April

  • ফেরদৌসী প্রিয়ভাষিণী

    ফেরদৌসী প্রিয়ভাষিণী

    ভালো থেকো গভীর ভালোবাসায়…

  • স্টিফেন হকিং : বিজ্ঞানী ও মানুষ

    স্টিফেন হকিং : বিজ্ঞানী ও মানুষ

    এসব হয়তো নেহাৎই কাকতালীয় যে, গ্যালিলিও যে-বছর (১৬৪২) মারা যান, সে-বছরই জন্ম হয়েছিল গ্যালিলিওর যথার্থ উত্তরসূরি বিজ্ঞানীশ্রেষ্ঠ নিউটনের, আর ১৬৪২ সালের যে-দিনটিতে (৮ জানুয়ারি) গ্যালিলিওর মৃত্যু হয়, সে-দিনটিতেই (৮ জানুয়ারি ১৯৪২) ইংল্যান্ডের অক্সফোর্ডে জন্মগ্রহণ করেছিলেন আমাদের কালের বিশ্বনন্দিত বিজ্ঞানী স্টিফেন হকিং। আর হকিং যেদিন মারা যান (১৪ মার্চ ২০১৮) সে-দিনটিতেই ১৩৯ বছর আগে জার্মানিতে জন্মগ্রহণ…

  • সুধীন দত্তে  ট্রটস্কি-স্টালিন প্রসঙ্গ

    সুধীন দত্তে ট্রটস্কি-স্টালিন প্রসঙ্গ

    রবীন্দ্রোত্তর বাংলা সাহিত্যের অন্যতম প্রধান রূপকার সুধীন্দ্রনাথ দত্ত (১৯০১-৬০) তাঁর প্রজন্মের অন্যদের মতোই রাজনীতি-সচেতন না হয়ে পারেননি। তবে ঘরে রাজনীতিতে অংশী পিতা, বাইরে স্বদেশের স্বাধীনতা-আন্দোলন, আবার একই সঙ্গে সময়ে-অসময়ে রবীন্দ্রনাথের মতো এক জ্বলজ্বলে সূর্যের সরাসরি সংস্রব ও প্রভাব তাঁকে এমন এক বৈশিষ্ট্য দেয়, যা ছিল অন্যদের মধ্যে বিরল। ওই প্রজন্মের সন্তানদের বয়স কুড়ি পেরোনোর আগেই…

  • আবদুল মান্নান সৈয়দের নাট্যসাহিত্য

    আবদুল মান্নান সৈয়দের নাট্যসাহিত্য

    আবদুল মান্নান সৈয়দ বাংলা সাহিত্যে বহুমাত্রিক প্রতিভায় প্রদীপ্ত। কবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, গবেষণা – সবটাই তাঁর মন, মনন আর সৃজনশীলতায় দ্যুতিময়। সৈয়দ শামসুল হকের মতো তিনি কতটা সব্যসাচী লেখক তা নিয়ে আলোচনা, বিতর্ক হতে পারে। কিন্তু তিনি যে আপাদমস্তক একজন সফল সাহিত্যিক, তাতে কোনো দ্বিমত নেই। তাঁর শ্রমসাধনার বৃহৎ অংশ জুড়ে আছে কবিতা ও…

  • আখতারুজ্জামান ইলিয়াস এবং অন্য ঘরে অন্য স্বর

    আখতারুজ্জামান ইলিয়াস এবং অন্য ঘরে অন্য স্বর

    বাংলা কথাসাহিত্যে প্রবহমান সময়-সমাজ-জীবন ও জীবনের নানান অনুষঙ্গ নিয়ে যাঁরা এযাবৎকাল কাজ করেছেন, উদ্ভূত পরিস্থিতি মোকাবিলা করেছেন হাজারো প্রতিবন্ধকতা সত্ত্বেও, তাঁদের মধ্যে অবশ্যই আখতারুজ্জামান ইলিয়াস (১৯৪৩-৯৭) বাংলা ছোটগল্পের এক আশ্চর্যরকম শিল্পী; তাঁকে জীবনশিল্পী বলতে দ্বিধা নেই। ছোটগল্পের শরীরে কাহিনি বা বিষয় কতখানি জড়ানো হবে, সেটা কোনো বড় কথা নয়, তার বাইরে একটা গল্পকে সময়ের দাবির…

  • রবীন্দ্রনাথের তিন নারী : অপর্ণা, সুদর্শনা ও নন্দিনী

    রবীন্দ্রনাথের তিন নারী : অপর্ণা, সুদর্শনা ও নন্দিনী

    ভ্রূণাবস্থা থেকেই নারীজাতির সঙ্গে আমাদের নাড়ির যোগ। কখনো মা, কখনো ভগিনী, কখনো প্রেয়সী, কখনো-বা সহধর্মিণীরূপে তাঁরা ধরা দিয়েছেন। কবির লেখনীর প্রেরণা হয়ে উঠেছেন। আবার সভ্যতার দ্রোহকালে নিজেই স্বহস্তে তুলে নিয়েছেন আয়ুধ। দেবতাকুল যখন মহিষাসুর বিনাশে ব্যর্থ হয়েছেন, তখনই আবির্ভূত হয়েছেন মা দুর্গা। এরপর থেকেই বিভিন্ন সময়ে বিভিন্ন পরিস্থিতিতে জেগে উঠেছেন নারীরা। সময়ে সময়ে সাহিত্যিকরা তাঁদের…

  • ‘নির্ঝরের স্বপ্নভঙ্গ’ ও ‘প্রথম দিনের সূর্য’ : পুনর্বিচার

    ‘নির্ঝরের স্বপ্নভঙ্গ’ ও ‘প্রথম দিনের সূর্য’ : পুনর্বিচার

    ‘নির্ঝরের স্বপ্নভঙ্গ’ রবীন্দ্রনাথের আত্মজাগৃতি ও চৈতন্য বিস্তারের আরম্ভকাল।

  • রবীন্দ্র-কবিতার ভাষান্তর  মার্টিন কেম্পশেন

    রবীন্দ্র-কবিতার ভাষান্তর মার্টিন কেম্পশেন

    রবীন্দ্রনাথের রচনার জার্মান অনুবাদ শুরু হয়েছিল ইংরেজি অনুবাদের প্রায় সঙ্গে সঙ্গেই।

  • প্রচ্ছদ-পরিচিতি

    শিল্পী আবু তাহের বিগত শতাব্দীর ষাটের দশকের মধ্য পর্যায় থেকে এ-দেশের শিল্প-অঙ্গনে বিচরণ করছেন। নিরলস ও ঐকান্তিক চিত্রসাধনার মধ্য দিয়ে তিনি চিত্র সৃজনে এক বৈশিষ্ট্য অর্জন করেছেন। তাঁর রেখা বেশ শক্তিশালী। বিমূর্ত চিত্ররীতিতে তিনি সিদ্ধহস্ত। মধ্য ষাট ও সত্তর দশকে এই ধারার চিত্র রচনার মধ্য দিয়ে অনেকেরই চিত্রভাষা ও ভুবন নির্মিত হয়েছিল। অনেকেই এই ধারার…

  • সূ চি প ত্র

    প্র ব ন্ধ আখতারুজ্জামান ইলিয়াস এবং অন্য ঘরে অন্য স্বর l আশরাফ উদ্দীন আহমদ আবদুল মান্নান সৈয়দের নাট্যসাহিত্য l মোহাম্মদ জয়নুদ্দীন সুধীন দত্তে ট্রটস্কি-স্টালিন প্রসঙ্গ l আখতার হোসেন খান ছো ট গ ল্প চর্বির স্তরবিন্যাস l নাসিমা আনিস কুহক দেশ l অভিজিৎ সেনগুপ্ত ফজিলন বালা l মিলটন রহমান নতুন পালক l মৃত্তিকা মাইতি বইচোর l সাইফুর রহমান ক বি তা  স্বাধীনতা স্বাধীন স্বাধীনতায়…

  • বৃহস্পতির দশা

    বাণী বসু ১. আবির্ভাব নাম কী তোমার? – বসবার ঘরে মোড়াটা দেখে সে পারমিশন নিয়ে সবে বসেছে, জিগগেস করি।  সরুমতো চঁাঁছা গলায় সে জবাব দেয় – দিদি জন্মেছিল সোমবার করে তার নাম হলো সোমরা, মেজ জন্মাল শনিবার তার নাম শানু, বোন জন্মাল বুধবার করে তার নাম বুধিয়া, আর আমি জন্মালুম বেস্পতিবার, তো আমার নাম বেস্পতি…

  • জলের কাছে যাওয়া

    মণীশ রায় একটা কলকল-ছলছল করা টলোমলো নদী, নাম কি তা জানা নেই। বুকজুড়ে অজস্র স্বচ্ছ কাচের টুকরোর মতো ঢেউ তিরতির করে কাঁপছে; অল্প হাওয়ায় নদীর উচ্ছল কিশোরীর বুক দুলছে; সেই মৃদু ছন্দ পাড়ে এসে বালিকার চুড়ি ভাঙা হাসির মতো ঢেউ হয়ে আছড়ে পড়ছে। দূর থেকে একটা নিঃসঙ্গ বটগাছের গুঁড়ি দখল করে রইসউদ্দিন সে-দৃশ্যটার দিকে তাকিয়ে…