April
-
সাদৃশ্যের প্রকাশ ও রূপান্তরের সৃজন খেলা
জাহিদ মুস্তাফা নতুন এক শতাব্দীতে আমরা পরিবর্তনের নানা প্রক্রিয়ার ভেতর দিয়ে চলেছি। চারুশিল্পও এ-প্রক্রিয়া থেকে দূরে নয়। দীর্ঘকাল ধরে দৃশ্যশিল্পের যে-অবয়ব দর্শকদৃষ্টিকে তৃপ্ত করে এসেছে, সেই জায়গাটিতে পরিবর্তন এনেছে কনসেপচুয়াল আর্ট অর্থাৎ ভিডিও আর্ট, স্থাপনাশিল্প, শিল্পীর পারফরম্যান্স প্রভৃতি। প্রচলিত দৃশ্যশিল্পও তো বদলেছে। রূপকধর্মী, প্রতীকী চিত্রের প্রকাশভঙ্গির জায়গায় এখনকার নবীন ও তরুণ শিল্পীর চিত্রপট বিষয়, বক্তব্য…
-
দ্বন্দ্ব সংকট সম্ভাবনা
জাফরিন গুলশান এই শতকে বিশ্ব-শিল্পকলার বিষয় নিরপেক্ষ আঙ্গিকবাদী আন্দোলনগুলো উঠে এসেছে পুঁজিতন্ত্র ও যন্ত্রনির্ভর সভ্যতার বিকাশের ধারায় প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রতিক্রিয়ায়। আরো যুক্ত হয়েছে স্ব-স্ব অঞ্চলের হাজার বছরের ইতিহাস, সংস্কৃতি, ঐতিহ্যের যৌক্তিকতার প্রসঙ্গে এক ব্যাপক নাস্তি থেকে। বিষয়নিরপেক্ষতা ফলে পুনরায় বিষয়ে পক্ষপাতিত্ব করেছে। যন্ত্রসভ্যতার উল্লম্ফন সামাজিক বিন্যাসকে, ঐতিহ্যকে, মূল্যবোধ এবং মানবিক সম্পর্ককে যে তোলপাড়ের…
-
মাটির দীর্ঘশ্বাস
মোবাশ্বির আলম মজুমদার এই আনন্দ-বেদনার মাঝে সুখ আছে। আকাশ, জল, হাওয়ার মাঝে ঘোরলাগা স্বপ্ন থাকে। মোহাম্মদ টোকন মাতৃভূমির জল, হাওয়া, মাটির ঘ্রাণ প্রতিনিয়ত অনুভব করেন। শিল্পের সারাৎসার নির্মাণ করেন নিজ ভূমির রং দিয়ে। বিশাল ক্যানভাসের রঙের দ্যুতি দেখলে মনে হয়, এ যেন কিছুই নয়। আবার থমকে থেকে দেখা যায় রঙের সঙ্গে রঙের সখ্য। অন্ধকারের সঙ্গে…
-
নীল পাহাড়ের গান
বসন্ত রায় চৌধুরী জীবন যেখানে যেমন; অনুভূতির এই দ্বন্দ্বে আমরা শেষ অবধি একটি উপসংহারে পৌঁছি, জীবন যাপনের প্রথাগত ধারণাকে মেনে পথ চলি। বাংলাদেশের আদিবাসীদের জীবন যাপনের ধরন সমতলে বাস করা সমাজব্যবস্থার চেয়ে ভিন্ন। দৈনন্দিন জীবন যাপনে তারা লালন করেন নিজস্ব সংস্কৃতি। এর প্রতিটি অধ্যায়ে রয়েছে নন্দননির্ভর ঐতিহ্য। কনক চাঁপা চাকমা পার্বত্য অঞ্চলের মানুষের সৌন্দর্যের কথা…
-
বিমূর্ত শিল্পে পরিব্রাজনা
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর সৈয়দ ইকবালের কাজে অ্যানালিটিক্যাল কিউবিজমের প্রভাব স্পষ্ট। তিনি এই পদ্ধতিতে ভলিউম বিশদ করেছেন, একই সঙ্গে ভলিউম যুক্ত করেছেন শক্তভাবে ছবির ফ্ল্যাট জমিনের সঙ্গে। এই পদ্ধতি তিনি ধার করেছেন তিন বিখ্যাত ফরাসির কাছ থেকে : পিকাসো, ব্র্যাক এবং নেজের থেকে। পরে তিনি নিজের মতো এই পদ্ধতি ব্যবহার করেছেন। অবজেক্টের কন্টুর আস্তে আস্তে লয়…
-
খুশবন্ত সিংয়ের একটি গল্প ও দুটি সাক্ষাৎকার
অনুবাদ : আন্দালিব রাশদী ভারতীয় সাহিত্যজগৎ ও সাংবাদিকতার গ্র্যান্ড ওল্ডম্যান সর্দার খুশবন্ত সিং ২ ফেব্রুয়ারি ১৯১৫ সালে পাকিস্তানের পাঞ্জাবে জন্মগ্রহণ করেন। তিনি বহু বছর আগে নিজের অবিচুয়ারি ও এপিটাফ লিখে রেখে গেছেন। মৃত্যু নিয়ে ঠাট্টা-মশকরা খুব কমই হয়ে থাকে, খুশবন্ত সিং নিজেকে নিয়ে তাই করেছেন। দীর্ঘায়ু সর্দার শতায়ু হতে হতে সেঞ্চুরি মিস করেছেন। নার্ভাস নাইনটি…
-
দুই বাংলার চিত্র-বন্ধন
মৌমিতা বসাক ‘সখ্যের অলিন্দে’ শীর্ষক এক সম্মেলক প্রদর্শনী অনুষ্ঠিত হলো কলকাতার ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনসের প্রদর্শককক্ষে – ফেব্রুয়ারি ২০১৪। এটি বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বিভিন্ন চিত্রশিল্পীর একত্রিত প্রদর্শনী। সখ্য ও সৌহার্দ্যের লক্ষ্যে এ-প্রদর্শনী আয়োজিত হয় কলকাতায় অবস্থিত বাংলাদেশের উপ-হাইকমিশন এবং ঢাকার বেঙ্গল ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে। শিল্পভাবনার বর্তমান ধারা ভাগীরথী আর পদ্মার দেশে কেমনভাবে প্রবাহিত হয়ে…
-
শহিদ কবির : কামনা ও মায়ার খেলা
মইনুদ্দীন খালেদ বিষয়ের সঙ্গে শিল্পীর আত্মিক সংযোগ না থাকলে শিল্পে সত্য প্রতিষ্ঠা পায় না। শহিদ কবির একথা বিশ্বাস করেন। যে-বিষয় তিনি অাঁকেন তার সঙ্গে তাঁর দীর্ঘকালের জানা-শোনা ও ওঠাবসা চলে। কবিরের ভাবনার গর্ভে বিষয়টা বেড়ে ওঠে। এজন্য তিনি এসব যন্ত্রণায় কাতরান। সবশেষে শিল্প যখন ভূমিষ্ঠ হয় তখন তার মধ্যে আমরা দেখি মাতৃগর্ভের রক্তিম, পিচ্ছিল, ঘন…
-
সূর্যের দিকে হাত বাড়িয়ে
মোবাশ্বির আলম মজুমদার হামিদুজ্জামান খানের কাজে নানা বৈচিত্র্য ও লক্ষণ প্রতিভাত হয়। সৌন্দর্য-সৃষ্টির সহজাত প্রক্রিয়ায় থেকেও তিনি ভাস্কর্যের বিষয়ে আনেন সরলতা, জ্যামিতি, কৌণিক ঊর্ধ্বমুখী ভাবনা। আকৃতিতে বিশিষ্টতা এনে সৃষ্ট ভাস্কর্যে দর্শক মনের সঙ্গে শিল্পীর ভাবনা যুক্ত হয়। এবারের প্রদর্শনীতে ব্রোঞ্জ, মেটাল, অ্যাক্রিলিক, জলরং ছাড়াও একটি নতুন মাধ্যম যোগ করেছেন, সেটি হলো কাঠ। বাংলাদেশের শিল্পান্দোলনে বাস্তবরীতির…
-
বর্ণপরিচয়ের গোপাল
শচীন দাশ এই একটা জায়গা, ওদের ভারি পছন্দের। দুদিকে দুটো দেয়াল আছে। দেয়ালের ওপরে টিনের চালা। চালাটা পুরনো। পুরনো ও ভাঙা। ওই ভাঙা চালারই নিচে একফালি জায়গা। ভ্যাপসা ও অন্ধকার। গাদাগাদি করে ওই অন্ধকারেই তখন দুই ভাই। গোপাল ও ভূপাল। গপু ও ভেপু। তাদের মা বড়ো আদর করে ডাকত। একদিন কী যে হলো! মা পালাল…
-
চেসোয়াভ মিউশের কবিতা
কুমার চক্রবর্তী ‘ডেডিকেশন’ কবিতায় চেসোয়াভ মিউশ বলেছেন, What is poetry which does not save/ Nations or people? এর থেকে আমরা অনুমান করতে পারি, কবির একটি বিশেষ প্রবণতাকে যা প্রথাগত নন্দনতত্ত্বের ধারণার বাইরে অন্য এক নন্দনের বিশেষত্বকে ইশারা দেয়। মিউশের এই কথার সঙ্গে সঙ্গেই থিয়োডর আডোরনোর সেই বিখ্যাত কথাটিও আমাদের মনে পড়বে : To write lyric…
