2022

  • ২৭ কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব বাংলা বাঙালি স্মৃতির শহর ও বেলমন্ডো

    ২৭ কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
    বাংলা বাঙালি স্মৃতির শহর ও বেলমন্ডো

    বাংলার জয়, বাঙালির জয়। এবারের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাঙালির ছেলেরা উৎসব মাতিয়ে রেখেছেন। সিনেমায় নিয়ে এসেছেন নতুন ভাষা। প্রতিযোগিতা বিভাগে সারা পৃথিবীর ছবিকে টক্কর দিয়ে বাঙালি তরুণ পরিচালক ঈশান ঘোষের ঝিল্লি ছিনিয়ে নিয়েছে সেরা ছবির পুরস্কার। ঈশানের এটি ডেব্যু বা জীবনের প্রথম ছবি। কিন্তু প্রথম ছবিতেই তিনি মন জয় করে নিয়েছেন দেশ-বিদেশ থেকে আসা জুরিদের…

  • জলের অক্ষরে লেখা

    জলের অক্ষরে লেখা

    পর্ব : ৭ অবন্তি আর অংশু চলে যাওয়ার পরও ব্যালকনিতে দাঁড়িয়ে রইলো ঋভু। এখান থেকে রাস্তার বেশ খানিকটা দেখা যায়। ওদের গাড়িটা চোখের আড়াল হয়ে যাওয়ার পর কেমন এক শূন্যতাবোধ গ্রাস করলো ঋভুকে। নিজেকে একা আর নিরালম্ব মনে হলো। এরকম হওয়ার কথা নয়। একা থাকতে থাকতে অভ্যস্ত হয়ে গেছে সে। সত্যি বলতে কী, এরকম নিঃসঙ্গ…

  • পাঁচ তরুণ ভাস্করের মুক্তিযুদ্ধ

    পাঁচ তরুণ ভাস্করের মুক্তিযুদ্ধ

    মুক্তিযুদ্ধ বাঙালির অহংকার। অতুলনীয় আত্মত্যাগ, তারুণ্যের তুমুল সাহসিকতা, অশ্রু আর রক্তভেজা সেই সব দিন বাঙালির চৈতন্যের প্রাণশক্তি। বাঙালির অমিত গৌরবের সেই শ্রেষ্ঠ অধ্যায় আমাদের স্মৃতির দরজায় কড়া নাড়ে; অসাম্প্রদায়িক, আধুনিক, বিজ্ঞানমনস্ক ও সমৃদ্ধ এক বাংলাদেশের স্বপ্ন দেখায়। এই স্বপ্নের সোপান বাঙালি সৃজন করেছে হাজার বছর ধরে। ঊনবিংশ ও বিংশ শতাব্দীতে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনামলে বাঙালি যে…

  • ট্রাঙ্ক কল : একটি স্মৃতিজাগানিয়া আলোকচিত্র প্রদর্শনী

    ট্রাঙ্ক কল : একটি স্মৃতিজাগানিয়া আলোকচিত্র প্রদর্শনী

    বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গত ৫ই জুন ঢাকার পান্থপথে দৃক গ্যালারির নবনির্মিত প্রদর্শশালায় মেধাবী ও সংবেদনশীল আলোকচিত্রী হাবিবুল হকের `Trunk Call’ শিরোনামে দশ দিনব্যাপী একটি আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন হয়। প্রদর্শনীটির মূল উপজীব্য ছিল প্রকৃতি ও পরিবেশ : তার শোভা ও সৌন্দর্য, মূল্য ও তাৎপর্য, সংকট ও সম্ভাবনা, বিনাশ ও বিপর্যয়ের মতো অত্যন্ত সময়োপযোগী এবং গুরুত্বপূর্ণ…

  • অন্ধবিশ্বাসের বিপরীতে যুক্তিবাদের জাগরণ

    অন্ধবিশ্বাসের বিপরীতে যুক্তিবাদের জাগরণ

    ধর্মান্ধতা আর অজ্ঞতা এমন ছেঁাঁয়াচে রোগ যা যুগে যুগে ধ্বংস করেছে সভ্যতার অনেক নির্মাণ। মানবিক সত্তা বিকাশকে নানাভাবে করেছে অবদমিত। আজকেও তা রুদ্ধ করে চলেছে মুক্তচিন্তার চর্চাকে। ঢাকার সেগুনবাগিচার শিল্পকলা একাডেমিতে গত ১২ই মে সন্ধ্যায় প্রদর্শিত মাংকি ট্রায়াল নাটকে এমনই এক ভাবব্যঞ্জনা ফুটে উঠছিল। বিচারের নামে প্রহসনে মুক্তবুদ্ধিচর্চার পথকে রুদ্ধ করার নির্মম কাহিনি জীবন্ত হয়ে…

  • রায়পুরা থেকে ময়মনসিংহ

    রায়পুরা থেকে ময়মনসিংহ

    চৌত্রিশ আমার দ্বিতীয় দফায় বিদেশ যাওয়ার সুযোগ হয় ২০০০ সালের দিকে। আমাদের বড় মেয়ে তখন জার্মানিতে চাকরি করে। তখন আর দুই জার্মানি নেই। সমাজতন্ত্রের পতনের পর বার্লিন দেয়াল ভেঙে পূর্ব এবং পশ্চিম জার্মানি তখন এক হয়ে গেছে। জার্মানির পূর্ব অংশ ছিল সমাজতান্ত্রিক ব্যবস্থাধীন। পূর্ব জার্মানির রাজধানী ছিল বার্লিন। অন্যদিকে পশ্চিম জার্মানি ছিল পুঁজিবাদী ব্যবস্থায়। পশ্চিমের…

  • প্রাগৈতিহাসিক বাসস্থান ইতালির ‘সাসি দি মাতেরা’

    প্রাগৈতিহাসিক বাসস্থান ইতালির ‘সাসি দি মাতেরা’

    পর্যটকদের জন্য ইতালি খুবই আকর্ষণীয়। আল্পস পর্বতের উঁচু-নিচু শিখর, উত্তর দিক ছাড়া অন্য সবদিকেই নীল পানির সমুদ্র ও সৈকত, উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত পর্বতশ্রেণি, সবুজ বনরাশি, পাহাড়ের গায়ে গায়ে লুকানো বসতি, ধর্মশালা, আবহাওয়া আর খাবারের সংস্কৃতি ভ্রমণপিপাসু পর্যটকদের অত্যন্ত আকৃষ্ট করে। প্রাকৃতিক বৈচিত্র্য ও কৃষ্টি ছাড়াও পর্যটকরা খুঁজে বেড়ান প্রাচীন সভ্যতার নিদর্শন। উত্তর ও মধ্য…

  • প্রান্তিক জীবনের চালচিত্র

    মঞ্জু সরকারের সাম্প্রতিক গল্পগ্রন্থের নাম অগস্ত্যযাত্রা ও অন্যান্য গল্প। গত শতাব্দীর আশির দশকে কথাসাহিত্য অঙ্গনে পদার্পণ মঞ্জু সরকারের। প্রথম গল্পগ্রন্থ অবিনাশী আয়োজন সাহিত্যমোদীদের মনোযোগ আকর্ষণ করেছিল। প্রথম গল্পগ্রন্থ থেকেই স্পষ্ট হয়েছিল যে, মঞ্জু সরকারের সাহিত্যকর্মের অন্যতম বৈশিষ্ট্য সমসাময়িকতা। মূলত ছোটগল্প আর উপন্যাসই তাঁর মনোযোগের বিষয়। সময়ের সঙ্গে তাঁর গল্প বা উপন্যাসের ফর্ম পাল্টেছে, এসেছে বিষয়বৈচিত্র্য।…

  • নতুন গোত্রের ভ্রমণগাথা

    বাংলাভাষীদের ভ্রমণ-পিপাসা বিশ্বখ্যাত তো নয়ই, এমনকি এদেশে ইউরোপীয়রা পা দেওয়ার আগে তাদের একটি পরিচিতি ছিল ‘ঘরকুনো’। এমন একটা সময় ছিল যখন সন্তানেরা পাশের গাঁয়ে গেলেও নাকি মায়েদের চোখ থেকে জল ঝরতো। আবার এর বিপরীতে বলা যায়, তাম্রলিপ্তির কথা, যেখান থেকে দেশ-বিদেশের বাণিজ্য জাহাজ গমনাগমনে ব্যস্ত থাকতো সারাবছর। কোনো বাংলাভাষীই কি সেসব অর্ণবপোতে দূরে, বিশেষ করে…

  • এভারেস্টের হাতছানি

    ইফতেখারুল ইসলাম একাধিকবার চাকরিসূত্রে ইউরোপ, বিশেষ করে ফ্রান্স ভ্রমণ করেছেন। কিন্তু তাঁর মন পড়ে আছে হিমালয়ের শ্বেতশুভ্র পর্বত-দর্শনে। এই আকাক্সক্ষা তাঁর মনে গেঁথে দিয়েছিল দেশ পত্রিকায় পড়া কতগুলি অবিস্মরণীয় ভ্রমণকাহিনি এবং বই। সবচেয়ে নাড়া দিয়েছিল উমাপ্রসাদ মুখোপাধ্যায়ের লেখা শেরপাদের দেশে। সেই সাধ কর্মজীবনে মেটেনি। কারণটা তাঁর ভাষাতেই বলি, ‘আমাদের সমাজে, বিশেষত নগরজীবনে প্রাপ্তবয়স্ক মানুষ সাধারণত…

  • কবিতায় অন্য দিগন্তের খোঁজে

    রেজাউদ্দিন স্টালিন শক্তিমান কবি। পেয়েছেন বাংলা একাডেমিসহ বহু দেশি-বিদেশি পুরস্কার। ২০২২ সালের একুশে বইমেলায় কবি প্রকাশনী প্রকাশ করেছে রেজাউদ্দিন স্টালিনের কাব্যগ্রন্থ অস্ত্র ভাঙার মুহূর্ত। এই গ্রন্থের কবিতাগুলিতে তিনি নতুন পেন্টালজি তৈরি করেছেন। মিলন ছাড়া নারীরা গর্ভবতী হলে তাদের সন্তান জন্মাক ঈর্ষা হয়ে। দার্শনিক এই উক্তির সঙ্গে রেজাউদ্দিন স্টালিন একই সঙ্গে আধুনিক  ও ধ্রুপদী। কবিতাকে অলংকারবাহুল্য থেকে…

  • চলমান সময়ের ছবি

    ১ পিয়াস মজিদের কাব্যগ্রন্থ অফ টপিক ৫৫টি কবিতায় সাজানো। গ্রন্থটি নিয়ে আমার এই আলোচনাকে তিনটি ভাগে বিভক্ত করার চেষ্টা করেছি। প্রথম পর্যায়ে গ্রন্থটির এমন কিছু প্রবণতাকে চিহ্নিত করার চেষ্টা করেছি, যা এটিকে আলাদা বৈশিষ্ট্য দিয়েছে। দ্বিতীয় পর্যায়ে গ্রন্থের কবিতাগুলির কিছু দিক সংক্ষেপে তুলে ধরেছি, যা কবিতার পাঠক হিসেবে আমার মনে হয়েছে সমালোচনার উপযুক্ত। শেষভাগে, আমার…