Slide
previous arrow
next arrow
  • গোলামালির রস-কিচ্ছা 

    গোলামালির রস-কিচ্ছা 

    আশ্বিনের অপেক্ষা শেষে কার্তিক পড়তেই মন চনমনিয়ে ওঠে। মনের মধ্যে দোলা লাগে। সে-দোলায় বাকবাকুম-বাকবাকুম ডাকটা বেশ টের পায় গোলামালি। কার্তিক-অঘ্রানে হালকা শীত-শীত একটা আমেজ শরীর-মনকে ঠান্ডা রাখে। পৌষ, মাঘ, ফাল্গুনে তো শীতের জেরবারে কাহিল দশা। ঋতুর এই চড়কানাচন বড় বিচিত্র। লোকমানপুরের আকাশে ভাতের মাড়ের মতো মেঘ লেপ্টে থাকে। গোলামালি হলদিগাছি-চারঘাট-আড়ানী-পিরিজপুর-নন্দনগাছির দিকের প্রায় সব খেজুরগাছের গাছি।…

  • সাদা প্রজাপতি

    সাদা প্রজাপতি

    নদীর ধারের অনেক দূর পর্যন্ত ছড়িয়ে থাকা নলখাগড়ার বনের ভেতর সে অনেকগুলো সাদা প্রজাপতিকে আবিস্কার করেছিল এক সন্ধ্যায়। লম্বা সবুজ কঞ্চিগুলো বাতাসে দুলে-দুলে তখন যেন নদীর সঙ্গে গোপনে কী কথা বলছিল। আর তখনই হালকা বাতাসে তাদের পাতাগুলোর সরসর শব্দ একসঙ্গে জলের ধারে বেজে উঠেছিল এক অদৃশ্য সংগীত হয়ে।  নীলুফারের যখনই মন খারাপ হয়, তখনই সে…

  • কুচিয়ামোড়া আন্ডারপাস

    কুচিয়ামোড়া আন্ডারপাস

    রান্নাঘরে সাইড করে রাখা টেবিলটার একটা চেয়ার টেনে বসল ইঞ্জিনিয়ার নিদিমোরু মলুয়া। ঘরের মেঝেতে সবে দুপুরের অলস রোদ ঝাঁজ মজিয়ে কোমল স্নিগ্ধতা বিকেলের কোলে ছড়িয়ে দিয়েছে। দুপুরে অতিথিসেবার পর রাতের ডিনারে নতুন কী খাওয়ানো যায় তা নিয়ে ভাবছিল। পৃথক রান্না করে খাওয়ার কারণে ছাত্রজীবনে থেকেই শখের পাচক হিসেবে বন্ধু ও পরিচিতমহলে খানিকটা সুনাম কুড়িয়েছে। খেতে…

  • মায়াখনিজ

    মায়াখনিজ

    আবারো অসুখ করল! সে ফোন করে নাফিদকে খবরটা দেয়। – কদিন আগেই না ভুগলি! নাফিদ বলে, একা মানুষের অসুখ ভালো জিনিস না। – অসুখের আবার ভালো-মন্দ! – চিন্তা করিস না। আজকে চেম্বার নেই। আমি সময়মতো চলে আসব। সফরের মনে হলো, এবারের অসুখটা কোনো ময়লা থেকে হয়েছে। সম্ভবত গত পরশু হাত না ধুয়ে খেতে বসে গিয়েছিলাম।…

  • ওবাসান কিমোরার কিমোনো

    ওবাসান কিমোরার কিমোনো

    আইয়ার মায়েদের তিন বোনের ভেতর মা মেজো ছিল। মা তো মায়ের বড় বোন বা বড় ওবাসানের (মায়ের বোন) মতোই শান্ত-শিষ্ট ছিল বলেই সোবো (মাতামহী) আমায়া তার বড় ও মেজো – দুই মেয়েরই খুব প্রশংসা করতেন। সব চিন্তা ছিল ছোট ওবাসান কিমোরাকে নিয়ে। অথচ তিন মেয়েরই কি না নাম রাখা হয়েছিল অনেক যত্ন করে। কিয়ারা, কাইয়া…

  • পাতার আওয়াজ এক জীবনধ্বনি

    পাতার আওয়াজ এক জীবনধ্বনি

    কাজী রাফি এই অঞ্চলের শেষ প্রভাবশালী ব্যক্তি নুরুল আলম মৃত্যুবরণ করলেন ফাল্গুনের এক শবেবরাতের রাতে। ঈদগাহ মাঠে জানাজা শেষ করার পর আটমূল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক নুরুল আলমের লাশ নেওয়া হলো কবরস্থানে। তেপান্তরজোড়া মাঠের শুরুতে বড় এক দিঘি। নাম ‘ডোমগাড়ি’। বাঁশগাছে ভরা বড় বনটার ভেতর নতুন কবরস্থানে অনেক নিজে নিজে বেঁচে থাকা গাছ আর…

  • আগুন-ছাই

    আগুন-ছাই

    আফরোজা সবসময় বিশ্বাস করতো – ভালোবাসা শুধু অনুভূতির বিষয় নয়, বরং তা অর্জন করতে হয়, আর অর্জনের পর তা ধরে রাখার জন্য কিছু অতিরিক্ত প্রয়াস লাগে। অর্জন শব্দটা সে ইচ্ছে করেই বেছে নিত। কারণ, তার কাছে ভালোবাসা হঠাৎ নেমে আসা কোনো অলৌকিক ব্যাপার ছিল না; বরং ছিল একধরনের শ্রমসাধ্য বিনিয়োগ, রুপার বাসনের মতো – যত্নে…

সাম্প্রতিক সংখ্যা