October
-
পিঠার খোলায় ভেজে ওঠা
হেনরী স্বপন পিঁপড়েও পিঠা খেতে আসবে না, মুষ্টি তুলে ভরা কলসিতে রাখা চালের গুঁড়োয় মায়ের হাতের গন্ধ নেই। ডানায় পালক নেই; উড়ে আসবো কী করে? গালিচায় আলাদিনের জাদু নেই; আকাশের মাপে মাপে শুধু অন্ধকার লেগে আছে খড়ের আগুনে পুড়ে গেছে পুচ্ছ কোনো আওয়াজ নেই; কাহারবা পেখম মেলব এসে আগুনের পাশে বসবো – পিঠার ছাঁচে…
-
প্রকৃত শ্রাবণে
হারিসুল হক এখন সকাল তবু মনে হয় জেগে আছি অশেষ রাত্রির ভিতর। যেন ঘুম নয় যেন তন্দ্রাচ্ছন্ন বোধের ভিতর ডনরন্তর হেঁটে যাচ্ছি ছায়াময় আমি দ্বিতীয় আমার সাথে তবে কি মৃত আমি বেঁচে আছি এই ছলনায় মেলাচ্ছি সম্মোহিত পা প্রীত-জনপদে আমি কি কারুর প্রেত নাকি আমার শরীরেরও কোনো ভিন্নরূপ আছে আলো কিংবা বর্ধিষ্ণু…
-
আড়াল-সৌন্দর্য
মাহমুদ কামাল ছন্দকে সরিয়ে কিংবা বের করে দিলে কবিতা শরীর হয় আড়াল সৌন্দর্য ধ্বনিসাম্য ব্যতিরেকে অর্থহীন শব্দগুচ্ছ প্রায়োগিক প্রকৌশলে যতই নিপুণ হোক অরণ্যসংকুল পথে ঘটে বিড়ম্বনা। অস্থিতির স্থিতিস্থাপকতা টুকরো সুতোকে যদি প্রাকৃতদর্শন থেকে ছন্দের ভেতর বাড়ি স্রোতস্বিনী করে সংবিৎ প্রত্যয়সহ জীবনের গতি ও প্রগতি আড়ালকে উড়ালের সাথে নিয়ে যায় আকাশভ্রমণে ছন্দহীন শব্দগুচ্ছ আর…
-
বেনিয়ামিন নেতানিয়াহু, শুনুন তবে
হাফিজ রশিদ খান গাজা উপত্যকার শিশুরা আমার কেউ না ওদের হাসির লোভে চকোলেট নিয়ে যাওয়া কোনো আত্মীয়ও আমি নই ওদের একশজনে বিশজন শিশু ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতাক্ত-রক্তাক্ত হয়ে ঝরে যাচ্ছে – ছাদে পোষা কবুতরে দানা খাওয়াতে গিয়ে দুদিন আগে আরো তিনজন বোঝা গেল : দখলদারের বিরুদ্ধে দাঁড়ানো তেজস্বী মা ও বাবার খুদে কিন্তু…
-
ছাপচিত্রের আলো-ছায়ায়
জাহিদ মুস্তাফা শিল্পী তাঁর শৈল্পিক মেধা ও দক্ষতার সমন্বয়ে যে-শিল্পকর্ম রচনা করেন, তা সৃজনশীল কাজ হিসেবে স্বীকৃত হয়। শিল্পী এই সৃজনশীলতা প্রধানত আহরণ করেন প্রকৃতির অফুরন্ত সৌন্দর্যের ভান্ডার থেকে। বীরেন সোম এমন একজন শিল্পী, যিনি নিসর্গের সৌন্দর্যে অবগাহন করে তাঁর সৌন্দর্য-চেতনাকে চিত্রপটে অনূদিত করেন। কালি-কলম, জলরং, তেলরং ও অ্যাক্রিলিক মাধ্যমে কাগজে-ক্যানভাসেই তাঁর বিচরণ বেশি। ছাপচিত্র মাধ্যমেও…
-
ভেনিস বিয়েনালে বাংলাদেশ
নীলিমা আফরিন ২০১৩ সালের ৫৫তম ভেনিস বিয়েনালে বাংলাদেশের অংশগ্রহণ একটি বিরাট স্বপ্ন বাস্তবায়নের ইতিহাস। সে-ইতিহাসের সূচনাপর্বটি রচিত হয় ২০১১ সালের অক্টোবরে Culture Association Utopia-র পরিচালক শিল্পী ফ্রান্সিসকো করদোবার রোমের গ্যালারিতে শিল্পী মোখলেসুর রহমানের একক ছাপচিত্র প্রদর্শনী আয়োজনের মধ্য দিয়ে। এই প্রদর্শনী ৮ অক্টোবর ২০১১ থেকে ২১ অক্টোবর ২০১১ পর্যন্ত অনুষ্ঠিত হয়। প্রদর্শনীটি কিউরেট করেন ইতালির…
-
হৃদয় হতে উৎসারিত রং
ইব্রাহিম ফাত্তাহ মানুষ আর প্রকৃতি একে অপরের শত্রু না মিত্র – এ-প্রশ্নটি ঘুরপাক খায় আমাদের অনেকের মনে। এ-ভাবনা শিল্পেও এসে ঠাঁই নিয়েছে। কারণ শিল্পীর ক্যানভাসে-কাগজে কালি ও কলমে, বর্ণের বুনটে মানুষকে দেখি বৃক্ষের সঙ্গে মিশে আছে। কানাডাপ্রবাসী শিল্পী সৈয়দ ইকবাল তথৈবচ নিসর্গের সঙ্গে মানব-মানবীর অবয়বকে একীভূত করে ছবি এঁকেছেন। সেরকম কাজগুলো নিয়ে সম্প্রতি ঢাকার বেঙ্গল…
-
মানবশরীরের গতিনির্মাণ
মোবাশ্বির আলম মজুমদার শরীরগুলো দলবেঁধে কখনো যাত্রা করছে ঊর্ধ্বমুখে, কখনোবা স্রোতের বিপরীতে, আলোর দিকে। রাধাকৃষ্ণানের ব্রোঞ্জ-নির্মিত ২৩টি ভাস্কর্যের বিষয় মানুষের সারি। মানুষ উদ্যত হাতে ছুটে চলেছে। মানুষই এই পৃথিবীর মূল চালক। ছুটে চলা মানুষের গতিকে নির্মাণ করাই রাধাকৃষ্ণানের লক্ষ্য। স্বপ্নের সঙ্গে মানুষ বাস্তবতার মিল খুঁজে পায় না। অতীতের স্মৃতি আর বর্তমানের পথচলাকে একসঙ্গে করে ফেলে…
-
বইপত্র
বাঁধনহারা : সাহসী অনুবাদকর্ম হারুনুজ্জামান Kazi Nazrul Islam Badhon Hara Unfettered Translated by The Reading Circle Nymphea Publication Dhaka, 2012 ক বি কাজী নজরুল ইসলামের বাঁধনহারা পত্রোপন্যাসে উলি�খিত পত্রগুলির মধ্যে তাঁর বন্ধু রবিয়লের মাকে (রকিয়া) উদ্দেশ করে লেখা একমাত্র চিঠিতে কেবল তারিখ ছিল না। আর বাকি সতেরোটি চিঠির তারিখ হচ্ছে – করাচি…
-
একটি থিয়েটার ইনস্টলেশন আট
মাসউদ ইমরান মান্নু প্রস্তাবনা কা থিয়েটারের নিমজ্জনের প্রদর্শনী দেখতে দেখতে আমি দারুণ দ্বন্দ্বের মধ্যে পড়ে যাই। কারণ নিমজ্জন দেখার আগে পর্যন্ত আমার অভিজ্ঞতায় ছিল থিয়েটার সর্বৈবভাবেই ‘নির্দেশকে’র। নাট্য-নির্দেশক হিসেবে নাসির উদ্দীন ইউসুফের মূল্যায়ন করতে গিয়ে সেলিম আল দীন একটি সফল মঞ্চায়নে নির্দেশকের ভূমিকার বিষয়টি পক্ষান্তরে তুলে ধরেন। তা হলো – ‘সমকালীন বাংলা নাট্য-নির্দেশনায় নান্দনিক ক্ষেত্র…
-
সেবার যখন মৌসুমি বায়ু এসেছিল
দেবেশ রায় তিন ১৭ জুন মঙ্গলবার থেকে তো কলকাতার জল বেরোতে শুরু করেছে, সে-ই ১১ আর ১২ তারিখের শেষ ও অষ্টম কালবৈশাখীর জল ও ১৪ থেকে মৌসুমি বায়ুর জল। জল বেরোনোর নানা জটিলতা আছে। সে-সব কথা না হয় থাক। কেষ্টপুর খাল দিয়ে যে-জল বেরোনোর সে-জল কেষ্টপুর খালে ঢুকে আর বেরোতে পারে না। কোনো দিনই পারে…

