পাপড়ি রহমান

  • গোশত

    পাপড়ি রহমান গেলবার শাহ আলমের হালের একটা গরু ধপ করে মরে গেল। অথচ গরুটার রোগবালাই-টালাই কিচ্ছু ছিল না। তখন নিদারুণ চৈত্রমাস। মাথার তালু ফাটিয়ে দেওয়া রোদ্দুর ঢুকে পড়েছিল একেবারে মগজের ভেতর। শাহ আলমের হাতে লাঙলের ফলা, বীজ বোনার আগে চৈত্রমাসের শেষ লাঙল দিচ্ছিল সে-জমিতে। তখুনি কিনা হঠাৎ করে একটা গরু বেকদমে চলতে শুরু করলো। ঘাড়ে…

  • শোধ

    মোহরআলি তখনো ভূতগ্রস্তের মতো দাঁড়িয়ে ছিল। তার চোখের সামনে প্রায় মরো মরো জলাশয়। তাতে কচুরিপানার দঙ্গল কালো মেঘের মতো জমাট বেঁধে ছিল। ফলে জল আছে কী নেই, বোঝা মুশকিল।অথচ খানিক আগে এই আছে কী নেই জলে ইফু খলবল তুলেছে! মোহরআলির দিকে অগ্নিদৃষ্টি হেনে পাতালি বরাবর হেঁটে গেছে। মোহরআলি বাধা দেবার ফুরসত পায়নি। আর বাধা দিলেই…