2019

  • অ্যামেলিয়া

    অ্যামেলিয়া

    ঠিক আড়াইটেয় ইয়াপ সদস্য জাপানি মেয়ে তাকিকো ওকামারি এলো রন্ধনেচ্ছু রাইটারদের পাকশালায় নিয়ে যেতে। এক কাঁধে চাল, ডাল, তেল, নুন, মশলাপাতি, সবজি, অন্য কাঁধে বাসন, ছুরি, রান্নাকরা খাবার আনার পাত্র আর হাতে ডিমের খাঁচা নিয়ে লবিতে নেমে অমলিনী শুনল পাকশালায় যাওয়ার জন্য কোনো গাড়ি নেওয়া হয়নি। হেঁটে যেতে হবে। ‘অতটা পথ এত সব নিয়ে যাব…

  • ঝর্ণাকুচি

    ঝর্ণাকুচি

    লম্বা চেহারায় ছাই রঙের জিন্সের ফুল প্যান্ট। পায়ে স্নিকার। পকেটওয়ালা নীল টি-শার্টের বোতাম এঁটেই ঘরের চৌকাঠ ডিঙোয় ষাট-বাষট্টির কলেস্নাল, ‘বিদিশা এবার দরজাটা বন্ধ করো।’ আবাসনের এদিকটায় পিচঢালাই পথের দুপ্রান্ত ধরে পরপর বকুলগাছ বেশ লম্বা হয়ে দোতলা ছুঁইছুঁই! ফলে রাস্তায় পোস্টের আলো ডালে-পাতায় আটকে ওপরে সিঁড়ি-বারান্দাটা ঝাপসা-আঁধার। সেই আঁধারে মাথাভর্তি কোঁকড়ানো সাদা চুলে নিজেও খানিক আলো…

  • রাজনীতি

    রাজনীতি

    দিনটা যদি শুরু হয় ঝগড়া দিয়ে, তবে তা শেষ হতে হবে সেক্স দিয়ে – দাম্পত্যের এটাই নিয়ম। রুমানার সঙ্গে সংসার শুরুর কদিনের মধ্যেই আমি তা বুঝে গেছি। আর আমার মনে হয় ঠিক এ-কারণেই ভাঙবো-ভাঙবো করেও আমাদের সংসারটা আজ বারো বছর হয়ে গেল, টিকে গেছে। আসলে সংসারে এত ছোট কিছু থেকে বড় বড় পাহাড় ভেঙে পড়ে…

  • বংশীধরের বিপদ

    বংশীধরের বিপদ

    বংশীধর থানায় যতই ডাকসাইটে সিংহমার্কা দারোগা হোক বাড়িতে কিন্তু মিউমিউ মিনি বেড়াল। ঠাকুরঘরে চটি পরে ঢুকলে, কোনোদিন ছোট মাছ না খেতে চাইলে, করলাসেদ্ধ থালার তলায় রেখে দিলে, বা ঠাকুর নমস্কার না করে বাড়ি থেকে বেরোলে, কদিন আগেও দু-চারটে কানমলা, চাঁটি, হাতপাখার ধপাধপ পড়তই। কুচুটে লোকে বলে, কিছুদিন আগেও বংশীধরকে বারান্দায় এক পায়ে বা কান ধরে…

  • মুন্নী

    মুন্নী

    সাতচল্লিশের দেশভাগের পর ভারতের উত্তরপ্রদেশের এলাহাবাদ থেকে দিনাজপুরে এসেছিল উর্দুভাষী আরিফ হাশমীর পরিবার। পরে দিনাজপুর শহর ছেড়ে পরিবারটি ঠাকুরগাঁওয়ে চলে আসে। উনিশশো একাত্তর সালে ওরা ঠাকুরগাঁওয়েই থাকত। হাশমী সাহেবের হার্ডওয়্যারের দোকান ছিল রেলস্টেশনের পাশে বাজারে। ঠাকুরগাঁও শহর ছাড়াও পঞ্চগড়, দেবীগঞ্জ এসব জায়গায় ওর পাইকারি দোকানের মাল চালান যেত। তাই ব্যবসাটা বেশ জমজমাটই ছিল হাশমী সাহেবের।…

  • কফি হাউসের সেই আড্ডাটা

    কফি হাউসের সেই আড্ডাটা

    কলেজ স্কয়ারকে কলকাতার করোটি বলা যায়। আজকাল আবার বিজ্ঞানী-মন্তব্য – হৃদয় নেই। মানব আচরণের সবকিছু মস্তিষ্কজাত। নিউরনের বিভিন্ন অংশের ক্রিয়াকর্ম। সুতরাং ওপেন হার্ট সার্জারি করে হৃদয় বিয়োগ করা যুক্তিযুক্ত। আসলে এই স্কয়ারে মস্তিষ্কেরই প্রাধান্য। পাশে কলকাতা বিশ্ববিদ্যালয়, উত্তরে বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিট, বইয়ের আড়ত। পুবে মহাবোধি সোসাইটি, বিনোদনের ব্যবস্থাও অনেক। বাঁধানো পুষ্করিণী। সকাল-বিকেল হণ্টন-যোগ। বিদ্যমান বিদ্যাসাগরের…

  • সৈয়দ ওয়ালীউল্লাহ্র অনুবাদ-নিবন্ধ : উজবেকিস্তানের লেখক

    সৈয়দ ওয়ালীউল্লাহ্র অনুবাদ-নিবন্ধ : উজবেকিস্তানের লেখক

    পূর্বলেখা : ভূঁইয়া ইকবাল সাজ্জাদ শরিফ-সম্পাদিত অগ্রন্থিত রচনা, সৈয়দ আকরম হোসেন-সম্পাদিত সৈয়দ ওয়ালীউল্লাহ্-রচনাবলী (২ খ-) কিংবা সৈয়দ আবুল মকসুদের সৈয়দ ওয়ালীউল্লাহ্/ জীবন ও সাহিত্যকর্মে (২ খ-) ওয়ালীউল্লাহ্র ইংরেজি থেকে বাংলায় অনূদিত কোনো রচনা সংগ্রথিত হয়নি। ওয়ালীউল্লাহ্র একটি অনুবাদ-নিবন্ধ পাওয়া গেছে। ইন্টারন্যাশনাল লিটারেচার পত্রিকায় প্রকাশিত (অষ্টম সংখ্যা ১৯৪৩) রুশ লেখিকা লিডি[দ]য়া বাতোভার একটি নিবন্ধ ইংরেজি থেকে…

  • শিল্পকলা : সাহিত্যাকাশে  এক কণা আলো

    শিল্পকলা : সাহিত্যাকাশে এক কণা আলো

    স্বাধীন বাংলাদেশের ইতিহাসে গত শতকের ছয়ের দশক, সাধারণত যাকে ষাটের দশক বলা হয় – এর গুরুত্ব অপরিসীম; রাজনৈতিক দিকে থেকে যেমন, সাহিত্য-সংস্কৃতির দিক দিয়েও। বলা চলে, ষাটের দশকের গর্ভেই নবীন রাষ্ট্র বাংলাদেশের অভ্যুদয়পূর্ব অবস্থান ছিল। ষাটের কবিদের মনে রাজনৈতিকভাবে স্বায়ত্তশাসন থেকে স্বাধীনতা; সাংস্কৃতিকভাবে কথিত সমন্বয়বাদী চেতনা থেকে স্বাতন্ত্র্যকামী চেতনায় নিশ্চিতি প্রবল হয়ে উঠেছিল এবং পরে…

  • এক পরিক্রমা কথা

    এক পরিক্রমা কথা

    ১৯৫০-এর জুন মাসে দার্জিলিংয়ে ‘বনলতা সেনে’র সঙ্গে আমার হঠাৎ দেখা। তাঁকে জিজ্ঞেস করি, ‘এতদিন কোথায় ছিলেন?’ এটুকু পড়ে পাঠক অবাক হচ্ছেন নিশ্চয়ই। তাহলে খুলে বলি। ১৯৫০-এ গরমের সময় মা ও দাদার সঙ্গে আমরা জলপাইগুড়ি থেকে দার্জিলিংয়ে গিয়েছিলাম। তখন দারুণ ধস হয়। ধসে সব পথঘাট বন্ধ হয়ে যায়। কিছু করার নেই। আমি কাছের একটা বইয়ের দোকান…

  • বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক চলচ্চিত্র-উৎসব : একটি অনালোচিত অধ্যায়

    বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক চলচ্চিত্র-উৎসব : একটি অনালোচিত অধ্যায়

    বাংলাদেশে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র মুক্তির নিরবচ্ছিন্ন ধারার সূচনা হয়েছিল ১৯৫৯ সাল থেকে, যদিও প্রথম পূর্ণদৈর্ঘ্য বাংলা সবাক চলচ্চিত্র মুখ ও মুখোশ মুক্তি পেয়েছিল ১৯৫৬ সালের ৩ আগস্ট। তবে এর পরবর্তী দু-বছর কোনো ছবি মুক্তি পায়নি। কিন্তু তার মানে এই নয় যে, এ-সময়ে কোনো ছবি নির্মাণের কাজ চলেনি। প্রকৃতপক্ষে ছবি নির্মাণের কাজ চলেছিল বলেই ১৯৫৯ সালে চারটি…

  • শরৎ-পাওয়া

    (কবি আবদুল মান্নান সৈয়দের উদ্দেশে কিছু …) আইউব সৈয়দ ও কবি, তীব্র কি রৌদ্রের শিশির? নিটোল গল্পের সাহস? চশমাপরা সত্যের রশ্মি? শ্রম্নতির ভিতর খিলখিল রুচি, শরৎ-বাতাসে ছোটাছুটি করে স্বপ্নাক্রান্ত হয়েছে কি সময়? ২. ও তারকা কবি, সামাজিক দায়িত্বের ছাঁচে, গোধূলিতে কেঁপে উঠেছো? নাকি, রেখেছো স্পর্শ ঝিলিমিলি তোলা আবিরমাখা দৃশ্যাবলিতে? অভিজাত আলোকের ‘গণসাহিত্য’ ফিরিয়ে এনেছো বুঝি?…

  • দুয়োরানির খোকা

    দেবাশিস লাহা হাতের মুঠোয় অষ্টাদশী মেঘ, মাখছে মাটি তবু দুটো পা, চোখের নিচে বাউন্ডুলে স্বেদ; দিন ফুরোলেই নদীর জলে ঘা – ওপার জুড়ে রাত নেমেছে আজো নদীর জলে আংটিপরা মুখ, এপার জুড়ে আঁধার হলো শুধু এপার জুড়ে কান্না হওয়ার সুখ – ওপারটা তাই সুয়োরানির কোল, চোখ পিটপিট সোনার বরণ ছা, এপার আজো দুয়োরানির খোকা, আঁধার…