April
-
আজি হতে দ্বিশতবর্ষ আগে
মধুময় পাল ইতিহাসমালা সংকলন : উইলিয়াম্ কেরী সম্পাদনা : ফাদার দ্যতিয়েন গাঙচিল কলকাতা, ২০১১ ১৭৫ টাকা দুশো বছর আগেকার বাংলা গদ্য। আলোচনা শুরুর আগে সেই গদ্যের দুটো নমুনা পেশ করা যাক : এক. রাজসভায় বানরকে চাবুকাঘাত উত্তরদিকে তাম্রলিপ্তিকা নামে এক নগর। তাহাতে চন্দ্রাবলোক নামে এক রাজা থাকেন। সে-রাজা পাত্র-মিত্র-পন্ডিত-সৎকবি ইত্যাদি লইয়া সর্বদা আমোদ করেন। সে-রাজা…
-
বাংলা ব্যাকরণের নতুন দিগন্ত
মাহবুবুল হক বাংলা একাডেমী প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ (প্রথম ও দ্বিতীয় খন্ড) সম্পাদনা : রফিকুল ইসলাম ও পবিত্র সরকার বাংলা একাডেমী ঢাকা, ২০১১ ৪০০ ও ৫০০ টাকা বাংলা ভাষার বয়স হাজার বছরেরও বেশি। আর এর ব্যাকরণ লেখা শুরু হয়েছে প্রায় পৌনে তিনশো বছর আগে থেকে। কিন্তু এ দীর্ঘ সময়ে এ-ভাষার কোনো নিজস্ব ব্যাকরণ রচিত হয়নি।…
-
পরিচিত বিষয়, নিজস্ব অন্তর্দৃষ্টি
ওমর শামস পিলখানা ও অন্যান্য দীর্ঘশ্বাস মারুফ রায়হান অ্যাডর্ন পাবলিকেশন ঢাকা, ২০১০ ১২০ টাকা বাংলাদেশের ষাটের এবং তার পরবর্তী কবিতা সম্মন্ধে আখতারুজ্জামান ইলিয়াসের একটি কঠোর মন্তব্য আছে, আমার মনে হয় না যার সম্মন্ধে একালের কবি ও কবিযশোপ্রার্থীরা খুব পরিচিত। তিনি মন্তব্যটি করেছিলেন বুলবুল চৌধুরী সম্পর্কিত একটি নিবন্ধে যা তাঁর সংস্কৃতির ভাঙা সেতু প্রবন্ধ সংগ্রহের অন্তর্গত।…
-
লোকসংস্কৃতি ও আধুনিক বাংলা সাহিত্য
আহমেদ বাসার আধুনিক বাংলা কবিতা, কথাসাহিত্য ও ভাষাবিজ্ঞানে লোকসংস্কৃতি ড. রহমান হাবিব জাতীয় সাহিত্য প্রকাশ ঢাকা, ২০০৭ ২০০ টাকা পৃথিবীর যে কোনো দেশেরই সৃষ্টিশীল কর্ম-প্রণোদনায় সেই দেশের লোকসংস্কৃতি এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মূলত লোকসংস্কৃতিই সৃষ্টিশীলতার আদি ও অকৃত্রিম উৎসমূল। আধুনিক বাংলা সাহিত্য বহিরঙ্গে যতই কৃত্রিম অলঙ্কারে সজ্জিত হোক না কেন, তার অন্তমূলে লোকসংস্কৃতির প্রবহমান ধারাকে অস্বীকার…
-
অবরুদ্ধ অশ্রুর দিনগুলো
আবু হেনা মোস্তফা এনাম অবরুদ্ধ অশ্রুর দিন পারিবারিক স্মৃতিভাষ্য ১৯৭১ সম্পাদনা : ঝর্ণা বসু ও মফিদুল হক সাহিত্য প্রকাশ ঢাকা, ২০১২ ২০০ টাকা ১৯৭১-এর মুক্তিযুদ্ধ কোনো আকস্মিক বা বিচ্ছিন্ন ঘটনা নয়; বাঙালি জাতিসত্তার অস্তিত্ব ও সম্ভাবনার প্রশ্নে সমগ্র চৈতন্যের আবেগ, উত্তাল আলোড়ন, সংগুপ্ত সৃষ্টিশীলতার সার্বিক প্রেরণা ও দর্শনের সঙ্গে তা সংশ্লিষ্ট। চৈতন্যের ওই আলোড়ন ও…
-
আবেগ ও সংবেদনার অনুরণন
এস এম সাইফুল ইসলাম মহান রুশশিল্পী ভাসিলি কান্দিনিস্কি একবার লিখেছেন – একটি বিন্দু থেকেই সবকিছুর সূত্রপাত। জীবন ও শিল্প প্রসঙ্গে এর চেয়ে সহজ ও সুন্দর দর্শন আর হয় না। বিন্দু থেকে সিন্ধু যেমন বিবেচ্য, একই সঙ্গে বিন্দুতেই সবকিছুর প্রত্যাবর্তন অনিবার্য। মহাশূন্যে বিলীন হওয়ার মধ্য দিয়েই সবকিছুর সমাপ্তি। জীবনের স্বরূপ, গভীর উপলব্ধি, সময় ও বোধের প্রতিফলনেই…
-
বিষয় বর্ণের বিভূতি
মইনুদ্দীন খালেদ প্রুশিয়া। এই নামে একটি দেশ ছিল। দেশটি নেই এখন। কিন্তু দেশের নামে একটি রং রয়ে গেছে। রংটির নাম প্রুশিয়ান ব্লু। রং যখন স্বাধীনতা ও সার্বভৌমত্ব পেল, তখন নীলই স্বরাট হলো ব্লু রাইডার শিল্প-আন্দোলনে। তবে নীল ঠিকানাবিহীন। তাকে সীমায়িত করা যায় না। আকাশের কাছে – সমুদ্রের কাছে দুচোখ এ বোধ অর্জন করেছে। এ-কথা বলেছিলেন…
-
রঙের প্রপাত
মুনতাসীর মামুন মারুফ আমার যৌবনের বন্ধু। আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র, মারুফ চারুকলার। আমরা যাঁরা লেখালেখি করতাম, যারা ছবি অাঁকত, যাঁরা অভিনয় করত, তাঁদের পরস্পরের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। প্রবাসী পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হলে, চোখের সামনে ভেসে ওঠে ১৯৬৯, ১৯৭১, ১৯৭৫। আমরা একসঙ্গে কাটিয়েছি। একসঙ্গে একটি রাষ্ট্রের জন্য সংগ্রাম করেছি, একটি রাষ্ট্রের জন্ম দেখেছি, রাষ্ট্রটি বিকশিত…
-

স্বর্গের সম্রাজ্ঞী
ঢাকার আর্ট ইনস্টিটিউটের প্রথম প্রজন্মের অন্যতম শিল্পী রশিদ চৌধুরী। জন্ম ১৯৩২ সালে ফরিদপুরে, মৃত্যু ঢাকায় ১৯৮৬ সালে। পঞ্চাশের দশকে ছাত্রাবস্থায় ড্রইং ও জলরঙে সিদ্ধহস্ত ও খ্যাতিমান হয়ে ওঠেন। ১৯৫৬-৫৭ সালে মাদ্রিদে ভাস্কর্য এবং ১৯৬০-৬৪ সালে প্যারিসে ভাস্কর্য, ফ্রেস্কো ও ট্যাপেস্ট্রিতে শিক্ষা গ্রহণ করেন। মাধ্যম হিসেবে ট্যাপেস্ট্রিকে এদেশে তিনিই জনপ্রিয়তা দেন। শিল্পকর্মে তিনি বাঙালির লোক-ঐতিহ্য ও…
-
পাঠকের চিঠি নিঃসঙ্গ ‘মাতাদর’ : পাবলো নেরুদা
মেধাবৈকল্যের মহাষণ্ড যখন এই বাংলার সর্বত্র দাপিয়ে বেড়াচ্ছে তখন জ্ঞান, রুচি, শুভবোধ ও পরিশীলনের লুপ্তপ্রায় ক্ষেত্রটিও নিশ্চিহ্ন হবার নিশ্চিত পরিণতির দিকে ধাবমান – এমত আশঙ্কায় যে-কেউ শঙ্কিত হয়ে উঠতেই পারেন। ভাবতে পারেন, ‘পাথরের মতো একা বসে আছি, চোখে আমার ক্রোধমিশ্রিত বিস্ময়, মুখে গ্লানিবোধের মালিন্য, ঠোঁটে ঘৃণার কুঞ্চন এবং ললাটে শঙ্কার ভাঁজ! কী করবো এখন আমি!’…
-
কালি ও কলম দীর্ঘজীবী হোক
কালি ও কলমের প্রথম সংখ্যাটি পড়ে এক কথায় মনে হলো ‘সমৃদ্ধ’ একটি সাহিত্য পত্রিকা। শিল্প সাহিত্য সংস্কৃতির প্রায় প্রতিটি শাখার প্রতিনিধিত্বমূলক রচনা রয়েছে এতে। একমাত্র অপূর্ণতা ‘চলচ্চিত্র’ বিষয়ক লেখার অনুপস্থিতি। ভবিষ্যতে এই ঘাটতি কালি ও কলম কাটিয়ে উঠবে বলে প্রত্যাশা করছি। ভাষা-আন্দোলনের মাস ফেব্রুয়ারিতে ‘একুশে’ নিয়ে একাধিক রচনা নিঃসন্দেহে তাৎপর্যময় করে তুলেছে বর্তমান সংখ্যাকে। প্রচারবিমুখ…

