2013
-
মার্জনা
মূল : নাডিন গর্ডিমার অনুবাদ : রওশন জামিল আমরা যখন শুনলাম মুক্তি পেয়েছে সে, খবরটা প্রত্যেককে জানানোর জন্য খামারের আরেক প্রান্তে ছুটে গিয়েছিলাম আমি, বেড়া টপকে পাশের খামারে আমাদের জনগোষ্ঠীর কাছে গিয়েছিলাম। অনেক পরে টের পেয়েছিলাম, কাঁটাতারের বেড়ায় পরনের কাপড় ছিঁড়ে ফেলেছি আমি, এবং কাঁধের এক জায়গায় ছড়ে গিয়ে রক্ত পড়ছে। আট বছর আগে এখান…
-
মৃত্যুর আগে
শ্যামল চন্দ্র নাথ বোবা সন্ধ্যায় আমি ফিরে যেতে চাই, মরে যাব তাই – নিজের বাড়ি ফিরে যাব ভাবতেই কেমন লাগে! কত যুবক-যুবতীর ভিড়ে ব্যর্থ দিনের শেষ প্রহরে দেখেছি প্রেমের বিক্ষিপ্ত উপহার! আর কি চাই? অন্ধকার গলির ভিতর হেঁটে যাওয়া স্মৃতির ব্যঙ্গ সান্ত্বনা নাকি তীব্র যন্ত্রণা; ওই বেদনার চোখে বিজয়ের হার দেয়নি কেউ তুলে; তবু আমার…
-
অনেকদিন পাইনি
সিজন নাহিয়ান অনেকদিন পাইনি সেই ঘ্রাণ – অমরত্ব কিংবা অম্লান হয়ে যাওয়া একাকিত্বে; শুভেচ্ছা দূতের সঞ্চারিত হৃদস্পন্দনে; অন্তর্দ্বন্দ্বে বুকের সবটুকু ভালোবাসাতে… অনেকদিন পাইনি সেই ঘ্রাণ – মিলনের এক একটি দিনের মৃত্যুর পর; ব্যর্থ প্রচেষ্টার অনুভবের টানে; হাতড়ে বেড়ানো প্রশ্নে – ‘কোথায় আমি। কোথায় আমার হারিয়ে যাওয়া বিকেল?
-
কবিতা ২০১৩
আসাদ চৌধুরী এক তুমি তো চুম্বক নও আমিও যে মরচে-পড়া লোহা। দুই আমার দিগন্ত শেষ অব্দি ঘরের দেওয়াল? তিন বিকলাঙ্গ দীর্ঘশ্বাসগুলো জন্ম নিতে থাকে, মারা যায়। তবু মাতাল বাতাস মিছিমিছি কড়া নাড়ে কেন?
-
চলচ্চিত্র সংসদ আন্দোলনের পঞ্চাশ বছর : অর্জন ও অতৃপ্তি
সাজেদুল আউয়াল চলচ্চিত্রকে একটি শিল্পকর্ম হিসেবে মান্য করে একে সম্যকভাবে বোঝা এবং বোঝানোর জন্যই মূলত চলচ্চিত্রচর্চার শুরু। এ-চর্চা করার প্রক্রিয়া থেকেই চলচ্চিত্র সংসদ আন্দোলনের জন্ম ও বিস্তার ঘটে, বিশ্বব্যাপী। ইতিহাস সাক্ষ্য দেয় যে, চলচ্চিত্র আস্বাদনের প্রয়োজন থেকেই ১৯২০ সালে ল্যুই দ্যেলুকের উদ্যোগে প্যারিসে প্রথম চলচ্চিত্র বোদ্ধাদের এক ‘সঙ্ঘ’ স্থাপিত হয়। কিন্তু সেখানে নিয়মিতভাবে চলচ্চিত্র-প্রদর্শনীর কোনো…
-
সুবর্ণজয়ন্তীতে অর্জন ও প্রত্যাশা
ইমরান ফিরদাউস ‘শুধু এদেশে নয়, পৃথিবীর প্রায় সব দেশে চলচ্চিত্র সংসদগুলো নানা প্রতিকূলতার মধ্যে বেড়ে উঠেছে। নিষ্ক্রিয় উপভোগমাত্র নয়, চলচ্চিত্রে আছে দর্শকদের সক্রিয় অংশগ্রহণ ও উৎসাহ; এ-ঘটনা তে তাই প্রমাণিত। এসব সংসদ সংখ্যাল্পের আন্দোলন; তাই আন্তরিক বলে এ-আন্দোলনগুলোর মূল্য কম নয়। চোখে দেখে রসাস্বাদন করতে হয়, এমন শিল্পগুলোর ভবিষ্যৎ যখন অনিশ্চিত, তখন সীমিত হলেও চ…
-
সুরের অবগাহনে চাররাত্রি
গোলাম মুস্তাফা দ্বিতীয় বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসব অনুষ্ঠিত হলো ২৮ নভেম্বর থেকে ১ ডিসেম্বর। এই অনুষ্ঠান নিয়ে বেশ শঙ্কা ছিল। গত বছর প্রথম উৎসব অনুষ্ঠানের সময়ই উদ্যোক্তারা প্রতিশ্রুতি দি য়েছিলেন, প্রতিবছর একই সময় অনুষ্ঠিত হবে এই উৎসব। আয়োজনের ঘাটতি ছিল না, তবু হরতাল-অবরোধের কারণে এই উৎসব আদৌ করা যাবে কিনা এ নিয়ে শেষ পর্যন্ত অনিশ্চয়তা ছিল।…
-
আমাদের দৃশ্য-সংস্কৃতি ও চলচ্চিত্রসংসদ-আন্দোলন
মাহমুদুল হোসেন না-দাবি : এই লেখা চলচ্চিত্রসংসদ-আন্দোলনের সাংগঠনিক বিষয়ে সরাসরি কোনো প্রস্তাবনা নয়। যুক্ত সকলে মানবেন যে, চলচ্চিত্রসংসদ নিয়ে প্রায় সব চিন্তাই আবর্তিত হয় এর সাংগঠনিক বিস্তৃতি এবং সুস্বাস্থ্য অর্জনের সম্ভাবনা, সীমাবদ্ধতা, কৌশল ইত্যাদি প্রসঙ্গে। এ বছর, চলচ্চিত্রসংসদ-আন্দোলনের পঞ্চাশ বছর পূর্তিতে, সেরকম লেখা লিখেছি; আরো অন্যরাও নিশ্চয়ই লিখেছেন; এখানে সেসব কথা আর পুনরুল্লেখ করতে চাইনি।…
-
এসেছিলে, তবু আস নাই জানায়ে গেলে
মুনীরুজ্জামান ঝড় যে তোমার জয়ধ্বজা দেবব্রত বিশ্বাসের জীবন ও গান শ্যামল চক্রবর্তী অক্ষর পাবলিকেশন্ আগরতলা, ত্রিপুরা আমার আত্মজীবনী তো এক পৃষ্ঠায় শেষ হয়ে যাবে। … ‘সংগীতজীবন’ নাম দেওয়া যেতে পারে এমন কোনো আলাদা বা বিশেষ ধরনের জীবনধারার অভিজ্ঞতা আমার সারা জীবনেও হয়নি। সেই বাল্যকালে কবে থেকে গান গাইতে শুরু করলাম তা আমার মনেও নেই…
-
বিশ্বদর্শন ও আনন্দভ্রমণ
হামিদ কায়সার রনবীর বিশ্ব দর্শন ও রম্যকথন রফিকুন নবী বেঙ্গল পাবলিকেশন্স ঢাকা, ২০১২ ৪০০ টাকা রনবীর বিশ্ব দর্শন ও রম্যকথন বইটির লেখক রফিকুন নবী প্রথমেই ভূমিকায় বলে নিয়েছেন, ‘না কোনো জ্ঞানগর্ভ লেখনী হয়েছে, না কোনো সৃজনশীল কিছু। ভ্রমণ নিয়ে লেখা বটে কিন্তু পুরোপুরি ভ্রমণকাহিনিও নয়। যেটুকু হয়েছে তাকে খুব জোর ভ্রমণ-সংক্রান্ত স্মৃতিচারণমূলক লেখা বলা যেতে…
-
প্রচ্ছদ-পরিচিতি
বিজয় রফিকুন নবী বাংলাদেশের সমকালীন চিত্রের ভুবনে শীর্ষশিল্পীদের অন্যতম। তিনি রোমান্টিকতাকে পরিহার করে ছবি অাঁকেন। বাস্তবধর্মিতা তাঁর সৃষ্টির প্রধান গুণ। জীবনের নানা অনুষঙ্গকে তিনি সন্ধান করেছেন নদী, নিসর্গ ও সাধারণ মানুষের জীবনসংগ্রামকে উপলব্ধি করে। জলরং, কাঠখোদাই ও তেলরঙের কাজে তিনি যথেষ্ট পারদর্শিতা ও সিদ্ধি অর্জন করেছেন। ষাটের দশকে বাংলাদেশের স্বরূপ-অন্বেষার আন্দোলনের সময় থেকে তাঁর সামাজিক…
-
সূ চি প ত্র
৯ কমলকুমার মজুমদার বাঙালি সংস্কৃতির এক উজ্জ্বল পুরুষ। তিনি একাধারে কথাশিল্পী, সমালোচক, সামাজিক ইতিহাসকার। তাঁর জন্মশতবর্ষ-উপলক্ষে তাঁর সাহিত্যকর্ম সম্পর্কে আলোচনা করেছেন রফিক কায়সার, আবু হেনা মোস্তফা এনাম ও মোসাদ্দেক আহমেদ। সেইসঙ্গে পত্রস্থ হয়েছে ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে লেখা কমলকুমারের একটি তাৎপর্যপূর্ণ চিঠি। ৩০ বাংলাদেশ ভূখন্ডে চলচ্চিত্র-আন্দোলনের পঞ্চাশ বৎসর পূর্ণ হলো। এই উপলক্ষে পাঁচ দশকে…
-
কলের গানে বাঙালির সাংস্কৃতিক ইতিহাস
তপন বাগচী বাঙালির কলের গান আবুল আহসান চৌধুরী বেঙ্গল পাবলিকেশন্স ঢাকা, ২০১২ ৪৭৫ টাকা বাঙালির কলের গান বাঙালির সংগীতচর্চার ইতিহাস নিয়ে একটি অমূল্য গ্রন্থ। গ্রন্থটি যে-সকল কারণে গুরুত্বপূর্ণ তা হলো, ১. হারিয়ে যাওয়া প্রযুক্তির সন্ধান, ২. সংগীতের ঐতিহ্যের অন্বেষা, ৩. কলের গানের শিল্পীদের পরিচয়, ৪. দুষ্প্রাপ্য তথ্য-দলিল উদ্ঘাটন। আমরা জানি যে, দুষ্প্রাপ্য দলিল-দস্তাবেজ ঘেঁটে আমাদের…
-
কবির বিপন্নতা : অশ্রুময়ীর শব
সনৎকুমার সাহা অশ্রুময়ীর শব মোহাম্মদ রফিক প্রথমা প্রকাশন ঢাকা, ২০১১ ১০০ টাকা একটা সময় ছিল, যখন মনে করা হতো, কবিতা লিখতে পারা এক বিরল প্রতিভা। সবাই পারে না; কিন্তু আকর্ষণ করতে পারে সবাইকে। বাল্মীকির কবি হবার কাহিনি অনেকের জানা। ক্রৌঞ্চ-বধের শোক থেকে যে-বাক্যস্রোত তাঁর মুখ থেকে বেরিয়ে আসে, তা তাঁর মনে হয় শ্লোক। ছন্দোবদ্ধ ও…
-
সৃষ্টির আনন্দে
চঞ্চল শাহরিয়ার সৃষ্টির আনন্দে মেতে থাকি পুরোবৃষ্টির বিকেল গরম কফির কাপে ধোঁয়া ওড়ে কবিতার মতো। জীবনের দুর্বল মুহূর্তগুলোর ছুটি দিয়ে দিই অনুগতচিত্তে রংধনু আনে দুরন্ত প্রহর। ভাঙনের পর নতুন জীবন আর দেখি নাই কতোকাল হলো সফলতা থেকে ছিটকে পড়েছি। সাধারণে মিশে আরো সাধারণ হয়ে গেছি কবে চাঁদের আলোর মতো স্নিগ্ধ দিন ভুলে গেছে তিথি।…
-
সব সন্ধ্যাই রাতের তলপেট নয়
দ্রাবিড় সৈকত এই বাতিকের কোনো উত্তর নেই রূপচাঁদা সময়ের পেট থেকে পিছলানো জমাট হীরক যাকে তুমি জেলি ভেবে দাঁত এবং চিবুক বসাও বিষুবরেখার প্ররোচনায় জানোই তো, পরিপাকে বেঁচে থাকে মাছের নিয়ম এই পরিপাক ধরে তোমার চলার পথে যারা হয়েছে উড়াল সড়ক তাদের ডানায় বসে আছে ঠিকাদার ঠিকুজি ঘুরিয়ে দেখার অবসরে তিনি অংক করেন তোমাদের…
-
দুটি কবিতা
জাহিদ হায়দার ঘুমের কোনো ভবিষ্যৎ নেই কিছু নেই, ঘুমের উজ্জ্বল বর্তমানে জেগে আছ তুমি; জাগরণে তোমার ভেতর কবেকার এক স্বপ্নভোর পাখির ডানায় উড়ছে। ঘুমাবার জন্যে ফিরছো বাসায়। একটি চেনা মাধবীলতা শীতের বাতাসে অন্য কার্নিশে দুলছে, তুমি তার সঙ্গ খুঁজে রৌদ্রতে চঞ্চল, বৃষ্টিতে ছিলে অধিক নীল; মনে করা যাক, আকাশের সাবলীল থেকে ফিরে পাখিটার ঘুম পাচ্ছে।…
-
ঈর্ষা
চাণক্য বাড়ৈ আমার প্রেমিকা, তবু রোজ সে ঘুমোতে যায় রবীন্দ্রনাথকে নিয়ে, আমি ভাবি পরের জনমে তবে জমিদারই হবো। বনবাসে ধ্যানে যাই, তাতেও জন্মে না বিশ্বাস ধুলো পরিমাণ ‘জন্মান্তরবাদে’। সামান্য বালির কণা, তার কাছে হিমালয় খুব ক্ষুদ্র মনে হয়। উদয়াস্ত সমর্পিত রবীন্দ্রনাথে। তানপুরা কোলে নিলে পৃথিবীতে পাই না তাকে আর। ভাবি, পরের জনমে তবে অর্ফিয়াসই হবো। তবু…
-
শ্রাবণের পদাবলি
কামরুল ইসলাম কখনো মনও ডুবে যায় শ্রাবণের সামন্ত জলে তখন তালগাছের মাথা বেয়ে নেমে আসে সন্ধ্যা নির্জন অাঁধারে ডুবে যায় পাঠশালা আর কাঁঠালপাতারা রাতভর পড়তে থাকে জলের নামতা এ-সময়ে কোনো সোনাব্যাঙের জলকেলির দিকে মুখস্থ ফুলেরা ফুটতেই পারে – দুই জানালায় ঝুলে থাকা দুঃখগুলো লতিয়ে ওঠে মেঘের জাংলায় ভোরের অদূরে শববাহী মানুষেরা যেন সব কুয়াশা-পথিক…
-
প্রেমিক ও পতঙ্গ
আহমেদ বাসার পোড়ার আগে পতঙ্গ শুধু আগুনের রূপই দেখে ফণা-তোলা লেলিহান অগ্নির নৃত্য-মুগ্ধ পতঙ্গ বহুদূর থেকে ছুটে আসে প্রাণপণ আত্মাহুতির আনন্দ যতক্ষণ না ভস্ম…
-
বুদ্ধ বললেন, তবু…
সৌম্য সরকার একদিন ছিল যেদিন বুদ্ধের শরীরে দেশলাই ঠুকে দিলে জ্বলে উঠতো আগুন : কষ্টগুলো হামলে পড়লে কুঁকড়ে যেতেন তিনি, বেদনায় নীল, কামে-ঘামে বেগুনি হয়ে উঠতো শরীর – তারপর আবার একদিন অন্য এক আগুনে পুড়ে যখন শুদ্ধ হলেন তিনি, দীর্ঘ উপবাসের পর সুজাতার হাতে দগ্ধ একবাটি পায়েস খেয়ে প্রথম বললেন, ‘জগতের সব প্রাণী সুখী হোক’…
-
কমলকুমারের চিঠি
স্নেহের সন্দীপন, তোমার চিঠি অনেকদিন পাইয়াছি, কিন্তু শারীরিক অসুস্থতাবশত উত্তর দেওয়া ঘটিয়া উঠে নাই। আর ইদানীং কলিকাতার তথা পূর্ববঙ্গের অবস্থা আমাকে একাধারে বিচলিত ও বিমর্ষ করিয়াছে; নিশ্চয় তোমাকেও স্তম্ভিত করিয়া থাকিবে। যদিও তুমি বা আমি কেহই বাঙাল নহি; এখন শহরের বাঙালত্ব জাগ্রত হইয়াছে, সকলেই বিশেষত পূর্ববঙ্গজরা এ হেন হতভাগ্য সময় লইয়া কিছু রোজগার করিতেছে :…
-
অন্ধ হতে পারিনি
সোহরাব পাশা আমাকে বিশ্বাস করো কেবল তোমার জন্যে অন্ধ হতে পারিনি আজো বহুকাল আগেই পৃথিবী মুখ ফিরিয়ে নিয়েছে আমার সকল নিঃস্ব জেনে ভালোবাসা যেখানে ব্যাকুল ডাকে একা অধিক উজ্জ্বল দিগন্তের শেষ প্রান্তে ঝরে প্রার্থনার শুদ্ধজল আমি কোনো গ্রহবৃক্ষ নই ধু-ধু নির্জন ভাঙা সাঁকোর এপারে দাঁড়িয়ে আছি মাঝখানে ডেকে ওঠে দীর্ঘ ভয় অথই জলঘূর্ণি পেছনে…
