সমরেশ মজুমদার
-

আনিসদা
আনিসদার চলে যাওয়ার খবর পেলাম বিকেলবেলায়। আমার তিনতলার ঘরের জানলায় বসে মরা রোদ দেখছিলাম, ঢাকা থেকে ফোন এল, আনিসদা নেই। তিনি খুব অসুস্থ, হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন চিকিৎসকরা, এই খবর আগেই পেয়েছিলাম। স্বীকার করছি, আমি বিচলিত হইনি। কারণ আমি জানতাম, এটা আর একটা প্রবল ঢেউ; কিন্তু আনিসদা যা সহজেই পার হয়ে এসে দেখা হলে…
-
নিবেদন
আমি জন্মেছিলাম উত্তর বাংলার একটি চা-বাগানে, যেখানে কারও বাড়িতে রেডিও ছিল না। আমার চার বছর বয়সে বাড়িতে রেডিও এলো। বিশাল একটা বাক্স। তার শরীর থেকে দুটো তার বেরিয়েছে। একটা চলে গেছে ছাদের নিচের ঘুলঘুলি দিয়ে আকাশছোঁয়া লম্বা বাঁশের ডগায়। আর-একটা নেমেছে নিচে রাখা গাড়ির ব্যাটারির বুকে। সেই রেডিওতে প্রথম গান শুনেছিলাম। সায়গলের গান, পঙ্কজ মল্লিকের…
-
নিবেদন
বিয়ের পর ঝগড়া না করে দীর্ঘকাল দাম্পত্যজীবন কাটিয়েছেন এমন দম্পতির সংখ্যা একশতে কতজন? একজন সমীক্ষক, যিনি এ-বিষয়ে কাজ করেছেন, জানালেন, একেবারে কোনোদিনই ঝগড়া হয়নি এমন দম্পতি আছেন বলে জানা যায় না। একটু-আধটু মতান্তর সবারই হয়, দুটো মানুষ অবিকল এক নয়, তবে সেটা খুব তাড়াতাড়ি মিটেও গেছে এমন দম্পতির সংখ্যা দশ হাজারে একটি। দশ হাজার অনেক…
-
নিবেদন
কয়েকবছর আগে কোলকাতা থেকে কয়েকজন লেখক, প্রকাশক ঢাকায় গিয়েছিলাম। তখন প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা। উনি যখন বিরোধী নেত্রী ছিলেন তখন ওঁর সঙ্গে পরিচিত হয়েছিলাম। জেনেছিলাম, বাংলা সাহিত্যের খবরাখবর উনি ভালো রাখেন।সেবার আমাদের ঢাকায় যাওয়ার একটিই উদ্দেশ্য ছিল। কোলকাতায় আমাদের নতুন বই বের হতেই তিনদিনের মধ্যে সেগুলোর পাইরেট এডিশন ঢাকা থেকে বেরিয়ে যাচ্ছে। প্রথম প্রথম সেগুলোতে…
-

নিবেদন
আজ দুপুরে ঢাকার এক বন্ধু জানালেন হুমায়ুন আজাদ আর এই পৃথিবীতে নেই। বিদেশের একটি অ্যাপার্টমেন্টে তাঁকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে। খবরটি শোনার পর অনেকক্ষণ স্তব্ধ হয়ে বসে রইলাম। গত একুশের মেলায় তাঁর ওপর আঘাতের কথা শুনে আমরা কলকাতায় প্রতিবাদ করেছিলাম। বিদেশ থেকে চিকিৎসা করিয়ে এসেও তিনি পুরোপুরি সুস্থ হননি। তাঁর কী অপরাধ ছিল? তিনি যা…
-

নিবেদন
বড় মনের মানুষ যিনি তিনি সবসময় সহজ হতে জানেন। আরোপিত সম্মান-শ্রদ্ধা যে আলোর বলয় তৈরি করে তার ভেতর চুপচাপ স্মিতমুখে বসে থাকতে এঁরা কখনো চান না। আমি যখন বাংলাদেশে গিয়ে ঢাকার ঢাকা ক্লাবে ছিলাম তখন খুব কম লোকই আমার লেখা পড়েছেন। বন্ধুরা চলে যাওয়ার পর খাওয়া শেষ করে ঘুমাতে যেতাম রাত দুটোর পর। ঘুম ভাঙত…
-

নিবেদন
সেদিন একটি ছয় বছরের বালক আমাকে প্রশ্ন করল, ‘আচ্ছা, বনমানুষদের গায়ের রং কীরকম ছিল?’ চটজলদি উত্তর দিতে গিয়ে আমি বাঁদর, হনুমান, শিম্পাঞ্জি এবং গরিলাদের পাশাপাশি ওরাং ওটাংদের চেহারাও মনে করার চেষ্টা করলাম। এদের শরীরের চামড়া দেখা যায় না। পুরোটাই লোমে ঢাকা। কারো লোম কালচে, কারো ব্রাউন। এদের যদি বনমানুষ বলা না যায় তাহলে এরাই বনমানুষের…
-

নিবেদন
বাংলাদেশের প্রচুর মানুষ জীবিকার সন্ধানে এখন পৃথিবীর প্রায় সব দেশে ছড়িয়ে গেছেন। জিয়া এয়ারপোর্টের সামনে টিনের স্যুটকেস অথবা কাপড়ের বোঝা হাতে লাইন করে দাঁড়ানো তরুণদের মুখ মনে আসছে, যাঁরা মধ্য এশিয়ায় যাচ্ছিলেন নির্দিষ্ট চাকরি করতে। এঁদের বেশিরভাগই এসেছেন বিভিন্ন গ্রাম থেকে। নিশ্চয়ই যাওয়ার সুযোগ পেতে দালালদের কমিশন দিতে হয়, কিন্তু ঘরে বসে বেকার হয়ে পড়ে…
-

নিবেদন
সেবার বইমেলার সময়েই রমজানের মাস শুরু হয়ে গেল। আমি থাকতাম ঢাকার মগবাজার আড়ংয়ের দোকানের যে-বাড়িটা তার চারতলায়। অক্ষর প্রকাশনীর ফয়েজ ভাই ওই বাড়ির মালিক, তাঁরই ব্যবস্থাপনায় আমার থাকা। একটু অস্বস্তি ছিল। বন্ধু-বান্ধবরা সারাদিন রোজা রাখবেন আর আমি পেট ভরাবো! স্থির করলাম দিনের বেলায় আমিও খাবো না। এমনকি চা পর্যন্ত নয়। ঘুমিয়ে থাকলে খিদে পায় না…
-

নিবেদন
আমি থাকি কোলকাতার শ্যামবাজার অঞ্চলে। শহরের এই উত্তরদিকটাকে বেশ রক্ষণশীল এলাকা বলা হয়। এখানকার বেশ কিছু বাড়ি আড়াই-তিনশ বছরের পুরনো। ঘটি-কালচার বলতে যা বোঝায় তা একদা এই অঞ্চলে জাঁকিয়ে ছিল। জলপাইগুড়ি থেকে পড়তে এসে যে-কলেজে ভর্তি হয়েছিলাম সেটা ছিল এখানেই। তাই বাইরের লোক হলেও এঁদের সঙ্গে মিশে গিয়েছিলাম। একই কোলকাতার অন্যপ্রান্তের মানুষের জীবনযাপন এবং শব্দপ্রয়োগের…
-
নিবেদন
বাংলাদেশের পাঠকদের সঙ্গে আমার আত্মীয়তা শুরু হয়েছিল প্রায় কুড়ি বছর আগে, যখন কালবেলা বের হয়েছিল বই হিসেবে। তখন ঢাকায় অসৎ প্রকাশকরা সক্রিয় ছিলেন না, তাই আমার বই পাইরেট হতো না। কলকাতা থেকে যেসব বই যেত তা থাকত ঠিকঠাক। পরে যখন পাইরেসি প্রায় মুড়ি-মিছরির মতো ছড়িয়ে পড়ল, আমাদের অনুমতি ছাড়াই বইগুলো ওখানে ছাপা হতে থাকল তখন…
