জাহিদ মুস্তাফা

  • নাগরিক শিল্পীর পতঙ্গ চোখে

    জাহিদ মুস্তাফা   চেনা জগতের মাঝেই যেন অচেনা এক জগৎ খুঁজে বেড়ায় পতঙ্গ। নগরবাসীর নানা ক্রিয়া-প্রতিক্রিয়া, দুঃখ-দারিদ্র্য, আচার-অনাচার, আনন্দ-বেদনা অবলোকন করে তারা। পতঙ্গের চোখ দিয়ে দেখা এসব ঘটনা সমতলে সাজিয়ে তোলেন শিল্পী তাঁর কাগজে-ক্যানভাসে। তিনি সঞ্জীব দত্ত। চট্টগ্রামে জন্ম, শিক্ষাও ওখানে। ১৯৯০ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদ থেকে স্নাতকোত্তর করেছেন। আশি থেকে নববই। গত শতকের উত্তাল…

  • শিল্পী নাসরীন বেগম আপন পথের পথিক

    শিল্পী নাসরীন বেগম আপন পথের পথিক

    সৃজনশিল্পীর জন্য সর্বদা আরাধ্য তাঁর স্বকীয় পথ। নিজের নির্মিত পথে স্বচ্ছন্দে চলাচল যেন শিল্পীর আঁকা-আঁকিকে ছন্দময় করে তোলে। শিল্পী নাসরীন বেগমের চিত্রকলায় এমন ছন্দ বিদ্যমান, যা তাঁর নিজস্ব অর্জনকেই তুলে ধরে। আর এজন্যই শিল্পীর প্রদর্শনীর শিরোনামে তাঁর নিঃশঙ্ক ও আত্মোপলব্ধিজাত বিশ্বাসী উচ্চারণ, ‘আমার আপন পথ’। এই শিরোনামেই শিল্পী নাসরীন বেগমের ষষ্ঠ একক চিত্রপ্রদর্শনী সম্প্রতি হয়ে…

  • শিল্পী জামাল আহমেদের আপন নিসর্গ ও মানব-অবয়ব

    শিল্পী জামাল আহমেদের আপন নিসর্গ ও মানব-অবয়ব

    বাংলাদেশের সমকালীন চারুশিল্পে সৃজনশীলতা-বিকাশের পাশাপাশি একটি জনপ্রিয়তার ধারাও বিদ্যমান। সৃজনশিল্পীরা স্বভাবতই জনরুচির চেয়ে অগ্রসর। তা সত্ত্বেও জনপ্রিয়তাকে ধারণ করতে জনরুচির সঙ্গে কেউ কেউ নিজের সৃজনপ্রতিভাকে সমন্বিত করার প্রয়াস পান। শিল্পী জামাল আহমেদ দীর্ঘদিন এমন প্রয়াসের সঙ্গে নিজেকে জড়িয়ে রেখেছেন। তাঁর নামে সম্প্রতি ঢাকায় একটি গ্যালারি, যাকে আর্ট শপ বলাই শ্রেয় – প্রতিষ্ঠা হয়েছে। জামালস গ্যালারি…

  • পাঁচ শিল্পীর যৌথ প্রদর্শনী

    পাঁচ শিল্পীর যৌথ প্রদর্শনী

    আগে বছরের একটি নির্দিষ্ট সময়ে বিশেষত শীতকালে চারুকলা প্রদর্শনীর আয়োজন বেশি হতো। আজকাল সারাবছর জুড়েই ঢাকার নানা গ্যালারিতে প্রদর্শনী হচ্ছে। বিগত দশক থেকেই সংবৎসরের এই আয়োজন সচল রয়েছে। শিল্পীর সংখ্যা যেমন বেড়েছে, কাজের পরিমাণও তেমনি বেড়ে গেছে। এর সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে প্রদর্শনীর আয়োজন। সম্প্রতি ঢাকার অভিজাত এলাকা গুলশানের হক আর্ট গ্যালারিতে আয়োজিত হয়েছিল বিশিষ্ট…

  • ফেরদৌসী প্রিয়ভাষিণীর ‘অরণ্যের দিনরাত্রি’

    ফেরদৌসী প্রিয়ভাষিণীর ‘অরণ্যের দিনরাত্রি’

    প্রাকৃতিক উপাদানকে গড়ে-পিটে রূপান্তর ঘটিয়ে আমাদের অনুভূতিকে নাড়া দেয় যে ত্রি-মাত্রিক শিল্প, সেটিই ভাস্কর্য। সেই আদিকালে মানুষ তার জীবিকা নির্বাহের জন্যে পশু শিকার করতো পাথর ঘষে বানানো ধারালো অস্ত্র দিয়ে – সেগুলোই তো আদি ভাস্কর্যের অবয়ব। কিংবা তারও আগে – প্রকৃতিই এক স্বয়ম্ভু ভাস্কর! প্রাকৃতিক উলট-পালটে বনভূমি চাপা পড়েছে মাটির নিচে। শত সহস্র বছরের ক্ষয়ে…