2013
-
দাঁড়াও পথিকবর
বীথি চট্টোপাধ্যায় [ফ্রান্সের মার্সাই শহরে অভুক্ত থেকেছেন কবি মধুসূদন ও তাঁর সংসার] এস্টেট থেকে টাকা আসছে না হাতে বাচ্চারা প্রায় কিছুই খায়নি রাতে, না-পেলে খাবে কী? শুধু কটা বাসি রুটি… পড়ে আছে দেখে, শুতে গেছে গুটিগুটি। রাত শেষ হয়ে সূর্য ওঠার পরে কী করে উনুন জ্বলবে কবির ঘরে? তারা ঝিকমিক করে ফ্রান্সের রাতে…
-
অধরা
জরিনা আখতার জীবনের সঙ্গে জড়িয়ে আছ বললে ভুল হবে – আজীবন তুমি আমার স্বপ্নে বসবাস করছ বন্ধুত্বের দাবি নিয়ে, সেই দূর শৈশবে জেগে উঠেছিলাম তোমাকে পাবার সাধনায় – আলপথে হাঁটতে হাঁটতে একাকিত্বের বেদনা যখন বিস্ময়কর আনন্দে রূপায়িত হলো সেই থেকে শুরু – শস্যক্ষেতে অধীর অপেক্ষায় একটি নিঃসঙ্গ বক জলের আরশিতে একটি হিজল গাছের অকৃত্রিম…
-
অগ্রবিজ্ঞান
রবিউল হুসাইন প্রকৃতির শিক্ষায় শিক্ষিত ওরা অক্ষরজ্ঞান ছাড়াই অভিজ্ঞতার বৈদগ্ধে উন্নত ব্যক্তিক উৎকর্ষতায় ওরাই এখন প্রজ্ঞাবান জিজ্ঞাসু পরিপূর্ণ ধর্মতলার অতলে ম্লান নিগূঢ়তা অসম্পূর্ণ ধর্মান্ধের তীব্র নেশায় জলসাপ সব নড়ে জংলিফুলের কৃষ্ণছায়ায় জলপরীরা ওড়ে ধর্মজলে খুব আবেগে সন্তরণ করে হঠাৎ আমি উঠি জেগে অনেক দিনের পরে তখন বিলম্বকাল সময় তমোময় সবকিছু…
-
দুটি কবিতা
অলোকরঞ্জন দাশগুপ্ত অজ্ঞেয় এবার যে-নৌকো এসে কূলে ভিড়ল আমি জানি ফেরার উজানি স্রোতে আমি তার একাকী সওয়ার। লোডশেডিংয়ের মোম জ্বেলে ধরে লক্ষ করি তার মাপ অবিকল আমারই দেহের সম্পূরক। তবে কি কফিন সেটা? অথবা কাঠের জামা বুঝতে পারি না। গলুইয়ে যে বসে আছে সে কি অন্ধ নাকি তার চোখে বাঁধা আমারই কাফন? আমি তার জায়গায়…
-
অবগাহন
মোস্তফা তারিকুল আহসান মায়ের চিঠি পেয়ে খোকা বাড়ি যাচ্ছে। হোস্টেলের কাউকে সে বলবে না মনে করে, ভাবে, শুধু সুপারকে বলবে। বারোটার দিকে ক্লাস থেকে আজ ফিরে এসে সে সুলাইমান পিয়নের হাতে মায়ের চিঠি পায়। পোস্টকার্ডে লেখা মায়ের চিঠি। তার মাইনর পাশ করা মায়ের বেশ মানানসই হাতের লেখা। খোকা মাকে বলতো রবীন্দ্রনাথের মতো হাতের লেখা। সে…
-
এপার-ওপার
সুব্রত মুখোপাধ্যায় আমার আশি বছরের মিলা মায়ের এখনো বেশ টন্কো স্মৃতি। আর সেই স্মৃতি বেয়ে মা প্রায়ই চলে যায় তাঁর সেই আশ্চর্য দেশের বাড়ি আর মামার বাড়ি। সেসবই এখন বিদেশ। মায়ের একখানি পুরনো হারমোনিয়াম আছে। তার বাবা সেটি কন্যের সাত বছর বয়সে কিনে এনে দিয়েছিলেন তখনকার কলকাতার এক সাহেববাড়ি থেকে। এই যন্ত্র ধরেই মা একদা…
-
সেবার যখন মৌসুমি বায়ু এসেছিল
দেবেশ রায় পাঁচ কলকাতার সেই কমবয়েসি মন্ত্রী ধরলেন ফোন। বাগনানের মন্ত্রীর কাছ থেকে খবর শুনে তিনি বললেন, ‘সে কী? আমি তো কিছুই জানি না। কিন্তু সিএমকে তো ফোন করা যাবে না। আমাদের গোলাপদাকে ডাকা যায়। দাঁড়ান, আমি রমাপদদাকে ফোন করছি।’ ‘উনি কি ধরবেন?’ ‘না। আমি পবিত্রদাকে বলছি ওঁকে ডেকে দিতে। নইলে তো উনিই বলবেন –…
-
আর্নেস্ট হেমিংওয়ে
জর্জ প্লিম্পটন ভূমিকা ও অনুবাদ : ফখরুজ্জামান চৌধুরী বিশ শতকের মার্কিন সাহিত্যে অন্যতম প্রভাববিস্তারকারী লেখক আর্নেস্ট হেমিংওয়ে তাঁর বর্ণাঢ্য কিন্তু ঝঞ্ঝাবিক্ষুব্ধ জীবনের পরিসমাপ্তি ঘটান আত্মহননের মাধ্যমে। মুখে বন্দুকের নল ঢুকিয়ে ট্রিগার টিপে রোগক্লিষ্ট জীবনের পরিসমাপ্তি ঘটাতে তিনি কেন তাঁর জন্মস্থান ইলিনয়ের ওক পার্ক কিংবা পরবর্তী জীবনে বসবাসের জন্য নির্বাচিত মায়ামির কি-ওয়েস্ট, প্রিয় দেশ কিউবার পরিবর্তে…
-
নদী কারো নয়
সৈয়দ শামসুল হক \ ২৯ \ নখের আঁচড়ের মতো নদীর চিকন একটানা একটি রব চরাচরের ওপর দাগ কেটে চলে, আঁকের পর আঁক মকবুলের মনে তার মেয়েটির উদ্ভ্রান্ত মুখ রচনা করতে থাকে, নক্ষত্রের আগুন রেখায় যেন বিন্যস্ত হয়ে ওঠে প্রিয়লির মুখ, রাতের সম্মোহিত গভীরে নদী নয় প্রিয়লিরই কান্না শুনে ওঠে মকবুল। কতকাল সে মেয়েটিকে…
-
কমলকুমার : রাজনীতি ও সংস্কৃতি
রফিক কায়সার নন্দনতত্ত্ব-বিষয়ক কমলকুমার মজুমদারের রচনা ‘রীতিরহস্য’। এই সন্দর্ভে তিনি তাঁর সৌন্দর্যতত্ত্ব-বিষয়ক ধারণাকে উত্থাপন করেছেন। তাঁর সৌন্দর্য-বিষয়ক ধারণার রূপরেখা রয়েছে এ-রচনাটিতে। সৌন্দর্যবোধের বা উপলব্ধির মূলে রয়েছে ব্যক্তি মানুষের অনুভূতিশীলতার প্রতিক্রিয়া : আমাদের হাটে যাবার রাস্তায়, রাস্তা যেখানে ক্রমে বেঁকেছে ওখানে করবী গাছ। পিছনেই নীল আকাশে পাখি উড়ে, মেঘ থাকে। করবী ফুটেছে অজস্র। ভারী সুন্দর। দৃষ্টিগতলীলার এ…
-
হুমায়ুন চৌধুরী : নশ্বরস্রোতে কি ভাসমান শিরোনামহীন?
ফারুক আলমগীর হুমায়ুন চৌধুরী সম্প্রচার সাংবাদিকতার আদি-পুরুষ বাংলাদেশের; অন্যতম আদি-পুরুষ উপমহাদেশের সন্দেহাতীতভাবে। ‘সম্প্রচার সাংবাদিক’ রূপে তাঁর কীর্তি ও কথকতা স্বদেশ-স্বকাল ছাড়িয়ে বিশ্বময় এতটা ব্যাপ্তি লাভ করেছিল, যার ফলে তাঁর একদার ‘সাহিত্য পরিচয়’ ক্রমশ অন্তরালবর্তী হয়নি কেবলই, বলা যায় একেবারেই অন্তর্হিত হয়েছে। কারণ হুমায়ুন চৌধুরী নিজেই। ১৯৬৪ সালের ২৫ ডিসেম্বর ঢাকা টেলিভিশন কেন্দ্র একটি পরীক্ষামূলক প্রকল্পরূপে…
-

একালের শেখভ অ্যালিস মুনরোর সাক্ষাৎকার
ছোটগল্পের ঘোর দুর্দিনে অ্যালিস মুনরো ছোটগল্পের জন্য নোবেল পুরস্কার পেয়েছেন
-
রাজা দীন দয়াল ও নিমাই ঘোষ
মৃণাল ঘোষ এক ভারতবর্ষে আলোকচিত্রের ইতিহাস পাশ্চাত্যের প্রায় সমসাময়িক। খুব দীর্ঘ নয় অবশ্য এই ইতিহাস। এদেশে স্থিরচিত্র ধরে রাখার উপযোগী ক্যামেরা এসে পৌঁছায় ১৮৩৯ খ্রিষ্টাব্দে। পাশ্চাত্যে ক্যামেরা আবিষ্কৃত হওয়ার মাত্র এক বছর পরে। চলমান বস্ত্ত বা দৃশ্যের ছবি তোলার উপযোগী ক্যামেরা মুম্বাইতে এসে পৌঁছেছিল ১৮৯৬ সালে। পাশ্চাত্যে সিনেমার জন্য চলমান চিত্রগ্রহণ পদ্ধতি উদ্ভাবনের মাত্র মাস…
-
নান্দীকারের নাটক : নাচনি
শান্তি সিংহ প্রাক্কথন বরাঙ্গনা গৃহবধূ কিংবা বারবধূ সবাই নিজের মোহিনী শক্তিতে পুরুষের চিত্তজয়ী। ‘নূপুর গুঞ্জরি যাও আকুল-অঞ্চলা/ বিদ্যুৎ চঞ্চলা’ উর্বশী থেকে চর্যাপদে-বর্ণিত চৌষট্টি পদ্ম পাপড়িতে নৃত্যরতা ডোমনি, পুরুষচিত্তে জাগান চাঞ্চল্য। খ্রিষ্টপূর্ব দ্বিতীয় শতকে উৎকীর্ণ-শিলালিপিতে আছে সুতনুকা নামে দেবদাসীর কথা। তাঁকে কামনা করেছেন, দেবদত্ত নামে এক রূপদক্ষ ভাস্কর। একদা ‘দেবদাসী’ নামের নৃত্যগীতদক্ষা সুন্দরীরা দেবতার মনোরঞ্জনের সঙ্গে…
-
কুলিমানুর আশ্চর্য ঘুম
আহমেদ বাসার কুলিমানুর ঘুম শুভাশিস সিনহা অ্যাডর্ন পাবলিকেশন ঢাকা, ২০১২ ১৫০ টাকা সূচনালগ্নে বাংলা উপন্যাস উচ্চবিত্ত ও মধ্যবিত্তের জীবনচিত্রণে উৎসাহী হলেও ধীরে ধীরে নিম্নবিত্ত ও ছিন্নমূল মানুষের জীবনযাত্রার দিকেও তার দৃষ্টি প্রসারিত হয়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আমাদের ঘটনাবহুল জমজমাট কাহিনি শোনাতে চেয়েছেন। রবীন্দ্রনাথ ঠাকুর মানুষের অন্তর্জগতে উঁকি দিয়ে দেখাতে চেয়েছেন ঘটনাহীন জীবনেও বলার মতো অন্তহীন ঘটনা…
-
মুক্তিযুদ্ধ ও সোভিয়েত বন্ধুদের কথা
আদনান সৈয়দ মুক্তিযুদ্ধে সোভিয়েত বন্ধুরা হাসান ফেরদৌস প্রথমা প্রকাশন ঢাকা, ২০১৩ ৪০০ টাকা দুর্ভাগ্যজনক হলেও সত্য যে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসের নানান গতিপথ এবং এর বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকগুলো স্বাধীনতার দীর্ঘ বিয়াল্লিশ বছর পরও আমাদের মনের গহিন কোণে প্রশ্নবিদ্ধ হয়ে জট পাকিয়ে এখনো বসে আছে। অনেকটা কিঞ্চিৎ ধোঁয়াটে আর কুয়াশাচ্ছন্ন হয়ে আমরা আমাদের মুক্তিযুদ্ধ চলাকালে শত্রু-মিত্রদের…
-
আলী আনোয়ারের চিন্তার ডানা
ইমতিয়ার শামীম সাহিত্য-সংস্কৃতি নানা ভাবনা আলী আনোয়ার বেঙ্গল পাবলিকেশন্স ঢাকা, ২০১৩ ৬০০ টাকা বিদ্যাসাগরের গভীর কোনো ইচ্ছা বা অবকাশ ছিল না সমাজ প্রক্রিয়াকে সামগ্রিকভাবে বুঝে নেওয়ার, এরকমই মনে করেন আলী আনোয়ার; মনে করেন তিনি, বিদ্যাসাগরের ব্যক্তিত্বও ছিল এর প্রতিবন্ধক। বিদ্যাসাগরের সাহস ছিল, ছিল আত্মবিশ্বাস, বিবেকবুদ্ধি, সহানুভূতি আর চিন্তার ক্ষমতাও; আরো ছিল রাজনৈতিক আত্ম-অপসারণ বা সমষ্টির…
-
সেবার যখন মৌসুমি বায়ু এসেছিল
দেবেশ রায় চার ২৩ জুন শেষরাত থেকে চন্দ্র সাঁতরা আর নিমাই ঢালির মতৈক্যঘটিত আবহাওয়ার যে-পূর্বাভাসের ভয়ে চন্দ্র সাঁতরা খালের জলে ফেলে রাখা পাইপ উদ্ধার করতে চাইল ও একটু দরকষাকষি করেও নিমাই ঢালি জলে নেমে গিয়ে ডুবে গেল – মাঝখানে একবার উঠে সে সাঁতরাকে ক্ষ্যান্ত দিতে বলেছিল কি না ও সাঁতরাই তাকে আরো একবার জলে নামতে…
-
আমার গুরুর আসনতলে
রেজওয়ানা চৌধুরী বন্যা রবীন্দ্রনাথকে আমি দেখিনি। গান, কবিতা, গল্প, নাটক, আমার দেশের সাংস্কৃতিক পরিমন্ডলে প্রতিবাদ-প্রতিরোধে আলোছায়ায় স্বপ্ন প্রদোষে তাঁর উপস্থিতি ছিল। দূর থেকে হৃদয়ে তাঁর উপলব্ধি ক্রমশ নিবিড় হচ্ছিল, কিন্তু দূরত্ব ঘোচেনি। মোহরদির হাত ধরে আমি সেই দূরত্ব ঘোচালাম। দূরের মানুষ যেন এলো আজ কাছে। মোহরদি নিয়ে গেলেন সেই চিরচেনা মানুষটির চেনাগল্পের কাছাকাছি। কবি রবীন্দ্রনাথকে…
-
মামুন ও তার বন্ধুরা
তানভীর মোকাম্মেল সত্তরের দশকের রাজশাহী শহরে মামুনদের পাড়ায় ছিল তিন পিন্টু – ল্যাথারি পিন্টু, মাথামোটা পিন্টু আর মিচকে পিন্টু। তো নিত্যদিনের মতো সেদিনও মামুনরা ওদের পাড়ার সুধীরকাকার চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিল। ল্যাথারি পিন্টুই খবরটা আনল : ‘শুনছিস বেটা, ধলুভাইয়ের ভাগ্নের জন্মদিন। খুব বড় করে করছে।’ ‘কী বুলছিস? আমাদের তো দাওয়াতই দিলো না!’ এক পাড়ায়…
-
শিল্পীর চোখে বান্দরবান
আইয়ুব ভূঁইয়া চারিদিকে গহিন অরণ্য। মাঝে মাঝে ঝিঁঝিঁ পোকার ডাক শোনা যাচ্ছে। বহুদূরে অরণ্যের গভীরে বৌদ্ধমন্দিরের চূড়া দেখা যাচ্ছে। বসন্ত না হলেও কখনো কখনো কোকিলের কণ্ঠও ভেসে আসছে। এরই মধ্যে প্রকৃতি আর নিসর্গকে নিয়ে ছবি আঁকছেন শিল্পীরা। তুলির অাঁচড়ে ক্যানভাসে উঠে আসছে অরণ্যের দিনরাত। শিল্পীরাও যেন হারিয়ে গেলেন বনের আদিমতায়। প্রথমে ক্যানভাসের সামনে দাঁড়িয়ে শিল্পীরা…
-
নকশাকেন্দ্রের আঙিনায়
জাহিদ মুস্তাফা জনমানুষের রুচিবোধ তৈরিতে চারুশিল্পীরা অগ্রসর ভূমিকা পালন করেন। এদেশে মানুষের মনের ভেতর শিল্পের ঠাঁই যেটুকু গড়ে উঠেছে, তাঁর স্বপ্নদ্রষ্টা ছিলেন শিল্পাচার্য জয়নুল আবেদিন ও তাঁর সতীর্থ-শিল্পীরা। কলকাতা আর্ট স্কুলের আদলে ১৯৪৮ সালে ঢাকায় গভর্নমেন্ট ইনস্টিটিউট অব আর্ট প্রতিষ্ঠার পর চারু ও কারুশিল্পের নান্দনিকতা ক্রমান্বয়ে ছড়িয়ে দেওয়ার একটা সুযোগ তৈরি হয় এখানে। এরই ধারাবাহিকতায়…
-
পূর্ব-পশ্চিমের শিল্পিত বন্ধন
মোবাশ্বির আলম মজুমদার বাংলাদেশের শিল্পকলার প্রাতিষ্ঠানিক যাত্রালগ্ন থেকে পরবর্তী ছয় দশকে সৃষ্টি হয়েছে নানামাত্রিক কাজ। আন্তর্জাতিক পরিমন্ডলে আমাদের শিল্পকলার অবস্থান এখন সন্তোষজনক পর্যায়ে উন্নীত হয়েছে। বাস্তবধর্মী শিল্পকর্ম সৃষ্টির পাশাপাশি পাশ্চাত্য ধারায় শিল্পসৃষ্টির প্রবণতা শুরু হয় পঞ্চাশের দশকের শিল্পীদের কাজে। এথেনা গ্যালারি অব ফাইন আর্টসের আয়োজনে ২৮ জন শিল্পীর কাজে মেলবন্ধনের সুর খুঁজে পাওয়া যায়। বাংলাদেশের…
-
অভেদ আত্মার আবাহন
দ্রাবিড় সৈকত উপনিষদের নির্গুণ ব্রহ্ম থেকে প্লেটোর আইডিয়া হয়ে দেকার্তের কজিটো আর হেগেলের অ্যাবসলুট পর্যন্ত রাস্তায় অধিবিদ্যার সঙ্গে শিল্পের সখ্য সর্বজনবিদিত। শিল্পের জন্মটাই ম্যাটাফিজিক্সের কোলে কিনা, এ-বিষয়ে পন্ডিত মহলে যৎকিঞ্চিৎ মতবিরোধ থাকলেও প্রাথমিক জাদুবিদ্যা বা প্রাইমারি ম্যাজিকের বিষয়ে সবার মতামত প্রায় একই রকম। কিন্তু মধ্যযুগের পরে আধুনিকতার সূচনালগ্নেই যেমন দেব-দেবীর আশ্রয় ছেড়ে শিল্পকলা নেমে এসেছে…
