April
-
পা দুটিকে বলি
মিনার মনসুর বন্ধুদের নিয়ে কে না গর্ব করে। একজন এইমাত্র বঙ্গোপসাগরকে ধরে এনে চেপেচুপে ঢুকিয়ে দিলো তার ব্যক্তিগত সুইমিংপুলে। দুর্গম দ্বীপে জনম। সমুদ্র তাকে কতভাবেই না হেনস্থা করেছে হতদরিদ্র শৈশবে! এখন তার শখ সমুদ্র পোষা। দ্বিতীয়জনের রক্তে মিশে আছে পুরনো ঢাকার ঐতিহ্য। স্বভাবতই সে ইয়ার দোস্তদের নিয়ে ঘটা করে ঘুড়ি ওড়াতে পছন্দ করে। তাই একদিন…
-
পথভোলা
শ্যামলকান্তি দাশ দিকে দিকে তোমার শতেক পথ, আমবনে জামবনে, কাঁঠালছায়ায়। রসে ভরা অঢেল সুচারু ফল, কাগা খায় বগা খায়, পোলাপান খায়। তোমার প্রতিটি পাতা একরোখা, ঢেউ তোলা ফুঁসে ওঠা, অনুমানে চিনি। ঢুকেছি নিজের মতো নিরিবিলি, কোথাকার পথভোলা – বেরোতে পারিনি!
-
কখন যে মুক্তি
কাজল বন্দ্যোপাধ্যায় কখন যে ছোট, খুব ছোট হয়ে গেছে আমার পৃথিবী টেরও পাইনি। এই তো সেদিন মহাবিশ্ব ছিল আমার ভাবনায়, বিশ্ব রাজনৈতিক ব্যবস্থায় ছিল আমার আকুল আগ্রহ, সাধারণ অণু-পরমাণুর নিয়ম-কানুনে, যাবতীয় ন্যায়-অন্যায়ে। তারপর একদিন হতভম্ব হয়ে দেখতে পেলাম ছোট-ছোট ঘরের ভেতরে কী জমে আছে দীর্ঘকাল, বাগাড়ম্বরকারী মানুষের ভেতরে, কতো পুরনো আর প্রায়-পাকা সব…
-
দুটি কবিতা
শিহাব সরকার এই নিয়ে রাত দুপুরে গ্লাস-ভাঙা কে কাকে মধ্যে রেখে না ঘুরে যায় কী না ঘোরে, ঘোরে সবকিছু, আমি ও তুমি মানুষ পতঙ্গ জন্তু জীব পাখি জলকণা, ঘোরে গ্রহতারা, কবে থেকে কেন ঘোরে আখড়ার উঠানে বসে বৃদ্ধ বাউল দিশাহারা। দেখি সূর্য ঘোরে, পৃথিবী নিশ্চল শনি মঙ্গল বুধ সমুদ্রে অস্ত যায়…
-
বইপত্র
প্রবহমান কালের প্রজ্ঞাময় বিশ্লেষণ মুহিত হাসান কালের সাক্ষী সিরাজুল ইসলাম চৌধুরী বেঙ্গল পাবলিকেশন্স লি.ঢাকা, ২০১৫ ৪২৫ টাকা এ-বছরই প্রকাশিত হয়েছে আমাদের সময়ের একজন অত্যন্ত অগ্রণী প্রাবন্ধিক সিরাজুল ইসলাম চৌধুরীর নবতম প্রবন্ধগ্রন্থ কালের সাক্ষী। বইটিতে অন্তর্ভুক্ত দশটি প্রবন্ধের দিকে তাকালে বোঝা যায়, প্রতিটি রচনাজুড়েই রয়েছে প্রবহমান কালের নানাবিধ সাক্ষী ও সাক্ষ্য সম্পর্কে আলোচনা। লেখক শুরু করেছেন…
-
পটেশ্বরী
শঙ্করলাল ভট্টাচার্য দ্বিতীয় কিস্তি তিন ডাবল ডায়মন্ড, থ্রি অফ স্পেডস, জ্যাক অফ ক্লাবস, কুইন অফ হার্টস, ট্রাম্প… মারি অাঁতোয়ানেত নিজের মনে তাস ছাড়াই ব্রিজ খেলে যাচ্ছেন। থেকে থেকে উঠে গিয়ে চিঠি লিখতে বসছেন। ডিয়ার স্যার… মাই ডিয়ার… ইয়োর অনারেবল স্যার… ম্যাডাম… ডিয়ারেস্ট… চিঠিরও শেষ নেই, রাগে জ্বলছে সেসব চিঠি… কিন্তু অভিযোগ একটাই… ভিক্টর আমার মেয়েটাকে…
-
নদী কারো নয়
সৈয়দ শামসুল হক \ ৩৮ \ হ্যাঁ, গান্ধীকে নিয়ে এতবড় একটা অশ্লীল কথা! লোকটার দিকে খরদৃষ্টিতে অনেকক্ষণ তাকিয়ে থাকে মন্মথ দারোগা। আসলে সে সময় নেয়; বুঝে দেখতে চায় পাকিস্তান হবার পরিস্থিতিতে বর্তমানের বাস্তবতা; এতটাই তার খর সতর্কতা যে, সামান্য গাছের পাতা নড়াটাও পাকিস্তানের প্রসূতি-ভোরে বুঝিবা কোন অর্থ বহন করে, সেটাও নির্ণয় করে নেওয়া…
-
অরুণাভ সরকারের কবিতা
রেজাউদ্দিন স্টালিন যে-আপনজন বেঁচে নেই; তাঁকে নিয়ে লেখা দুরূহ। কারণ তিনি আলোচক কিংবা কবিতার ব্যাখ্যা শুনতে অপারগ। বেঁচে থাকলে আরেক রকম ব্যাখ্যা হতো। এ পর্যন্ত কবিতা ও কবিবিষয়ক মহৎ সব আলোচনার সিংহভাগ সাধিত হয়েছে কবির অবর্তমানতায়। কিন্তু সব আলোচনা যদি হয় কবির মৃত্যুর পরে, তাহলে চলবে কীভাবে? কবি জীবদ্দশাতেই জানতে চান – তাঁর কাব্য-ভাবনা কতটা…
-
কামরুজ্জামান জাহাঙ্গীর ও তাঁর লেখার বিষয়-অনুষঙ্গ
আহমেদ মাওলা জীবন ফুরিয়ে যায়, কথা শেষ হয় না। সরব জীবনকে মৃত্যুই নীরব করে দেয়। কী দুঃসহ সময়ে ডুবে আছি আমরা! এরই মধ্যে না ফেরার দেশে চলে গেলেন কথা পত্রিকার সম্পাদক কথাসাহিত্যিক কামরুজ্জামান জাহাঙ্গীর (১৯৬৩-২০১৫)। মৃত্যু হঠাৎ যেন ছিনিয়ে নিয়ে গেল তাঁকে। শহীদুল জহিরের মতোই যেন ফুলের কলি না ফোটার আগেই ঝরে পড়লেন। এরকম অকালপ্রয়াত…
-
সূ চি প ত্র
প্র ব ন্ধ ২৫ হাসান আজিজুল হকের শিল্পীসত্তার স্বরূপ l চন্দন আনোয়ার ২৯ রবীন্দ্রনাথ ও সম্পাদক-রামানন্দ l শান্তি সিংহ ৩৫ সার্কাস, মঞ্চ ও চলচ্চিত্রের বিস্ময়প্রতিভা শিল্পী রাজবালা l বাঁধন সেনগুপ্ত ৭৮ ‘জলের সরোদ’ : আসাদ মান্নানের কবিতা l সালাহউদ্দীন আইয়ুব ছো ট গ ল্প ৪০ পাগল, কোকিল ও পলাশ ফুল l বিশ্বজিৎ চৌধুরী ৪৪ জড়ুলের…
-
প্রচ্ছদ-পরিচিতি
ঐতিহ্য বাঙালির লোকায়ত শিল্পরূপকে নবীন আলোক সঞ্চার করে বাংলাদেশের চিত্রকলাকে সমৃদ্ধ করেছেন শিল্পী আবদুস শাকুর শাহ্। বাংলাদেশের ঐতিহ্যবাহী শিল্পধারা তাঁর হাতে নতুন ব্যঞ্জনা অর্জন করেছে। বিশেষত ময়মনসিংহ গীতিকার কাহিনিকে অবলম্বন করে তিনি অঙ্কন করেছেন অগণিত চিত্র। এই গীতিকার কাহিনির মধ্যে প্রেম, বিরহ ও জীবন-সংগ্রাম নানাভাবে প্রতিফলিত হয়েছে। মানবিকবোধ ও প্রকাশ শিল্পী আবদুস শাকুরকে অনুপ্রাণিত করেছে…

