June

  • নীরবে নিঃশব্দে ইন্দ্রপতন

    নীরবে নিঃশব্দে ইন্দ্রপতন

    মাত্র কয়েকদিন আগে আনিসুজ্জামান আমাদের ছেড়ে চিরতরে চলে গেছেন। আমি এই লেখায় আনিসুজ্জামান – এই নামটিই শুধু লিখতে চাই। কোনোরকম ভণিতা ছাড়াই। তিনি নিজে ‘আনিসুজ্জামান’ লিখতেন, আগে কিংবা পরে কোনো উপাধি বা বংশপরিচয় উল্লেখ করতেন না। প্রথম জীবনে হয়তো স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ে প্রচলিত চল হিসেবে এসব উল্লেখ করতেই হতো; কিন্তু কর্মজীবনে এসে সব উপাধিই…

  • বিদায়, প্রিয় রাজপুত্র

    বিদায়, প্রিয় রাজপুত্র

    অনুবাদ : আশফাক স্বপন আনিসুজ্জামানের বিদায়ের সঙ্গে সঙ্গে আমাদের যে-প্রজন্ম জাতীয় মুক্তিসংগ্রামে অংশ নিয়েছিল, তার মূল্যবোধকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরেছিল, সেটি আরো একজন সহযোদ্ধা ও আপনজন হারাল। আমাদের স্বাধীনতার চারটি মূল স্তম্ভ – গণতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা আর সমাজতন্ত্র – আনিসের মতো আর কেউ অমন অনড় দৃঢ়তার সঙ্গে গ্রহণ করেছে, এবং নিজেই তার প্রতীক হয়ে উঠেছে, তেমন…

  • আনিসদা

    আনিসদা

    আনিসদার চলে যাওয়ার খবর পেলাম বিকেলবেলায়। আমার তিনতলার ঘরের জানলায় বসে মরা রোদ দেখছিলাম, ঢাকা থেকে ফোন এল, আনিসদা নেই। তিনি খুব অসুস্থ, হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন চিকিৎসকরা, এই খবর আগেই পেয়েছিলাম। স্বীকার করছি, আমি বিচলিত হইনি। কারণ আমি জানতাম, এটা আর একটা প্রবল ঢেউ; কিন্তু আনিসদা যা সহজেই পার হয়ে এসে দেখা হলে…

  • আনিসুজ্জামানের চিন্তাধারার বিষয়-আশয়

    আনিসুজ্জামানের চিন্তাধারার বিষয়-আশয়

    আনিসুজ্জামান (১৯৩৭-২০২০) ছিলেন সংস্কৃতি ও ইতিহাস-সচেতন লেখক-গবেষক-শিক্ষক ও মানবাধিকারমনস্ক চিন্তাবিদ। ব্যক্তিমানুষ হিসেবে তিনি ছিলেন সদালাপী, সজ্জন ও রুচিমান ভদ্রলোক। ইতিহাসে স্মরণীয় হয়ে থাকার জন্যে এরচেয়ে বেশি গুণাবলি আর কী থাকতে পারে! এইসব বিষয় নিয়ে বিশদভাবে লিখতে গেলে একখানি বড়োসড়ো জীবনীগ্রন্থই লেখা প্রয়োজন। কিন্তু সদ্যপ্রয়াত হলেন তিনি, এখনো শোকজনিত আবেগ ও কাতরতামুক্ত মানসিক স্থৈর্য আমাদের অনায়ত্ত।…

  • মহাপ্রস্থান

    সরস্বতীর বরপুত্রেরা বিদায় নেবার আগে ভাবতে বসেন শেষযাত্রায় কারা তাদের দেহ বহন করবে। সহসা দেখি আনিসুজ্জামান এভাবেই উপযুক্ত শ্মশানযাত্রীদের অপেক্ষায় নির্নিমেষ তাকিয়ে আছেন। বিশ্ববিদ্যালয়ের কাশফুলের প্রহর এলেই আমার দিকে সুস্মিত তাকিয়ে চলে গেলেন আমার বন্ধু অ্যাকাডেমিক অনুসন্ধিৎসায়।

  • সূচিপত্র

    মহাপ্রস্থান – অলোকরঞ্জন দাশগুপ্ত আনিসুজ্জামানের চিন্তাধারার বিষয়-আশয় – শামসুজ্জামান খান আনিসদা – সমরেশ মজুমদারবিদায়, প্রিয় রাজপুত্র – রেহমান সোবহান/ অনুবাদ : আশফাক স্বপন নীরবে নিঃশব্দে ইন্দ্রপতন – হাসান আজিজুল হক তাঁর সঙ্গে প্রথম দেখা একুশের উত্তাল সময়ে – আহমদ রফিক আনিসুজ্জামান স্মরণ – অমিয় দেব আমার বন্ধু ও সহকর্মী আনিসুজ্জামান স্মরণে – মো. সাইদুজ্জামান এক…

  • সম্পাদকীয়

    বাংলাদেশের শীর্ষ গবেষক, আমৃত্যু শিক্ষাব্রতী, প্রাবন্ধিক, অসাম্প্রদায়িক চেতনার প্রসারে অগ্রণী ব্যক্তিত্ব ও একটি গণতান্ত্রিক সমাজ নির্মাণ-আন্দোলনের ধীমান ভাবুক ড. আনিসুজ্জামান ১৪ মে ২০২০ সালে আমাদের ছেড়ে চলে গেছেন। তিনি ছিলেন বেঙ্গল ফাউন্ডেশনের অন্যতম ট্রাস্টি, কালি ও কলম পত্রিকার সম্পাদকমণ্ডলীর সভাপতি এবং আমাদের সকল কর্মের সহযাত্রী ও প্রেরণাদাতা। তাঁর প্রযত্ন ও উপদেশকে ধারণ করে কালি ও…

  • একজন সম্পূর্ণ মানুষ

    একজন সম্পূর্ণ মানুষ

    দেখতে দেখতে তাঁর মহাপ্রস্থানের দু-মাস পার হয়ে গেল। পরিবারের কয়েকজন ছাড়া তাঁকে সমাধিস্থ করার সময় তেমন কেউ ছিল না। টিভির পর্দায় দেখা গেছে সে-দৃশ্য; কেন যেন বাস্তব মনে হয়নি! বারবার মনে হয়, একটি সুশ্রী পাঞ্জাবি আর চওড়া পাজামা পরে স্মিত হেসে এখনই সামনে এসে দাঁড়াবেন, বলবেন, তোমাদের জন্য অপেক্ষা করছি। কিন্তু দিন যাবে, মাস যাবে,…

  • সম্পাদকীয়

    বাংলা ছোটগল্প সূচনাকাল থেকেই জীবনের বহুকৌণিক দিকের উন্মোচন করে চলেছে। বিস্তৃত পরিসর ও পটভূমি নিয়ে জীবনের নানা অনুষঙ্গ ছোটগল্পে প্রতিফলিত হয়েছে। ফ্রয়েডীয় ও মার্কসবাদী চেতনা ছোটগল্পের ভুবনকে একদা সমৃদ্ধ করেছিল। অন্যদিকে প্রান্তিক ও ব্রাত্য মানুষের জীবনসংগ্রাম ছোটগল্পকে নানাদিক থেকে জিজ্ঞাসা-উন্মুখ করে তুলেছিল। রবীন্দ্রনাথ তাঁর রচিত ছোটগল্পে মননধর্মিতার সঙ্গে সাধারণ লোকজীবন-উপলব্ধিকে যে প্রসারিত চেতনায় বিস্তৃত করেছিলেন,…

  • একটি রহস্যভেদের গল্প

    একটি রহস্যভেদের গল্প

    শুক্কুরবারের কা-টা ঘটানোর আগে কাশেম আমাদের গ্রামে পাত্তা পাওয়া কেউ ছিল না। অথবা এটা বললে ভালো হয়, কাশেমকে নিয়ে বহুকাল আমাদের মাথা ঘামাতে হয়নি। কিন্তু শুক্কুরবার আসর ওয়াক্তের পর থেকে কাশেমকে পাত্তা দিতে শুরু করতে হয় আমাদের। শুক্কুরবার দুপুরের একটু পরপর কাশেম গলায় ফাঁস নেয়। তার জিহবা বের হয়ে যায় আধহাত এবং সে মাটি হতে…

  • কায়েসের অজ্ঞাত লাশ

    কায়েসের অজ্ঞাত লাশ

    কাফনে মোড়া লাশের পাশে হাঁটু ভাঁজ করে বসে আছেন ওয়ালীউল্লাহ। কেতাদুরস্ত এই মানুষটি কখনো এভাবে মাটিতে বসেন না। নাকি বসেছেন, কবে? মনে করা হয় না। সকল চিন্তা মিলিয়ে যায় কোনো এক কৃষ্ণগহবরে। এমন বারবার হচ্ছে। কোনো বিষয় তার চিন্তায় জায়গা করে নিতে পারছে না। এই যে তিনি তাকিয়ে আছেন, দেখলে মনে হবে তার দৃষ্টি ওই…

  • চামড়া

    চামড়া

    ‘বাবা,আমার বিস্কুট এনো।’ মায়ের এক পাশে শোয়া ছোট্ট মেয়েটি মাথা তুলে বলে। অপর পাশ থেকে বড় ছেলেটা চোখ কচলাতে কচলাতে জিজ্ঞেস করে, বাবা, পরীক্ষার ফি দিতে হবে, টাকা আছে? স্ত্রীও ক্ষীণস্বরে কাছে ডেকে বলে, ওষুধ তো ফুরিয়ে গেছে গো! সবার আবদারে শুধু হ্যাঁ-সূচক মাথা নাড়ে জগা। মুখে কোনো কথা নেই, দুচোখ জুড়ে দুনিয়ার দুশ্চিন্তা এসে…