জাহিদ মুস্তাফা

  • মোহাম্মদ কিবরিয়ার একক প্রদর্শনী – নীরবে নিবিড়ে আধুনিকতার ধ্যান

    মোহাম্মদ কিবরিয়ার একক প্রদর্শনী – নীরবে নিবিড়ে আধুনিকতার ধ্যান

    এ-বছরের প্রথম দিনটি ছিল শিল্পী অধ্যাপক মোহাম্মদ কিবরিয়ার ৯৭তম জন্মদিন। গুণী ও খ্যাতনামা এই শিল্পীর জন্মদিনে রাজধানীর লালমাটিয়ার কলাকেন্দ্রে তাঁর নির্বাচিত ৮৪টি অপ্রদর্শিত মৌলিক শিল্পকর্ম (১৯৮০-২০০৬) নিয়ে প্রদর্শনী শুরু হয়েছিল গত ১লা জানুয়ারি। এটি শেষ হয় জানুয়ারির ২৬ তারিখ।প্রদর্শনীটি দেখে মনে হয়েছে, এ শুধু চিত্রকর্মের সমারোহ নয়; এই কাজগুলোয় একজন পরিণত, আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিদগ্ধ শিল্পীর…

  • ইয়াসমীন জাহান নূপুরের একক : নীরবতা সরব যেখানে

    ইয়াসমীন জাহান নূপুরের একক : নীরবতা সরব যেখানে

    বাংলাদেশের সমকালীন চারুশিল্পে ইয়াসমীন জাহান নূপুর পরিচিত নাম। নূপুর ভূখণ্ড আর্টিস্ট স্পেসেরসহ-প্রতিষ্ঠাতা ও বৃত্ত আর্ট ট্রাস্টের সদস্য। আর্টিস্ট হিসেবে তাঁর প্রতিনিধিত্ব করে নয়াদিল্লির এক্সিবিট-৩২০ গ্যালারি। সাম্প্রতিক প্রদর্শনীর মধ্যে নয়াদিল্লিতে আয়োজিত ময়না মুখার্জির নির্দেশনায় ‘দেশ-পরদেশ’(২০২৫)। দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বের শিল্প আঙিনায়ও তাঁর খানিক পরিচিতি আছে। ২০১৩ সালে অনুষ্ঠিত ৫৫তম ভেনিস বিয়েনালে বাংলাদেশ প্যাভিলিয়নে নূপুর ছিলেন আমাদের…

  • নাসির আলী মামুনের আলোকচিত্রে সুলতান-জীবনধারা

    নাসির আলী মামুনের আলোকচিত্রে সুলতান-জীবনধারা

    বাংলাদেশি চিত্রশিল্পী এস এম সুলতানের পুরো জীবনই যেন এক কিংবদন্তি! তাঁর জন্মশতবার্ষিকী ছিল গত ১০ই আগস্ট, ২০২৫। বিস্ময়করভাবে দিনটি উদ্যাপনে সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের কোনো কার্যকর উদ্যোগ ছিল না। ঢাকায় যে-দুটি অনুষ্ঠানের আয়োজন হয়, তা বেসরকারি উদ্যোগে হয়েছে সুলতানভক্তদের সহায়তায়। এর প্রথমটি ছিল সুলতান জন্মশতবর্ষ উদ্যাপন পরিষদের উদ্যোগে আলোচনা অনুষ্ঠান, যা ৯ই আগস্ট শনিবার বেঙ্গল গ্যালারিতে…

  • কলাকেন্দ্রে ভাস্কর ময়নুল ইসলাম পলের ‘পাথরের বৈভব’

    কলাকেন্দ্রে ভাস্কর ময়নুল ইসলাম পলের ‘পাথরের বৈভব’

    গত শতাব্দীর আশির দশকে ঢাকার চারুকলা অঙ্গনের একদল তরুণ শিল্পী স্বকীয় পথ অনুসন্ধান ও শিল্পসৃজনে নিমগ্ন হয়েছিলেন। নিয়মিত আড্ডা, মতবিনিময় ও পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ে তাঁরা নিজেদের তৈরি করার চেষ্টা করেছেন। ভাস্কর ময়নুল ইসলাম পল তাঁদেরই একজন। উল্লেখ্য, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ভাস্কর্য বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন ১৯৯১ সালে। ২০০০ সালে এই তরুণদের সম্মিলিত…

  • সুনীল কুমারের তৃতীয় একক প্রদর্শনী অসুন্দরের বিরুদ্ধে সুন্দরের দ্রোহ

    সুনীল কুমারের তৃতীয় একক প্রদর্শনী অসুন্দরের বিরুদ্ধে সুন্দরের দ্রোহ

    সুনীল কুমার পথিক ছবি আঁকায় নিবেদিত এক শিল্পী। ছবি আঁকাই তাঁর নেশা ও পেশা। নিজে আঁকেন এবং আগ্রহীদের আঁকা শেখান। অঙ্কন শেখাতে শেখাতে নিজের অঙ্কনও পরিশীলিত হয়েছে। সুনীলকে চিনি প্রায় দুই যুগ থেকে। চিত্রবিদ্যা শিখেছেন বাংলাদেশের প্রধান দুটি বিশ্ববিদ্যালয়ে। অঙ্কন ও চিত্রায়ণে স্নাতক করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে, স্নাতকোত্তর করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। দুটি চিত্র-প্রদর্শনীও করেছেন, সেও…

  • হামিদুজ্জামান খানের সমকালীন সৃজন

    হামিদুজ্জামান খানের সমকালীন সৃজন

    আমাদের দেশের কৃতী ভাস্কর ও চিত্রকর হামিদুজ্জামান খান শিল্পকে জনঘনিষ্ঠ করতে সত্তর বছর ধরে সহজ ও স্বচ্ছন্দ দৃষ্টিভঙ্গিতে নিরন্তর কাজ করে চলেছেন। পেইন্টিং থেকে ভাস্কর্যে তাঁর যাত্রা বাস্তবের গভীরে প্রোথিত এক শিল্পপ্রয়াস। এক্ষেত্রে শিক্ষক-শিল্পী আবদুর রাজ্জাক তাঁর অনুপ্রেরণা। বহিরাঙ্গন ভাস্কর্যে হামিদুজ্জামান খান এদেশের অন্যতম এক পথিকৃৎ ভাস্কর। জ্যামিতিক বিমূর্ততায় আঙ্গিকের সঙ্গে স্থান বিভাজন তাঁর ভাস্কর্যের…

  • কাজী আব্দুল বাসেত : চারুশিল্পের এক নক্ষত্র

    কাজী আব্দুল বাসেত : চারুশিল্পের এক নক্ষত্র

    দেশ বিভাগোত্তর সময়ে ঢাকায় চারুকলার প্রাতিষ্ঠানিক শিক্ষার ব্যবস্থা হলে গত শতকের পঞ্চাশ দশকে একদল স্বপ্নবান শিল্পশিক্ষার্থী গভর্নমেন্ট আর্ট ইনস্টিটিউটে ভর্তি হয়ে শিল্পের অনুশীলন শুরু করেন। শিল্পী কাজী আবদুল বাসেত (১৯৩৫-২০০২) তাঁদের অন্যতম। বাংলাদেশের সমকালীন চিত্রকলায় নিভৃতচারী ও শিল্পে নিমগ্ন শুদ্ধাচারি এক চিত্রকর হিসেবে শিল্পানুরাগী সুধীমহলে তিনি সুপরিচিত। ছাত্রবান্ধব অসাধারণ নিষ্ঠাবান একজন শিক্ষক হিসেবে চারুবিদ্যায় দীক্ষাদানে…

  • শিল্পী মিজানুর রহিমের একক চিত্রপ্রদর্শনী ‘সৃজনে প্রত্যাবর্তন’

    শিল্পী মিজানুর রহিমের একক চিত্রপ্রদর্শনী ‘সৃজনে প্রত্যাবর্তন’

    বয়স এখনো তাঁর টানটান তারুণ্যের রাশ টানতে পারেনি! আটাত্তরেও তিনি নবীন শিল্পীর মতো নতুন নতুন ক্যানভাসে ফুটিয়ে তুলেছেন বাংলাদেশের নদী, বৃষ্টির মুখরতা, তুলোট মেঘ ও মেঘের মেদুরতা, আকাশের নীল আর নিসর্গের স্নিগ্ধ সবুজ! আশ্চর্য, এসবেই থেমে থাকা নয় – তাঁর চিত্রকর্মে আমরা আরো দেখতে পাই নদী আর আকাশের মাখামাখি দিগন্ত, গোধূলিবেলার রক্তিম আকাশ ও জলাধার,…

  • পাঁচ শিল্পীর জীবন ও মারণাস্ত্র ভাবনায় মৃত্যু পরোয়ানা

    পাঁচ শিল্পীর জীবন ও মারণাস্ত্র ভাবনায় মৃত্যু পরোয়ানা

    মারণাস্ত্রকে কেন্দ্র করে ‘ডেথ সেনটেন্স’ বা মৃত্যুদণ্ড নামে পাঁচজন চারুশিল্পীর এক শিল্পকর্ম প্রদর্শনী সম্প্রতি শেষ হলো ঢাকায় বেঙ্গল শিল্পালয়ের শিল্পী কামরুল হাসান প্রদর্শনালয়ে। বেঙ্গল ফাউন্ডেশনের প্রয়াত পরিচালক ও বাংলাদেশের শিল্পচর্চার অগ্রযাত্রার অনলস কর্মী সুবীর চৌধুরীর নামে তাদের গ্র্যান্টের জন্য জুয়েল এ. রবের আবেদন করা কিউরেটিয়াল প্র্যাকটিস গ্র্যান্ট গবেষণা প্রস্তাব বিবেচিত হয়। যুদ্ধ, যুদ্ধাস্ত্র নির্মাণ ও…

  • জি এম এম ই করিমের ভিজ্যুয়াল ডায়েরিতে গত শতকের জীবনযাপন

    জি এম এম ই করিমের ভিজ্যুয়াল ডায়েরিতে গত শতকের জীবনযাপন

    বাংলাদেশে আলোকচিত্রচর্চার সূচনাকালে যে-কজন এই বিষয়টিতে বিশেষ ব্যুৎপত্তি দেখাতে সমর্থ হয়েছেন গোলাম মোরশেদ মোহাম্মদ এহসানুল করিম, বা সংক্ষেপে জি এম এম ই করিম (১৯২১-৯৯), তাঁদের মধ্যে অন্যতম। তাঁর জন্মশতবার্ষিকী সদ্য গত হয়েছে। তাঁর বাবা খানবাহাদুর ফজলুল করিম ও মা আলতাফুন্নেসা খাতুন। ব্রিটিশশাসিত ভারতবর্ষের ঢাকায় জন্ম নেওয়া বাঙালি আলোকচিত্রী এহসানুল করিম চল্লিশের দশকে শখের বশে ফটোগ্রাফি…

  • পাঁচ তরুণ ভাস্করের মুক্তিযুদ্ধ

    পাঁচ তরুণ ভাস্করের মুক্তিযুদ্ধ

    মুক্তিযুদ্ধ বাঙালির অহংকার। অতুলনীয় আত্মত্যাগ, তারুণ্যের তুমুল সাহসিকতা, অশ্রু আর রক্তভেজা সেই সব দিন বাঙালির চৈতন্যের প্রাণশক্তি। বাঙালির অমিত গৌরবের সেই শ্রেষ্ঠ অধ্যায় আমাদের স্মৃতির দরজায় কড়া নাড়ে; অসাম্প্রদায়িক, আধুনিক, বিজ্ঞানমনস্ক ও সমৃদ্ধ এক বাংলাদেশের স্বপ্ন দেখায়। এই স্বপ্নের সোপান বাঙালি সৃজন করেছে হাজার বছর ধরে। ঊনবিংশ ও বিংশ শতাব্দীতে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনামলে বাঙালি যে…

  • এক ছাদের নিচে তিন বন্ধুশিল্পী

    এক ছাদের নিচে তিন বন্ধুশিল্পী

    রশিদ চৌধুরী, মুর্তজা বশীর ও দেবদাস চক্রবর্তী  –  বাংলাদেশের আধুনিক চারুশিল্পের প্রথম প্রজন্মের সৃজনশিল্পী। তাঁরা তিনজনই কাছাকাছি সময়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগে অধ্যাপনা করেছেন। আমাদের সমকালীন শিল্পের গতিপ্রকৃতির সঙ্গে, ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার মেলবন্ধন এবং সমসাময়িক এই তিন বরেণ্য চিত্রশিল্পীর নির্বাচিত সৃজনকর্ম দর্শকদের একসঙ্গে দেখার ব্যতিক্রমী এক সুযোগ করে দিয়েছে বেঙ্গল ফাউন্ডেশন। বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক…