ঘুমে ব্যাঘাত করছে উকুনের কুটকুটানি। বুড়ি চোখ খুলে বিরক্ত হাতে লুকিয়ে থাকা উকুনের…

  • আকাশের মেঘ

    তারক রেজ আয়েশার নামটা কবে যেন মেঘলা হয়ে গিয়েছিল। শাদির পরে পরেই কি! সেই সোহাগের রাতে চিরাগের আলোতে মুখটা দেখে সিরাজ বলেছিল, তোমার মুখে যে বর্ষণের আগের ধারা দেখি বিবি। তোমারে কী তয় মেঘলা বইলাই ডাকি না ক্যান? মরণ, যেন নতুন বিবি পেয়েছ। রীতিমতো ফুঁসে ওঠে আয়েশা। সাত বছর প্রেম করার পর এই তোমার রোমান্টিক…

  • লক্কা পায়রার উৎক্রমণ

    জাহানারা নওশিন সেদিন কেমন করে সকালের সূর্যটা উঠেছিল – মনে নেই। তার কারণ আমার গ্রামের বাড়িতে সূর্য ওঠার আগে যেসব শব্দ শুনতে আমি অভ্যস্ত আজকে তার একটিও ছিল না। তাই ঘুম ভাঙার পরই আমার কেমন যেন একটা বোধ হয় যা শুধু অপরিচিতই নয়, তার সঙ্গে আন্কা একটা অস্বস্তিও বটে। অপরিচিতিরও একটা বাতাস, গন্ধ, অবলোকনে কিছু…

  • হঠাৎ লারনাকা

    মুনতাসীর মামুন   গ্রীষ্মের শুরুতে আমি পৌঁছলাম লারনাকা। তখনো দুপুর হয়নি, দুবাই থেকে প্লেন এসে নামল লারনাকায়। আমার পছন্দ ছিল নিকোশিয়া। সাইপ্রাসের রাজধানীর এ-নামটি শুনলেই মনে হতো – একবার যেতে হয় নিকোশিয়া, সাইপ্রাস তো বটেই। সাইপ্রাসের বঙ্গবন্ধু পরিষদের নেতা হাবিবুর রহমান ওরফে হাবিব যখন আমন্ত্রণ জানাল, একবার ঘুরে যাওয়ার, তখনই রাজি হয়ে গেলাম। সময় পেয়েছিলাম…